প্রভাবশালী তত্ত্ব : ফের মদন মিত্রকে জেরা করবে সিবিআই
কলকাতা, ২১ ডিসেম্বর : সারদা মামলায় ফের সামনে চলে এসেছে প্রভাবশালী তত্ত্ব। সুপ্রিম কোর্টের নির্দেশে সারদা কেলেঙ্কারির তদন্তে নেমে সমাজের একেরপর এক প্রভাবশালী ব্যক্তিত্বকে সামনে টেনে এনেছে সিবিআই। সেই তালিকায় আরও নাম যোগ করতে ফের একবার প্রাক্তন তৃণমূল মন্ত্রী মদন মিত্রকে জেরা করতে চাইছে সিবিআই।
সম্প্রতি তৃণমূলের সদ্য প্রাক্তন সাধারণ সম্পাদক শঙ্কুদেব পণ্ডাকে দু'দফায় জেরা করেছে সিবিআই। সেখানেই ফের একবার উঠে এসেছে প্রভাবশালীদের জড়িয়ে থাকার কথা।

সিবিআই সূত্রে খবর, জেরায় কয়েকজন দলীয় নেতা-সাংসদ-মন্ত্রী সহ একাধিক প্রভাবশালীর সারদা যোগ নিয়ে মুখ খুলেছেন শঙ্কুদেব। আর তার ফলেই দল থেকে বিতারিত হতে হয়েছে তাঁকে।
অন্যদিকে শত গঞ্জনা সত্ত্বেও এখনও দলের বিরুদ্ধে মুখ খোলেননি মদন মিত্র। তবে সারদা সহ একাধিক চিটফান্ডের সঙ্গে মদনবাবুর জড়িত থাকা নিয়ে নানা তথ্য উঠে এসেছে সিবিআইয়ের হাতে। ফলে তাঁকে জেরা করা ফের আবশ্যক হয়ে পড়েছে বলেই জানিয়েছে সিবিআইয়ের একটি সূত্র। আগামী সপ্তাহেই মদনবাবুকে জেরার জন্য আদালতের দ্বারস্থ হয়েছে সিবিআই।
এছাড়া শঙ্কুবাবুর কথামতো সারদার টাকা দলীয় খাতে খরচ হয়েছিল কিনা সেসমস্ত বয়ান মদনবাবুর কাছে যাচাইয়েরও প্রয়োজন রয়েছে বলে মনে করছে সিবিআই। প্রয়োজনে সারদা কর্তা সুদীপ্ত সেন, কুণাল ঘোষ, মদন মিত্র সহ সকলকেই ফের নানা বিষয়ে জিজ্ঞাসাবাদ করতে পারে সিবিআই।
-
পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচন ২০২৬: নতুন সমীক্ষায় তৃণমূল ও বিজেপির মধ্যে হাড্ডাহাড্ডি লড়াইয়ের ইঙ্গিত -
ফের সপ্তাহান্তেই বঙ্গে ভোটপ্রচারে আসছেন প্রধানমন্ত্রী! পরপর রোড শো, জনসভা করবেন নরেন্দ্র মোদী -
ভোটার তালিকা থেকে কত লক্ষ নাম বাদ দিল নির্বাচন কমিশন? কোন জেলায় প্রভাব সবচেয়ে বেশি? -
কেরল বিধানসভা নির্বাচন ২০২৬: সমীক্ষায় ইউডিএফের এগিয়ে থাকার পূর্বাভাস, হারার ইঙ্গিত এলডিএফের -
লোকসভায় আসেননি, বিধানসভায় বাংলায় ভোট প্রচারে রাহুল গান্ধী, তারকা প্রচারকদের তালিকা প্রকাশ কংগ্রেসের, রয়েছে নানা চমক -
দিঘায় যাওয়ার গ্রীষ্মকালীন বিশেষ ট্রেন চালুর ঘোষণা রেলের -
জ্ঞানেশ কুমারের বিরুদ্ধে আনা ইমপিচমেন্ট মোশন খারিজ সংসদে -
আজ রাতেই নিশ্চিহ্ন হতে পারে একটি সভ্যতা, ডেডলাইন শেষের আগে ইরানকে ডোনাল্ড ট্রাম্পের চরম হুঁশিয়ারি -
আর্টেমিস অভিযানে যাওয়া মহাকাশচারীরা যোগাযোগ হারাবেন পৃথিবীর সঙ্গে! -
বাংলাদেশ সীমান্তে অনুপ্রবেশ ও অপরাধ রুখতে নদীতে সাপ ও কুমির ছাড়ার পরিকল্পনা বিএসএফের -
আমেরিকা-ইরানের মধ্যে সংঘর্ষবিরতি নিয়ে আলোচনা! সাময়িক পরিকল্পনা হলে হরমুজ প্রণালী খুলবে না, জানাল তেহরান -
গাঙ্গেয় বঙ্গে টানা ঝড়বৃষ্টির পূর্বাভাস, উত্তর থেকে দক্ষিণ কোন জেলায় কেমন থাকবে আবহাওয়া?











Click it and Unblock the Notifications