জামিন পাবেন সিপিএমের প্রাক্তন বিধায়ক? কলকাতা হাইকোর্টে আবেদন নিরাপদ সর্দারের
জামিনের আবেদন জানিয়ে হাইকোর্টের দ্বারস্থ নিরাপদ সর্দার। মামলা দায়ের হল কলকাতা হাইকোর্টে। সম্প্রতি সন্দেশখালি এলাকায় রাজনৈতিক উত্তেজনার পারদ ছড়িয়েছিল। তৃণমূল নেতা শিবপ্রসাদ হাজরার খামারবাড়িতে হামলা চালানো হয়।
জানা যায়, ওই হামলার ঘটনার পরিপ্রেক্ষিতে নিরাপদ সর্দারের নাম উঠে আসে। দক্ষিণ কলকাতার বাঁশদ্রোণীর ভাড়াবাড়িতে তিনি ছিলেন। সেখান থেকে তাঁকে পুলিশ থানায় নিয়ে গিয়েছিল। তাই নিয়ে চাঞ্চল্য ছড়িয়েছিল রাজনৈতিক মহলে।

সিপিএমের দাবি অনৈতিকভাবে গ্রেফতার করা হয়েছে সিপিএমের প্রাক্তন বিধায়ককে। তিনি ঘটনার দিন ছিলেন না। সংগঠনের কাজে প্রথমে কলকাতা ও পরে বীরভূমে ছিলেন। তবুও তাঁকে ফাঁসানো হল। এই বিষয়েই মঙ্গলবার জয়মাল্য বাগচির ডিভিশন বেঞ্চে আবেদন করা হল। চলতি সপ্তাহেই এই মামলার শুনানি হতে পারে।
শিবু হাজরা ও তার ম্যানেজার ভানু মণ্ডলের অভিযোগের ভিত্তিতে পুলিশ নিরাপদ সর্দারকে গ্রেফতার করেছিল। কলকাতা থেকে সন্দেশখালি নিয়ে যাওয়া হয়েছিল তাঁকে। বসিরহাট আদালত শিবু হাজরার অভিযোগের মামলায় জামিন মঞ্জুর করেছিল।
কিন্তু ভানু মণ্ডলের অভিযোগের মামলার জামিন মেলেনি। প্রথমে পুলিশ হেফাজত হয়েছিল। এখন ২৬ ফেব্রুয়ারি পর্যন্ত জেল হেফাজতে আছেন নিরাপদ সর্দার। তাঁর বিরুদ্ধে প্রিভেনশন অব অ্যানিম্যাল ক্রুয়েলটি
অ্যাক্টে অভিযোগ আনা হয়েছে।
এরপর কলকাতা হাইকোর্ট থেকে কি জামিন পাবেন নিরাপদ? সেই প্রশ্ন উঠছে।
-
মমতার হেলিকপ্টারের সামনে উড়ল রহস্যময় ড্রোন, মালদহে উত্তেজনা -
শুভেন্দু অধিকারীর মনোনয়ন ঘিরে অশান্তির ঘটনায় ৩৮ জনকে তলব পুলিশের -
ভোটারদের সুবিধার্থে রাজ্যজুড়ে ৪,৬৬০টি নতুন বুথ তৈরির সিদ্ধান্ত নির্বাচন কমিশনের -
ভবানীপুরে অশান্তির জেরে চার পুলিশ আধিকারিককে সাসপেন্ড নির্বাচন কমিশনের -
'বাংলাকে বৃদ্ধাশ্রম বানাতে দেব না', বাংলার ক্রীড়া পরিকাঠামো নিয়ে প্রশ্ন তুলে উন্নয়নের ডাক লিয়েন্ডার পেজের -
খড়্গপুর সদরের প্রার্থী হিসেবে মনোনয়ন জমা দিলীপ ঘোষের, সঙ্গী শুভেন্দু অধিকারী -
ইরান যুদ্ধের মাঝেই মাথায় হাত শাহবাজ শরিফের, এপ্রিলেই আমিরশাহীকে ৩৫০ কোটি ডলার ঋণ শোধ দিচ্ছে পাকিস্তান -
জ্বালানি সংকট! বাংলাদেশে অফিস ও দোকানের সময় কমানোর পাশাপাশি বিয়ের আলোকসজ্জাতেও বিধিনিষেধ -
বামফ্রন্টের ইস্তেহার প্রকাশ! বিনামূল্যে বিদ্যুৎ, প্রতি পরিবারে স্থায়ী চাকরি সহ একাধিক প্রতিশ্রুতির ঘোষণা বিমান বসুর -
অসম বিধানসভা নির্বাচন ২০২৬: এনডিএ-র বিরাট জয়ের ইঙ্গিত নতুন জনমত সমীক্ষায় -
পক্ষপাতিত্বের অভিযোগ! পানিহাটির সেক্টর অফিসার অতনু চক্রবর্তীকে সাসপেন্ড করল নির্বাচন কমিশন -
ডেথ ওভারে অনবদ্য বোলিং করে গুজরাতের বিরুদ্ধে জয় পেল রাজস্থান, টেবল শীর্ষে পরাগ বাহিনী











Click it and Unblock the Notifications