শহরে গেঞ্জির গুদামে আগুন! ঘিঞ্জি এলাকায় ছড়াল আতঙ্ক
এবার অগ্নিকাণ্ড এলিয়ট রোডে। শনিবার ৬৪ এলিয়ট রোডের বাড়িতে আগুন। ঘটনাস্থলে যায় দমকলের ৫ ইঞ্জিন। আগুন আপাতত নিয়ন্ত্রণে বলে জানা গিয়েছে। বাড়িটির সামনে পুলিশ প্রহরা বসানো হয়েছে।
এবার অগ্নিকাণ্ড এলিয়ট রোডে। শনিবার ৬৪ এলিয়ট রোডের বাড়িতে আগুন। ঘটনাস্থলে যায় দমকলের ৫ ইঞ্জিন। আগুন আপাতত নিয়ন্ত্রণে বলে জানা গিয়েছে। বাড়িটির সামনে পুলিশ প্রহরা বসানো হয়েছে। আগুনের উৎসের সন্ধানে ঘটনাস্থলে যাবে ফরেনসিক দল।

বিকেল ৪.২০। হঠাৎই অগ্নিকাণ্ডে আতঙ্ক ছড়ায় ৬৪ এলিয়ট রোডে। বাড়িটির একতলায় আগুন লাগে। পরে তা পুরো বাড়িতেই ছড়িয়ে পড়ে। খবর পেয়েই ঘটনাস্থলে যায় দমকলের ৫ টি ইঞ্জিন। জল ও ফোম দিয়ে আগুন নেভানোর চেষ্টা করা হয়। ঘটনাস্থলে যান কলকাতা পুলিশের বিপর্যয় মোকাবিলা বাহিনী।
এলাকাটি ঘিঞ্জি হওয়ায় প্রথমের দিকে আগুন নেভাতে বেগ পেতে হয় দমকলকর্মীদের। বাড়িটিতে গেঞ্জির গুদাম থাকায় আগুন দ্রুত ছড়িয়ে পড়ে। এছাড়াও বাড়ির জানালাগুলি সিল করা ছিল। ফলে ধোঁয়া বেরোতে অসুবিধা হয়। দমকলকর্মীরা জানালা ভেঙে ধোঁয়া বের করেন।
ঘন্টা দেড়েক পরে আগুন কিছুটা নিয়ন্ত্রণে আসে। তারপরেও দমকলকর্মীরা কুলডাউন প্রক্রিয়া চালিয়ে যেতে থাকেন।
আগুন লাগার পরেই এলিয়ট রোডে যান চলাচল বন্ধ করে দেওয়া হয়। পরিস্থিতি নিয়ন্ত্রণে ঘটনাস্থলে যায় পার্কস্ট্রিট থানার পুলিশ।
এদিন সাতসকালে আগুন লেগেছিল শম্ভুনাথ পণ্ডিত রোডের বহুতলে। মিটারবক্স থেকে আগুন ছড়িয়েছিল বলে সূত্রের খবর।












Click it and Unblock the Notifications