Kalyani Expressway: ট্রলির মধ্যে পাকানো দেহ, মুখ আটকে সেলোটেপ দিয়ে! কল্যাণী এক্সপ্রেসওয়েতে রোমহর্ষক ঘটনা

Kalyani Expressway: গত কয়েকদিন আগেই কুমোরটুলিতে ট্রলি ব্যাগ থেকে উদ্ধার হয় দেহ! যা নিয়ে তীব্র চাঞ্চল্য তৈরি হয়। সেই রেশ কাটতে না কাটতেই ফের মিলল দেহ। ট্রলি ব্যাগের মধ্যে মিলল যুবকের মৃতদেহ। কল্যাণী এক্সপ্রেসওয়ের ধারে একটি অ্যাপ ক্যাবে ওই ট্রলি রাখা ছিল। সন্দেহ হতেই সেই ব্যাগ খোলা হয়। আর তা খুলতেই একেবারে চমকে যাওয়ার মতো ঘটনা।

ইতিমধ্যে এই ঘটনায় এখনও পর্যন্ত দুজনকে গ্রেফতার করা হয়েছে। যদিও ঘটনার পরেই পালিয়ে যায় একজন। ইতিমধ্যে তার খোঁজে শুরু হয়েছে জোর তল্লাশি। ঘটনার তদন্ত শুরু করেছে ঘোলা থানার পুলিশ। কীভাবে এই ঘটনা তা খতিয়ে দেখা হচ্ছে। ঘটনাকে (Kalyani Expressway) কেন্দ্র করে তীব্র চাঞ্চল্য তৈরি হয়।

Kalyani Expressway

জানা যাচ্ছে, মঙ্গলবার ৯ টার কিছু পরে দমদম নাগেরবাজার এলাকা থেকে দুই যুবক একটি অ্যাপ ক্যাব বুকিং করে। বড় একটি ট্রলি ব্যাগ এবং বস্তা নিয়ে গাড়িতে ওঠে। হঠাত করেই কল্যানী এক্সপ্রেসওয়েতে মহিষপোতার কাছের একটি অন্ধকার জায়গাতে ওই ক্যাবের ড্রাইভারকে গাড়ি দাঁড় করাতে বলেন ওই দুই যুবক। সেখানে গাড়ির ডিগি থেকে ট্রলি ব্যাগ নামতেই সন্দেহ হয় ওই গাড়ি চালকের। এত ভারী তাতে কি আছে জানতে চান।

এমনকী ট্রলি ব্যাগটি খুলে দেখানোর কথাও বলে। যা নিয়ে দুই যুবকের সঙ্গে ক্যাব চালকেরর কিছুটা বচসা বেঁধে যায় বলেও অভিযোগ। সেই সময় ওই এলাকায় পুলিশের একটি গাড়ি টহল দিচ্ছিল। আর তা দেখা মাত্রই একজন দ্রুত চম্পট দেয় বলে অভিযোগ। আরেকজনকে ওই ক্যাব চালক হাতেনাতে ধরে ফেলেন এবং পরে পুলিশের হাতে তুলে দেন।

Kalyani Expressway: ট্রলি খুলতেই উদ্ধার যুবকের দেহ

পুলিশ সূত্রে জানা যায়, ট্রলি ব্যাগটি খুলতেই একেবারে চমকে যাওয়ার মতো ঘটনা। দেখা যায় এক যুবকের মৃতদেহ। মুখ সেলোটেপ দিয়ে মোড়ানো অবস্থায় রয়েছে। রক্তে ভেসে যাচ্ছে গোটা দেহ। পুলিশের দাবি, দেহ ট্রলিতে করে খালে ফেলার ছক ছিল দুজনের। কিন্তু সেই ছক ভেস্তে যায়। পুলিশের দাবি, ওই যুবক কাপড়ের ব্যবসায়ী। মুক্তরামবাবু স্ট্রিটে তাঁর কাপড়ের গুদাম।

Take a Poll

সেখানেই ওই যুবককে নৃশংস ভাবে খুন করা হয়। টাকার জন্যেই তাঁরই দুই ব্যবসায়ীক পার্টনার খুন করে বলেও ইতিমধ্যে জানতে পেরেছে পুলিশ।। জানা যাচ্ছে, ব্যাগের ভিতর একটি রক্তমাখা ধারালো অস্ত্র ও ৬৫ হাজার টাকা পাওয়া গিয়েছে। সমস্ত দিক এখন খতিয়ে দেখা হচ্ছে।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+