সকাল থেকেই আকাশের মুখ ভার! শীত কবে, যা বলছে আবহাওয়া দফতর

রবিবারে দক্ষিণবঙ্গের কোনও কোনও জায়গায় বৃষ্টির পর সোমবার সকালেও কোনও কোনও জায়গায় বৃষ্টি হয়েছে। মঙ্গলবারও এই পরিস্থিতি বজায় থাকবে বলে জানানো হয়েছে।

রবিবারে দক্ষিণবঙ্গের কোনও কোনও জায়গায় বৃষ্টির পর সোমবার সকালেও কোনও কোনও জায়গায় বৃষ্টি হয়েছে। মঙ্গলবারও এই পরিস্থিতি বজায় থাকবে বলে জানানো হয়েছে। পশ্চিম-মধ্য বঙ্গোপসাগর এবং সন্নিহিত অঞ্চলে ঘূর্ণাবর্তের জেরে নিম্নচাপ এলাকা তৈরি হওয়ায় এই পরিস্থিতি । প্রাথমিকভাবে দুই ২৪ পরগনা, দুই মেদিনীপুর এবং হাওড়া-হুগলিতে বৃষ্টির কথা বলা হয়েছে।

সকাল থেকেই আকাশের মুখ ভার! শীত কবে, যা বলছে আবহাওয়া দফতর

রবিবার দুপুর থেকে দক্ষিণবঙ্গের কোনও কোনও জায়গায় আকাশে মেঘ দেখা গিয়েছে। বিকেলের দিকে কোনও কোনও জায়গায় সামান্য বৃষ্টিও হয়। সোমবার সকালেও একই পরিস্থিতি।

আবহাওয়া দফতরের পূর্বাভাসে বলা হয়েছে, হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, হাওড়া ও হুগলিতে। এছাড়াও মঙ্গলবারের মধ্যে ঝাড়গ্রাম, বাঁকুড়া, পুরুলিয়া, পূর্ব ও পশ্চিম বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদ নদিয়ার দু-একটি জায়গায় বৃষ্টির সম্ভাবনা রয়েছে।

তবে ভারী বৃষ্টির কোনও সতর্কবার্তা নেই। কোনও সতর্কবার্তা নেই উত্তরবঙ্গের জন্যও।

পশ্চিম মধ্য বঙ্গোপসাগর এবং সন্নিহিত অঞ্চলে নিম্নচাপ তৈরির সম্ভাবনা তৈরি হওয়ায় পশ্চিমবঙ্গ উপকূলে সমুদ্র উত্তাল হওয়ার সম্ভাবনা। সোমবার ও মঙ্গলবার মৎস্যজীবীদের সমুদ্রে যেতে নিষেধ করা হয়েছে।

দিন কয়েক গভীর রাত ও সকালে শীত শীত ভাব থাকলেও বর্তমানে নিম্নচাপ তৈরির কারণে রাতের দিকে তাপমাত্রা বাড়তে পারে বলে পূর্বাভাস আবহাওয়া দফতরের। আপাতত শীতের পথে বাধা পড়েছে বলে জানানো হয়েছে।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+