মমতা বন্দ্যোপাধ্যায় SC-ST-OBC বিরোধী! 'ঘুর পথে' CMO-তে নিয়োগ নিয়ে মুখ্যমন্ত্রীকে নিশানা শুভেন্দু অধিকারীর

একদিকে শিক্ষায় নিয়োগ দুর্নীতির অভিযোগে তদন্ত চালাচ্ছে ইডি-সিবিআই। প্রতিদিনই নতুন তথ্য সামনে আসছে। যা নিয়ে রাজ্যে বিরোধী দল এবং বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর নিশানায় মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার। এ দিন সোশ্যাল মিডিয়ায় বিরোধী দলনেতা আরও এক নিয়োগের কথা তুলে ধরে মমতা বন্দ্যোপাধ্যায়কে তফশিলি জাতি, উপজাতি এবং ওবিসি বিরোধী বলে আক্রমণ করেছেন।

মুখ্যমন্ত্রী এসসি-এসটি-ওবিসি বিরোধী

মুখ্যমন্ত্রী এসসি-এসটি-ওবিসি বিরোধী

মুখ্যমন্ত্রীকে এসসি-এসটি-ওবিসি বিরোধী বলে আক্রমণ করে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী টুইটারে মুখ্যমন্ত্রী ও স্বরাষ্ট্র দফতরকে ট্যাগ করেছেন। নিয়োগ নিয়ে প্রশ্ন তুলে তিনি বলেছেন, সেই নিয়োগে বিজ্ঞপ্তি ভারতীয় সংবিধানকে লঙ্ঘন করেছে। সঠিকভাবে পদ তৈরি না করেই পাবলিক সার্ভিসের জন্য নিয়োগ করার অভিযোগ তিনি করেছেন। নিয়োগে জন্য পাবলিক সার্ভিস কমিশনকে এড়িয়েছেন মুখ্যমন্ত্রী। সেখানে সংরক্ষণের নিয়ম মানা হয়নি বলে অভিযোগ করেছেন বিরোধী দলনেতা।

বেতনেই বিভেদ

বিরোধী দলনেতা টুইট করে বেতনে বিভেদের অভিযোগ করেছেন। তিনি বলেছেন, মুখ্যমন্ত্রীর অফিস যে বেতনে লোক নিয়োগ করছে, তা বর্তমানে একই ধরনের পদের বেতনের থেকে বেশি। উদাহরণ হিসেবে তিনি বলেছেন, নিয়োগের দায়িত্বে থাকা থার্ড পার্টি ওয়েবল টেকনোলজি লিমিটেড ২৯০০-র বেশি চুক্তিভিত্তিক ডেটা এন্ট্রি অপারেটর নিয়োগ করেছে, রাজ্য সরকারের বিভিন্ন দফতরের জন্য। সেখানে বেতন হল ১৩ হাজার টাকা করে। কিন্তু এখন যে লোক নিয়োগ করা হচ্ছে তাদের ২৫ হাজার টাকা করে দেওয়া কথা বলা হয়েছে। বিরোধী দলনেতা সব চুক্তি ভিত্তিক ডেটা এন্ট্রি অপারেটরের বেতন ২৫ হাজার টাকা করার দাবি করেছেন।

 মমতা বন্দ্যোপাধ্যায়ের অফিসেই কি IPAC নাকি ভাইপোর হাতে সব

মমতা বন্দ্যোপাধ্যায়ের অফিসেই কি IPAC নাকি ভাইপোর হাতে সব

বিরোধী দলনেতা শুভএন্দু অধিকারী প্রশ্ন তুলেছেন, মমতা বন্দ্যোপাধ্যায় কি নিজের অফিসে আইপ্যাককে নিয়ে এসেছেন, নাকি ভাইপো দায়িত্ব নিয়েছে? তিনি সেখানে বলেছেন, সিএমও থেকে স্বরাষ্ট্র দফতরকে বলা হয়েছে, থার্ড পার্টি এজেন্সির মাধ্যমে রাজ্যের পাবলিক গ্রিভান্স রিড্রেসাল সেলে চুক্তিভিত্তিক পরামর্শদাতা এবং ডেটা এন্ট্রি অপারেটর নিয়োগ করতে। সরকারি স্থায়ী কর্মী ছাড়া সিএমও-র মতো গুরুত্বপূর্ণ জায়গায় ঘুপথে অস্থায়ী নিয়োগের বিরোধিতা তিনি করেছেন।

অস্থা

অস্থায়ী নিয়োগে বেতন

বিরোধী দলনেতা রাজ্য সরকারের অস্থায়ী নিয়োগের বিজ্ঞপ্তির অংশ টুইট করেছেন। সেখানে ৫ জন চুক্তিভিত্তিক পরামর্শদাতা নিয়োগের কথা বলা হয়েছে। যাঁদের বেতন হবে মাসে একলক্ষ পঁচিশ হাজার টাকা করে। অন্যদিকে চুক্তিভিত্তিক জুনিয়র কনসালন্ট্যান্টদের ক্ষেত্রে বেতন হবে ৭৫ হাজার টাকা করে। সেখানেও ৫ জনকে নিয়োগ করা হবে। ১০ জন চুক্তিভিত্তিক ডেটা এন্ট্রি অপারেটর নিয়োগ করা হবে, যাঁদের বেতন হবে ২৫ হাজার টাকা করে। এদের সবাইকে নিয়োগ করা হবে মুখ্যমন্ত্রীর অফিসের পাবলিক গ্রিভান্স রিড্রেসাল সেলে। এই নিয়োগে সরকারি সংরক্ষণের নিয়ম মানা হচ্ছে না বলেই অভিযোগ বিরোধী দলনেতার।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+