WB Budget DA Hike: কেন এপ্রিল, জানুয়ারি থেকে কেন দেওয়া হবে না ডিএ? প্রশ্ন সরকারি কর্মীদের
WB Budget DA Hike: বছর ঘুরলেই বিধানসভা নির্বাচন। আর সেই নির্বাচনের আগে বড় ঘোষণা মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার। এক ধাক্কায় ৪ শতাংশ ডিএ বদ্ধির প্রস্তাব। আর এই ঘোষণা হতেই কার্যত অকাল রঙের উতসবে মেতে উঠেছেন রাজ্য সরকারি কর্মীরা। যদিও একাংশের দাবি, ১০০ টাকা নিয়ে ৪ টাকা ফেরত দেওয়া হচ্ছে। ৪ শতাংশ ডিএ'তে মোটেই আমরা খুশি নয়।
অবিলম্বে সমস্ত বকেয়া ডিএ মেটাতে (WB Budget DA Hike) হবে বলে দাবি বাম মনোভাবাপন্ন রাজ্য সরকারি কর্মীরা। কেন্দ্রের সঙ্গে ক্রমশ বাড়ছে ডিএ ফারাক। আর এই দাবিতে গত দু'বছর ধরে আন্দোলন চালাচ্ছেন রাজ্য সরকারি কর্মীদের একাংশ। শুধু তাই নয়, কেন্দ্রের হারে ডিএ দিতে হবে বলেও দাবি করা হয়।

কলকাতা হাইকোর্টে এই বিষয়ে মামলা হলে আদালতও জানায় যে ডিএ রাজ্য সরকারি কর্মীদের অধিকার। অবিলম্বে তা মেটাতে হবে বলেও নির্দেশ দেয়। যদিও এই রায়কে চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টে মামলা হয়।
সেই মামলা দিনের পর দিন শুনানির জন্য উঠলেও তা শুনানি হয়নি। দিনের পর দিন পিছিয়ে যাচ্ছে সেই মামলা। এর মধ্যেই আজ বুধবার ৪ শতাংশ ডিএ ঘোষণা করলেন মমতা বন্দ্যপোধ্যায় সরকার। তাতে মোটেই খুশি নন আন্দোলনকারী রাজ্য সরকারি কর্মীরা। তাঁদের দাবি, কেন্দ্রের সঙ্গে বিপুল ফারাক আছে। বর্তমানে তা প্রায় ৩৫ শতাংশ। সবটাই আমাদের মেটাতে হবে বলে দাবি রাজ্য সরকারি কর্মীদের।
আরও এক আন্দোলনকারীদের দাবি, এই ঘোষণায় আমরা মোটেই খুশি নই। আমাদের ডিএ'র টাকা কোথায়? কেন মেটানো হচ্ছে না বকেয়া ডিএ'র টাকা? প্রশ্ন আন্দোলনকারীদের। শুধু তাই নয়, এই ডিএ'র টাকার জানুয়ারি থেকে দেওয়ার কথা, কেন এপ্রিল থেকে দেওয়া হবে? তা নিয়েও প্রশ্ন। আর তা মেটানো না হলে আগামীদিনে আরও আন্দোলন তীব্র হবে বলে হুঁশিয়ারি আন্দোলনকারীদের।
- WB Budget DA Hike: এক নজরে ঘোষণা-
বিধানসভা ভোটের আগে রাজ্য সরকারি কর্মীদের মন পাওয়ার চেষ্টা! চার শতাংশ বাড়ানো হল ডিএ ওরফে মহার্ঘ ভাতা (Dearness Allowance)। ডিএ বেড়ে হল ১৮ শতাংশ। ২০২৫ সালের পয়লা এপ্রিল থেকে কার্যকর হবে নতুন হারে ডিএ। রাজ্যের বাজেটে ডিএ বাড়ানোর প্রস্তাব রাখলেন অর্থমন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য। এজন্য বিপুল বরাদ্দের ঘোষণাও এদিন করা হয়েছে।












Click it and Unblock the Notifications