কলকাতা-উত্তর ২৪ পরগনা ফের হাজার ছুঁতে চলেছে দৈনিক করোনা সংক্রমণে, জেলায় জেলায় উদ্বেগ

কলকাতা-উত্তর ২৪ পরগনা ফের হাজার ছুঁতে চলেছে দৈনিক করোনা সংক্রমণে, জেলায় জেলায় উদ্বেগ

কলকাতা ও উত্তর ২৪ পরগনায় ফের দৈনিক করোনা সংক্রমণ হাজার ছুঁতে চলেছে। প্রতিটি জেলাতেই বাড়ছে করোনার সংক্রমণ। ভোটের বাংলায় শহরতলির জেলাগুলিতে শুধুই উদ্বেগ। ভোট শেষ করাই চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে। গত ২৪ ঘণ্টার শুধু কলকাতায় করোনা আক্রান্ত হয়েছেন ৯০০-রও বেশি, উত্তর ২৪ পরগনায় ৮০০-র বেশি।

কলকাতা ও উত্তর ২৪ পরগনায় করোনা

কলকাতা ও উত্তর ২৪ পরগনায় করোনা

শুক্রবার বাংলায় করোনা আক্রান্তের সংখ্যা এক লাফে বেড়ে গিয়েছে ৩৫০০-র উপরে। বাংলায় ৩৬৪৮ জন করোনা আক্রান্ত হয়েছেন। কলকাতায় এদিন করোনা সংক্রমিতের সংখ্যা ৯৮৭। উত্তর ২৪ পরগনায় ৮৮৪ জন করোনা আক্রান্ত হয়েছেন। কলকাতায় ও উত্তর ২৪ পরগনায় করোনা গ্রাফ এক লাফে বেড়েছে অনেকটা। করোনায় শুধু কলকাতায় প্রাণ হারিয়েছেন ৩১৪৬ জন। আর উত্তর ২৪ পরগনায় মৃতের সংখ্যা ২৫৪৩।

একনজরে কলকাতার করোনা পরিসংখ্যান

একনজরে কলকাতার করোনা পরিসংখ্যান

এদিন পর্যন্ত কলকাতায় মোট করোনা আক্রান্ত ১৩৯২৫০। শুধু এদিনই কলকাতায় ৯৮৭ জন করোনা আক্রান্ত হয়েছেন। এখন পর্যন্ত কলকাতায় মৃত্যু হয়েছে ৩১৪৬ জনের। এদিন মৃত্যু হয়েছে ৬ জনের। এখন পর্যন্ত করোনা মুক্ত হয়েছেন মোট ১৩০২০৬ জন। এখনও সক্রিয় করোনা আক্রান্ত ৫৮৯৮ জন। এদিন কলকাতায় করোনা সংক্রমণ মুক্ত হয়েছেন ৩০৬ জন।

উত্তর ২৪ পরগনায় করোনা পরিসংখ্যান

উত্তর ২৪ পরগনায় করোনা পরিসংখ্যান

উত্তর ২৪ পরগনা জেলায় এখন পর্যন্ত করোনা আক্রান্ত ১৩০৫৫৫ জন। এদিন আক্রান্ত হয়েছেন ৮৮৪ জন। মৃত্যু হয়েছে মোট ২৫৪৩ জনের। এদিন কোনও মৃত্যু নেই। এখন পর্যন্ত করোনা মুক্ত হয়েছেন মোট ১২৩৯৪১ জন। এখনও সক্রিয় করোনা আক্রান্ত ৪০৭১ জন। এদিন করোনা সংক্রমণ মুক্ত হয়েছেন ২২৭ জন।

দক্ষিণ ২৪ পরগনা ও হাওড়া-হুগলি

দক্ষিণ ২৪ পরগনা ও হাওড়া-হুগলি

দক্ষিণ ২৪ পরগনা আক্রান্তের নিরিখে এখন তিন নম্বরে। দক্ষিণ ২৪ পরগনায় ২১৪ জন বেড়ে মোট আক্রান্তের সংখ্যা হয়েছে ৩৯০৬৬। হাওড়ায় মোট আক্রান্ত এখন পর্যন্ত ৩৮৪১২ জন। এদিন আক্রান্ত হয়েছেন ২২৩ জন। হুগলিতে ২১২ জন বেড়ে আক্রান্ত ৩১১১১ জন।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+