পুরভোটের আগে আইনশৃঙ্খলায় জোর! পুলিশ আধিকারিকদের সঙ্গে বৈঠকে বসছেন মমতা
সোমবার রাজ্যের পুলিশ আধিকারিকদের সঙ্গে হবে বৈঠক। ভিডিও কনফারেন্সে হওয়া এই বৈঠকে জেলার পুলিশ সুপাররা ছাড়াও হাজির থাকবেন আইজি এবং ডিআইজি পদ মর্যাদার অফিসাররা।
একমাত্র করিমপুরে জয়প্রকাশ মজুমদারের ওপর হামলা বাদ দিলে তিন কেন্দ্রের উপনির্বাচনে আইনশৃঙ্খলা ভঙ্গের মতো কিছু ঘটেনি। কিন্তু ২০২০ পড়লেই রাজ্যের অধিকাংশ পুরসভায় ভোটের দামামা বেজে যাবে। তার আগে রাজ্যের আইনশৃঙ্খলাকে জোরদার করতে চাইছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সেইদিকে লক্ষ্য রেখে সোমবার রাজ্যের পুলিশ আধিকারিকদের সঙ্গে হবে বৈঠক। ভিডিও কনফারেন্সে হওয়া এই বৈঠকে জেলার পুলিশ সুপাররা ছাড়াও হাজির থাকবেন আইজি এবং ডিআইজি পদ মর্যাদার অফিসাররা।

পাড়ায় পাড়ায় সাম্প্রদায়িক উস্কানি কিংবা সীমান্ত পেরিয়ে অনুপ্রবেশ নিয়ে মাঝে মধ্যেই অভিযোগ ওঠে। সূত্রের খবর অনুযায়ী কোনও কোনও ক্ষেত্রে জেলার পুলিশ আধিকারিকদের মনিটরিং ঠিকমত হচ্ছে না বলে অভিযোগ উঠেছে তৃণমূলের তরফে। ফলে সেই সব নিয়ে আলোচনা জরুরি হয়ে পড়েছে। সোমবার নবান্নের ১৪ তলার কনফারেন্স হলে বৈঠকে মুখ্যমন্ত্রী ছাড়াও হাজির থাকতে চলেছেন মুখ্যসচিব, স্বরাষ্ট্র সচিব, রাজ্য পুলিশের ডিজি।
জেলাগুলিতে নজরদারির কাজ কোন পর্যায়ে রয়েছে তার খোঁজখবর করবেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নিজে। একএক জেলায় একএক রকমের সমস্যা। সীমান্তবর্তী জেলাগুলিতে অনুপ্রবেশের সমস্যার পাশাপাশি রয়েছে চোরাচালানকারীদের বিষয়টি। অন্যদিকে জঙ্গলমহলের জেলাগুলিতে রয়েছে মাওবাদী আনাগোনার খবরও।
-
অধীর চৌধুরীর প্রচারে উত্তেজনা বহরমপুরে, কংগ্রেস-তৃণমূল কর্মীদের মধ্যে সংঘর্ষ -
মমতার হেলিকপ্টারের সামনে উড়ল রহস্যময় ড্রোন, মালদহে উত্তেজনা -
শুভেন্দু অধিকারীর মনোনয়ন ঘিরে অশান্তির ঘটনায় ৩৮ জনকে তলব পুলিশের -
ভোটারদের সুবিধার্থে রাজ্যজুড়ে ৪,৬৬০টি নতুন বুথ তৈরির সিদ্ধান্ত নির্বাচন কমিশনের -
ভবানীপুরে অশান্তির জেরে চার পুলিশ আধিকারিককে সাসপেন্ড নির্বাচন কমিশনের -
'বাংলাকে বৃদ্ধাশ্রম বানাতে দেব না', বাংলার ক্রীড়া পরিকাঠামো নিয়ে প্রশ্ন তুলে উন্নয়নের ডাক লিয়েন্ডার পেজের -
খড়্গপুর সদরের প্রার্থী হিসেবে মনোনয়ন জমা দিলীপ ঘোষের, সঙ্গী শুভেন্দু অধিকারী -
ইরান যুদ্ধের মাঝেই মাথায় হাত শাহবাজ শরিফের, এপ্রিলেই আমিরশাহীকে ৩৫০ কোটি ডলার ঋণ শোধ দিচ্ছে পাকিস্তান -
জ্বালানি সংকট! বাংলাদেশে অফিস ও দোকানের সময় কমানোর পাশাপাশি বিয়ের আলোকসজ্জাতেও বিধিনিষেধ -
বামফ্রন্টের ইস্তেহার প্রকাশ! বিনামূল্যে বিদ্যুৎ, প্রতি পরিবারে স্থায়ী চাকরি সহ একাধিক প্রতিশ্রুতির ঘোষণা বিমান বসুর -
অসম বিধানসভা নির্বাচন ২০২৬: এনডিএ-র বিরাট জয়ের ইঙ্গিত নতুন জনমত সমীক্ষায় -
পক্ষপাতিত্বের অভিযোগ! পানিহাটির সেক্টর অফিসার অতনু চক্রবর্তীকে সাসপেন্ড করল নির্বাচন কমিশন











Click it and Unblock the Notifications