ফেসবুকে কিশোরীর নগ্ন ছবি পোস্ট করার ভয় দেখিয়ে ব্ল্যাকমেলিং, ধৃত কলেজ ছাত্র
ফের ফেসবুকের ফাঁদে পড়ে ব্ল্যাকমেলিংয়ের শিকার হলেন এক কিশোরী। কিশোরীর প্রোফাইল হ্যাক করে ব্ল্যাকমেল করার অভিযোগ উঠল এক যুবকের বিরুদ্ধে। বুধবার রাতে অভিযুক্ত যুবক কৃষ্ণশঙ্করকে গ্রেফতার করেছে পুলিশ।
কলকাতা, ৩ নভেম্বর : ফের ফেসবুকের ফাঁদে পড়ে ব্ল্যাকমেলিংয়ের শিকার হলেন এক কিশোরী। কিশোরীর প্রোফাইল হ্যাক করে ব্ল্যাকমেল করার অভিযোগ উঠল এক যুবকের বিরুদ্ধে। বুধবার রাতে অভিযুক্ত যুবক কৃষ্ণশঙ্করকে গ্রেফতার করেছে পুলিশ। ধৃত যুবক এজেসি বোস কলেজের ছাত্র। তার বাড়ি এন্টালি থানা এলাকায়।ফোটোশপে কিশোরীর নগ্ন ছবি তৈরি করে ফেসবুকে পোস্ট করার অভিযোগ ছিল ওই যুবকের বিরুদ্ধে।
গত জুন মাসে তিলজলার বাসিন্দা ওই কিশোরীর ফেসবুক অ্যাকাউন্টটি হ্যাক করা হয় বলে অভিযোগ। কৃষ্ণশঙ্করের সঙ্গে তার আগে কোনও পরিচয় ছিল না। ফেসবুকেও তাদের মধ্যে কোনও যোগাযোগ ছিল না। তার অ্যাকাউন্টটি গত জুন মাসে হ্যাক করার পর অভিযুক্ত যুবক কৃষ্ণশঙ্কর পাসওয়ার্ড পরিবর্তন করে দেয় বলে অভিযোগ।

ফলে ওই অ্যাকাউন্টটি আর ব্যবহার করতে পারছিল না কিশোরী। বাধ্য হয়ে নতুন অ্যাকাউন্ট খোলে সে। ওই পুরোনো অ্যাকাউন্ট কব্জা করে তা থেকে ছবি সংগ্রহ করে নেয় কৃষ্ণকিশোর। তারপর ছবিগুলি বিকৃত করে ফটোশপের মাধ্যমে ওই কিশোরীর নগ্ন ছবিও তৈরি করে ফেলে সে। এখানেই শেষ নয়, ওই কিশোরীরই পুরোনো অ্যাকাউন্ট থেকে নতুন অ্যাকাউন্টে ছবিগুলি পোস্টও করে দেয়। এরপরই শুরু হয় ব্ল্যাকমেলিং।
১০ হাজার টাকা চাওয়া হয় কিশোরীর কাছে। নতুবা ছবিগুলি সোশাল মিডিয়ায় ফাঁস করে দেওয়ার হুমকি দিতে থাকে।
কোনো উপায় না পেয়ে পুলিশের দ্বারস্থ হয় ওই কিশোরী। গত ১৮ জুলাই কলকাতা পুলিশের সাইবার ক্রাইম থানায় অভিযোগ দায়ের করা হয়। ঘটনার তদন্তে নেমে অভিযুক্ত যুবককে পাকড়াও করতে সাড়ে তিনমাস সময় লেগে যায় পুলিশের। বুধবার রাতে তাকে গ্রেফতার করা হয়। বৃহস্পতিবার তাকে আদালতে পেশ করা হয়।












Click it and Unblock the Notifications