পুলিশ কি এফআইআর করা বন্ধ করেছে? মুখ্যসচিবের উপর ফের ক্ষুব্ধ কলকাতা হাইকোর্ট
ফের রাজ্যের মুখ্যসচিবকে সময় বেঁধে দিল কলকাতা হাইকোর্ট। নিয়োগ দুর্নীতি মামলায় অভিযুক্ত সরকারি আধিকারিকদের বিরুদ্ধে বিচারপ্রক্রিয়া শুরু কবে হবে? রাজ্য কবে অনুমোদন দেবে? রাজ্যের অবস্থান জানানোর জন্য তৃতীয়বার সময় দিল আদালত।
কলকাতা হাইকোর্টের বিচারপতি জয়মাল্য বাগচীর এজলাসে এই মামলার শুনানি চলছে। রাজ্যের মুখ্যসচিব ভগবতী প্রসাদ গোপালিকার ভূমিকা নিয়ে বিচারপতি ক্ষোভ প্রকাশ করেছেন। কিন্তু কেন মঙ্গলবার ক্ষোভ প্রকাশ করলেন তিনি?

এর আগে দুই বার রাজ্যের মুখ্যসচিবের কাছে এই বিষয়ে জানতে চাওয়া হয়েছিল৷ আজ মঙ্গলবার শুনানি ছিল আদালতে। মুখ্যসচিব আদালতে রিপোর্ট পাঠিয়েছিলেন। আর সেই রিপোর্ট পড়েই ক্ষুব্ধ হন বিচারপতি জয়মাল্য বাগচী।
রিপোর্টে মুখ্যসচিব ভগবতী প্রসাদ গোপালিকা জানান, সামনেই লোকসভা নির্বাচন। নিয়োগ দুর্নীতি মামলায় অভিযুক্ত সরকারি আধিকারিকদের বিরুদ্ধে বিচারপ্রক্রিয়া শুরু কবে হবে? সেই বিষয়ে অনুমোদন নিয়ে রাজ্যের অবস্থান, সিদ্ধান্ত ভোটের পরে জানানো হবে। আর এই দেখেই ক্ষুব্ধ বিচারপতি।
মুখ্যসচিবকে ডেকে পাঠাব? নির্বাচনের সঙ্গে বিচার প্রক্রিয়ায় অনুমোদনের কী সম্পর্ক? পুলিশ কি এফআইআর করা বন্ধ করেছে? তদন্ত বন্ধ আছে? প্রশ্ন বিচারপতি জয়মাল্য বাগচীর। "আপনাদের বিলাসিতার জন্য তদন্তকারী সংস্থা বসে থাকবে?" রুষ্ট হয়ে প্রশ্ন বিচারপতির।
এদিনও নিয়োগ দুর্নীতি মামলায় রাজ্যের মুখ্যসচিবের ভূমিকায় ক্ষোভপ্রকাশ করে হাইকোর্ট। মুখ্যসচিবকে এই সিদ্ধান্ত নিতেই হবে। হয়তো সিদ্ধান্তের কারণে কোনও রাজনৈতিক দলের কাছে তিনি অপ্রিয় হয়ে যাবেন। কিন্তু তার থেকেও অনেক বড় দ্বায়িত্ব তাঁর ওপর ন্যাস্ত আছে। এমনই মন্তব্য বিচারপতির।
বিচারপতি জয়মাল্য বাগচী এদিন সময় বেঁধে দিলেন। আগামী ২৩ এপ্রিলের মধ্যে অনুমোদন নিয়ে নিজের অবস্থান জানাবেন মুখ্যসচিব। এই নির্দেশ বিচারপতি জয়মাল্য বাগচীর।
-
আরও একটি সাপ্লিমেন্টারি ভোটার তালিকা প্রকাশ করল নির্বাচন কমিশন, আর কত নাম নিষ্পত্তি হওয়া বাকি? -
বাংলায় ভোট পরবর্তী হিংসা রুখতে অনির্দিষ্টকালের জন্য থাকবে কেন্দ্রীয় বাহিনী -
ভোটের আগেই কমিশনের কড়া নির্দেশ! অনুমতি ছাড়া জমায়েত নয়, নিয়ম ভাঙলেই গ্রেফতার, রাজ্যজুড়ে জারি কঠোর নির্দেশ -
দাগি নেতাদের নিরাপত্তা কাটছাঁট কতটা মানল পুলিশ? স্টেটাস রিপোর্ট চাইল নির্বাচন কমিশন -
যুদ্ধ পরিস্থিতির মাঝেই বড় রদবদল! মার্কিন সেনা প্রধানকে সরাল ট্রাম্প প্রশাসন, কারণ কী, জল্পনা তুঙ্গে -
আরও একটি মার্কিন F-35 যুদ্ধবিমান ধ্বংসের দাবি ইরানের, কী বলছে আমেরিকা? -
এপ্রিলে শক্তিশালী ত্রিগ্রহী যোগ, শনি-সূর্য-মঙ্গলের বিরল মিলনে কাদের থাকতে হবে সতর্ক? -
এপ্রিলেই বাড়ছে গরমের দাপট! আগামী সপ্তাহেই ৪-৬ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা বাড়ার আশঙ্কা, কী জানাচ্ছে হাওয়া অফিস -
পশ্চিম এশিয়ার যুদ্ধের প্রভাব! শিল্পে ধাক্কা, একলাফে বাড়ল ডিজেলের দাম, কত হল? জানুন -
পুর-নিয়োগ দুর্নীতি মামলায় ভোটের আগে তৃণমূলের দুই হেভিওয়েট নেতাকে ইডির তলব -
পশ্চিম এশিয়ায় যুদ্ধ! MRI Scan-এর খরচ আকাশছোঁয়া হতে পারে, বিপাকে পড়তে পারেন রোগীরা -
অমিত শাহের রাজ্যে থাকার ঘোষণায় তীব্র কটাক্ষ মমতার, বললেন, যত বেশি থাকবে, তত ভোট কমবে












Click it and Unblock the Notifications