সিন্ডিকেটের দখল ঘিরে সংঘর্ষ! উত্তপ্ত নিউটাউন
তৃণমূল ও বিজেপির সংঘর্ষে উত্তপ্ত নিউটাউনের যাত্রাগাছি।
তৃণমূল ও বিজেপির সংঘর্ষে উত্তপ্ত নিউটাউনের যাত্রাগাছি। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, সিন্ডিকেটের মান ফেলা নিয়ে গণ্ডগোল শুরু হয়। তারপর সেটি সংঘর্ষের রূপ নেয়। যার জেরে বাইকে আগুন লাগানোর মতোও ঘটনা ঘটে। দুপক্ষের সংঘর্ষে গুলিও চলে বলে অভিযোগ।

বিজেপির বিরুদ্ধে গুলি চালানোর অভিযোগ তুলেছে তৃণমূল। যদিও বিজেপি সেই অভিযোগ অস্বীকার করেছে।
এলাকায় উত্তেজনা থামাতে গিয়েছে বিশাল পুলিশ বাহিনী। ঘটনায় যুক্ত থাকার অভিযোগে আপাতত চয়জনকে আটক করেছে পুলিশ। এরা সবাই বিজেপি সমর্থক বলে জানা গিয়েছে।












Click it and Unblock the Notifications