বুথ ফেরত সমীক্ষার প্রতিফলন নির্বাচনী ফলে হবে না! মমতাকে ভরসা দিলেন চন্দ্রবাবু
কলকাতায় পা দিয়েই মমতার সুরে বুথ ফেরত সমীক্ষার গ্রহণযোগ্যতা নিয়ে প্রশ্ন তুলে দিলেন টিডিপি নেতা চন্দ্রবাবু নাইডু। তিনি ইভিএম কারচুপি নিয়েও কমিশনকে একহাত নেন তিনি।
কলকাতায় পা দিয়েই মমতার সুরে বুথ ফেরত সমীক্ষার গ্রহণযোগ্যতা নিয়ে প্রশ্ন তুলে দিলেন টিডিপি নেতা চন্দ্রবাবু নাইডু। তিনি ইভিএম কারচুপি নিয়েও কমিশনকে একহাত নেন তিনি। মমতা বন্দ্যোপাধ্যায়ের সুরে সুর মিলিয়ে তিনি বলেন, বুথ ফেরত সমীক্ষার প্রতিফলন ফলাফলে হবে না। ২৩ মে ভোটের ফল সামনে আসলেই সব উল্টে যাবে।

তিনি বলেন, ভোট গণনা নিয়ে যে সমস্ত সমস্যা রয়েছে, তা কমিশনকেই সমাধান করতে হবে। ইভিএম, প্রিন্টার ও কন্ট্রোল প্যানেল নিয়ে যাবতীয় সন্দেহ দূর করতে হবে। তিনি জোর গলায় বলেন, আমরা ভোটের আগে থেকে নির্বাচন কমিশনকে জানিয়ে আসছি এই সমস্যার কথা। ইভিএম কারচুপি নিয়ে সরব হলেও বিরোধীদের কথার কোনও গুরুত্ব দেওয়া হয়নি।
ভোট শেষ হওয়ার আগে থেকেই বিরোধী জোটের মধ্যে সমন্বয় সাধনের কাজ শুরু করে দেন চন্দ্রবাবু নাইডু। দিল্লিতে কংগ্রেস সভাপতি রাহুল গান্ধীর সঙ্গে বৈঠক থেকে শুরু করে উত্তরপ্রদেশে মায়া-অখিলশের সঙ্গে বৈঠক, দিল্লিতে অন্য নেতাদের সঙ্গে আলোচনার পর এবার তিনি মমতা বন্দ্যোপাধ্যায়ের বাংলায় এসেছেন।
কালীঘাটে মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে তিনি বৈঠকে বসেন। তাঁদের মধ্যে ভোট পরবর্তী পরিস্থিতি, সরকার গঠন নিয়ে আলোচনা হয়। তাঁর বিশ্বাস বিরোধীরাই এবার সরকার গড়বে, হারতে চলেছেন মোদী, যতই বুথ ফেরত সমীক্ষা দেখাক, তা বিশ্বাসযোগ্য নয়। উল্লেখ্য, বাংলার মতো অন্ধ্রপ্রদেশেও চন্দ্রবাবু নাইডু ধাক্কা খেতে চলেছেন বলে বুথ ফেরত সমীক্ষায় আভাস।
-
মমতার হেলিকপ্টারের সামনে উড়ল রহস্যময় ড্রোন, মালদহে উত্তেজনা -
শুভেন্দু অধিকারীর মনোনয়ন ঘিরে অশান্তির ঘটনায় ৩৮ জনকে তলব পুলিশের -
ভোটারদের সুবিধার্থে রাজ্যজুড়ে ৪,৬৬০টি নতুন বুথ তৈরির সিদ্ধান্ত নির্বাচন কমিশনের -
ভবানীপুরে অশান্তির জেরে চার পুলিশ আধিকারিককে সাসপেন্ড নির্বাচন কমিশনের -
'বাংলাকে বৃদ্ধাশ্রম বানাতে দেব না', বাংলার ক্রীড়া পরিকাঠামো নিয়ে প্রশ্ন তুলে উন্নয়নের ডাক লিয়েন্ডার পেজের -
ইরান যুদ্ধের মাঝেই মাথায় হাত শাহবাজ শরিফের, এপ্রিলেই আমিরশাহীকে ৩৫০ কোটি ডলার ঋণ শোধ দিচ্ছে পাকিস্তান -
খড়্গপুর সদরের প্রার্থী হিসেবে মনোনয়ন জমা দিলীপ ঘোষের, সঙ্গী শুভেন্দু অধিকারী -
জ্বালানি সংকট! বাংলাদেশে অফিস ও দোকানের সময় কমানোর পাশাপাশি বিয়ের আলোকসজ্জাতেও বিধিনিষেধ -
বামফ্রন্টের ইস্তেহার প্রকাশ! বিনামূল্যে বিদ্যুৎ, প্রতি পরিবারে স্থায়ী চাকরি সহ একাধিক প্রতিশ্রুতির ঘোষণা বিমান বসুর -
অসম বিধানসভা নির্বাচন ২০২৬: এনডিএ-র বিরাট জয়ের ইঙ্গিত নতুন জনমত সমীক্ষায় -
পক্ষপাতিত্বের অভিযোগ! পানিহাটির সেক্টর অফিসার অতনু চক্রবর্তীকে সাসপেন্ড করল নির্বাচন কমিশন -
ডেথ ওভারে অনবদ্য বোলিং করে গুজরাতের বিরুদ্ধে জয় পেল রাজস্থান, টেবল শীর্ষে পরাগ বাহিনী











Click it and Unblock the Notifications