মোদী পাবলিসিটি প্রাইম মিনিস্টার! দেশের চাই পারফর্মিং প্রাইম মিনিস্টার, তোপ চন্দ্রবাবুর

দেশের মানুষ আর বিজেপির সঙ্গে নেই। ইভিএম জালিয়াতি করে করে ভোটে জেতে বিজেপি। তাই ইভিএম নয়, ভোট হোক পেপার ব্যালটে।

দেশের মানুষ আর বিজেপির সঙ্গে নেই। ইভিএম জালিয়াতি করে করে ভোটে জেতে বিজেপি। তাই ইভিএম নয়, ভোট হোক পেপার ব্যালটে। মমতা বন্দ্যোপাধ্যায়ের ডাকে ব্রিগেড সমাবেশে উপস্থিত হয়ে কেন্দ্রের মোদী সরকারের বিরুদ্ধে তোপ দাগলেন অন্ধ্রপ্রদেশের মুখ্যমন্ত্রী চন্দ্রবাবু নাইডু। তিনিও অখিলেশ যাদবের মতো নতুন প্রধানমন্ত্রীর আওয়াজ তোলেন। পারফর্মিং প্রাইম মিনিস্টারের দাবি জানান চন্দ্রবাবু, মোদীর মতো পাবলিসিটি প্রাইম মিনিস্টার চান না তাঁরা।

ইভিএম জালিয়াতি করেও ক্ষমতায় আসতে পারবেন না মোদী, ব্রিগেড থেকে তোপ চন্দ্রবাবুর

চন্দ্রবাবু বলেন, বদল চাইছে দেশের মানুষ। সেই ডাক আটকানোর সাধ্যি কারও নেই। দেশে পরিবর্তন হবেই। ২০১৯-এ নতুন প্রধানামন্ত্রী বসবেই দিল্লির সিংহাসনে। বিরোধীদের মহাজোটই নতুন প্রধানমন্ত্রী দেবে দেশকে, সুশাসন দেবে দেশকে। আর ইভিএম ম্যানেজ করেও ভোটি জিততে পারবে না বিজেপি। বিজেপির শেষের দিনের শুরু হয়ে গিয়েছে।

তিনি এদিন মমতা বন্দ্যোপাধ্যায়ের উদ্যোগকে প্রশংসায় ভরিয়ে দেন। ব্রিগেডে বিপুল জন সমাবেশ দেখে সমস্ত নেতৃত্বই উৎসাহী। অতি উৎসাহী বললেও অত্যুক্তি হয় না। তেমনই চন্দ্রবাবু নাইডুও বিপুল জন সমাবেশ দেখে উৎসাহী। তিনি মনে করছেন, দেশে পরিবর্তন স্রেফ সময়ের অপেক্ষা। মোদী সরকার যেভাবে কেন্দ্রীয় প্রতিষ্ঠানকে ব্যবহার করছে, তার যোগ্য জবাব পাবে ২০১৯-এ।

এদিন বিজেপির বিরুদ্ধে ঘোড়া কেনা বেচার অভিযোগ করেন। তিনি বলেন, কর্ণাটক সরকারের গায়ে যদি হাত পড়ে, তবে আমরা কেউ ছেড়ে কথা বলব না। তার জন্য অনেক বেশি মূল্য চোকাতে হবে। সেইসঙ্গে তিনি ফের এক 'ইউনাইটেড ইন্ডিয়া' সমাবেশ করার আহ্বান জানান। সবাইকে আমন্ত্রণ জানান চন্দ্রবাবু নাইডু।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+