INDIA-র সমন্বয় বৈঠকে অভিষেকের জন্য ফাঁকা চেয়ার, CPIM-এর 'পাদুকা' উপহাস
ইডির তলবের কারণে দিল্লিতে শরদ পাওয়ারের বাড়িতে হওয়া ইন্ডিয়া ব্লকের সমন্বয় কমিটির বৈঠকে হাজির থাকতে পারেননি তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। যে কারণে সমন্বয় কমিটির বৈঠকে একটি চেয়ার খালি রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছিল। আর সমন্বয় কমিটির বৈঠকের এই সিদ্ধান্তকে উপহাস করেছে সিপিআইএম।
সিপিআইএম রাজ্য সম্পাদক মহঃ সেলিম কটাক্ষ করে বলেন, অভিষেক বন্দ্যোপাধ্যায়ের পাদুকা রাখা যেতে পারত। প্রসঙ্গত মহঃ সেলিমের মন্তব্যের আগে শিবসেনা (উদ্ধব গোষ্ঠী) নেতা সঞ্জয় রাউত বলেছিলেন সমন্বয় কমিটির বৈঠকে একটি চেয়ার খালি রাখা হয়েছিল অভিষেক বন্দ্যোপাধ্যায়ের অনুপস্থিতিতে চিহ্নিত করতে।

মহঃ সেলিম বলেন, তারা পাদুকা রাখতে পারত। রামায়নেও এমন দৃষ্টান্ত রয়েছে। তিনি বলেন, ভগবান রামের পাদুকা সিংহাসনে রাখা হয়েছিল, যখন তিনি ১৪ বছরের বনবাসে গিয়েছিলেন। উল্লেখ করা যেতে পারে বুধবার দিল্লিতে শরদ পাওয়ারের বাড়িতে ইন্ডিয়া ব্লকের প্রথম সমন্বয় কমিটির বৈঠকে অনুপস্থিত ছিল সিপিআইএম।
সিপিআইএম এখনও কমিটিতে কোনও সদস্যকে মনোনীত করেনি। ১৬-১৭ সেপ্টেম্বর পলিটব্যুরোর বৈঠকে এই সদস্য মনোনয়নের ব্যাপারে সিদ্ধান্ত নেওয়া হবে বলে জানা গিয়েছে।
এসএসসির নিয়োগ দুর্নীতিতে জিজ্ঞাসাবাদের জন্য অভিষেক বন্দ্যোপাধ্যায়কে বুধবার তলব করেছিল ইডি। ৯ ঘন্টার বেশি জিজ্ঞাসাবাদ সামলে বেরিয়ে অভিষেক বন্দ্যোপাধ্যায় বলেন, কয়লা পাচার, গরু পাচার, এসএসসির নিয়োগ দুর্নীতি, সবেতেই তাঁকে একই প্রশ্ন করা হচ্ছে। ইডিকে তিনি চ্যালেঞ্জ করে বলেছেন, ১০ পয়সার দুর্নীতি প্রমাণ করুন।
পঞ্চায়েত নির্বাচনের পরে সিপিআইএম-এর রাজ্য কমিটির বৈঠক বসেছিল, যা শেষ হয় বুধবার। দুদিনের রাজ্য কমিটির বৈঠকে পঞ্চায়েত নির্বাচন নিয়ে আলোচনা হয়েছে বলে জানিয়েছেন মহঃ সেলিম।
তিনি দাবি করেছেন, কেন্দ্রীয় সংস্থাগুলিকে রাজনৈতিক রং হা অন্য কিছু বিবেচনা না করে অভিযুক্তদের বিরুদ্ধে নিরপেক্ষ তদন্ত করতে হবে। তিনি জানিয়েছেন, এই দাবি নেয়ই সিপিআইএম ৫ অক্টোবর সিজিও কমপ্লেক্সে ইডি ও সিবিআই অফিস অভিযান করবে।
-
চিপকে হার চেন্নাই সুপার কিংসের, সহজেই জিতল শ্রেয়স আইয়ারের পাঞ্জাব কিংস -
বামফ্রন্টের ইস্তেহার প্রকাশ! বিনামূল্যে বিদ্যুৎ, প্রতি পরিবারে স্থায়ী চাকরি সহ একাধিক প্রতিশ্রুতির ঘোষণা বিমান বসুর -
সীমান্তের ওপার থেকে এবার কলকাতায় হামলার হুঁশিয়ারি পাকিস্তানি মন্ত্রী খোয়াজা আসিফের -
অসম বিধানসভা নির্বাচন ২০২৬: এনডিএ-র বিরাট জয়ের ইঙ্গিত নতুন জনমত সমীক্ষায় -
ইরান-আমেরিকা যুদ্ধ চরমে, গত ২৪ ঘণ্টায় চারটি মার্কিন যুদ্ধবিমানে হামলা, নিখোঁজ চালক -
অধীর চৌধুরীর প্রচারে উত্তেজনা বহরমপুরে, কংগ্রেস-তৃণমূল কর্মীদের মধ্যে সংঘর্ষ -
খড়্গপুর সদরের প্রার্থী হিসেবে মনোনয়ন জমা দিলীপ ঘোষের, সঙ্গী শুভেন্দু অধিকারী -
'বাংলাকে বৃদ্ধাশ্রম বানাতে দেব না', বাংলার ক্রীড়া পরিকাঠামো নিয়ে প্রশ্ন তুলে উন্নয়নের ডাক লিয়েন্ডার পেজের -
শুভেন্দু অধিকারীর মনোনয়ন ঘিরে অশান্তির ঘটনায় ৩৮ জনকে তলব পুলিশের -
ভোটারদের সুবিধার্থে রাজ্যজুড়ে ৪,৬৬০টি নতুন বুথ তৈরির সিদ্ধান্ত নির্বাচন কমিশনের -
ইরান যুদ্ধের মাঝেই মাথায় হাত শাহবাজ শরিফের, এপ্রিলেই আমিরশাহীকে ৩৫০ কোটি ডলার ঋণ শোধ দিচ্ছে পাকিস্তান -
ডেথ ওভারে অনবদ্য বোলিং করে গুজরাতের বিরুদ্ধে জয় পেল রাজস্থান, টেবল শীর্ষে পরাগ বাহিনী












Click it and Unblock the Notifications