বিধ্বংসী রূপে আছড়ে পড়ল 'তিতলি'! ভাঙল বাড়ি, বিচ্ছিন্ন সড়ক যোগাযোগ, দেখুন ভিডিও
ওড়িশা উপকূলে আছড়ে পড়ল ঘূর্ণিঝড় তিতলি। মূল ভূখণ্ডে যখন তিতলি আছড়ে পড়ে তখন ঘূর্ণিঝড়ের গতিবেগ ছিল ঘন্টায় ১৪০ কিমি।
ওড়িশা উপকূলে আছড়ে পড়ল ঘূর্ণিঝড় তিতলি। মূল ভূখণ্ডে যখন তিতলি আছড়ে পড়ে তখন ঘূর্ণিঝড়ের গতিবেগ ছিল ঘন্টায় ১৪০ কিমি। তিতলিলর জেরে ওড়িশার গোপালপুরে প্রবল ঝড়ের সঙ্গে বৃষ্টি চলছে। এদিকে তিতলির প্রভাবে বাংলাতেও বৃষ্টি চলছে। তবে গতিমুখ পরিবর্তনের পর গাঙ্গেয় পশ্চিমবঙ্গের জেলাগুলিতে বৃষ্টি বাড়বে বলে অনুমান।
আছড়ে পড়ল তিতলি
মূল ভূখণ্ডে আছড়ে পড়ার পর খেল দেখাতে শুরু করেছে ঘূর্ণিঝড় তিতলি। গোপালপুর-বেরহামপুর সড়ক যোগাযোগ ইতিমধ্যেই বিচ্ছিন্ন হয়ে গিয়েছে। ভেঙে পড়েছে বহু মাটির বাড়ি। বিদ্যুতের খুঁটিও উপড়ে পড়েছে অনেক জায়গায়।
সরানো হয়েছে বাসিন্দাদের, স্থগিত পরীক্ষা
তিতলির শক্তিকে অনুধাবন করে ওড়িশার গোপালপুর এবং অন্ধ্রের কলিঙ্গপত্তনম থেকে প্রায় তিনলক্ষ মানুষকে আগেভাগেই অপেক্ষকৃত নিরাপদস্থানে সরি নিয়ে যাওয়া হয়। ওড়িশা জুড়ে স্কুল-সহ অন্য শিক্ষা প্রতিষ্ঠানগুলিকে বন্ধ রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। স্থগিত রাখা হয়েছে পরীক্ষা।

২ দিন প্রভাব বাংলায়
সমুদ্রে তিতলির বেগ ঘন্টায় প্রায় ১৬৫ কিমি থাকলেও, স্থলভাগে ঢোকার পর তার বেগ কমছে। এবং এর গতিপথের পরিবর্তন হচ্ছে। তবে পশ্চিমবঙ্গের উপকূলবর্তী এলাকায় ঘন্টায় ৮০ কিমি বেগে ঝড় হচ্ছে বলে জানা গিয়েছে। আগামী ১৩ অক্টোবর পর্যন্ত তিতলির প্রভাবে গাঙ্গেয় পশ্চিমবঙ্গে বৃষ্টি চলবে বলে জানিয়েছে আবহাওয়া দফতর। বিশেষ করে উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা, হাওড়া, হুগলি, পূর্ব বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদ, নদিয়ায় বৃষ্টি চলবে।

উত্তল সমুদ্র
তিতলির জেরে ভয়ঙ্কর উত্তাল সমুদ্র। বৃহস্পতিবার বিকেল পর্যন্ত পরিস্থিতি বজায় থাকবে বলে জানিয়েছে আবহাওয়া দফতর। মৎস্যজীবী ও পর্যটকদের সমুদ্রে না নামতে পরামর্শ দেওয়া হয়েছে।
-
মমতার হেলিকপ্টারের সামনে উড়ল রহস্যময় ড্রোন, মালদহে উত্তেজনা -
শুভেন্দু অধিকারীর মনোনয়ন ঘিরে অশান্তির ঘটনায় ৩৮ জনকে তলব পুলিশের -
ভোটারদের সুবিধার্থে রাজ্যজুড়ে ৪,৬৬০টি নতুন বুথ তৈরির সিদ্ধান্ত নির্বাচন কমিশনের -
ভবানীপুরে অশান্তির জেরে চার পুলিশ আধিকারিককে সাসপেন্ড নির্বাচন কমিশনের -
'বাংলাকে বৃদ্ধাশ্রম বানাতে দেব না', বাংলার ক্রীড়া পরিকাঠামো নিয়ে প্রশ্ন তুলে উন্নয়নের ডাক লিয়েন্ডার পেজের -
খড়্গপুর সদরের প্রার্থী হিসেবে মনোনয়ন জমা দিলীপ ঘোষের, সঙ্গী শুভেন্দু অধিকারী -
ইরান যুদ্ধের মাঝেই মাথায় হাত শাহবাজ শরিফের, এপ্রিলেই আমিরশাহীকে ৩৫০ কোটি ডলার ঋণ শোধ দিচ্ছে পাকিস্তান -
জ্বালানি সংকট! বাংলাদেশে অফিস ও দোকানের সময় কমানোর পাশাপাশি বিয়ের আলোকসজ্জাতেও বিধিনিষেধ -
বামফ্রন্টের ইস্তেহার প্রকাশ! বিনামূল্যে বিদ্যুৎ, প্রতি পরিবারে স্থায়ী চাকরি সহ একাধিক প্রতিশ্রুতির ঘোষণা বিমান বসুর -
অসম বিধানসভা নির্বাচন ২০২৬: এনডিএ-র বিরাট জয়ের ইঙ্গিত নতুন জনমত সমীক্ষায় -
পক্ষপাতিত্বের অভিযোগ! পানিহাটির সেক্টর অফিসার অতনু চক্রবর্তীকে সাসপেন্ড করল নির্বাচন কমিশন -
ডেথ ওভারে অনবদ্য বোলিং করে গুজরাতের বিরুদ্ধে জয় পেল রাজস্থান, টেবল শীর্ষে পরাগ বাহিনী











Click it and Unblock the Notifications