RG Kar Hospital: ঘুমোতে যাওয়ার আগে ডায়েরি লিখেছিলেন নির্যাতিতা, কোথায় সেই ডায়রি খোঁজ করছে CBI

আরজি কর হাসপাতালে নির্যাতিতা মৃত চিকিৎসক নাকি ডায়েরি লিখতেন। ঘটনার দিন রাতেও তিনি ডায়রি লিখেছিলেন। সেই ডায়েরি কোথায় রয়েছে কার কাছে রয়েছে তা নিয়ে সন্ধান শুরু করেছেন তদন্তকারীরা। ঘুমতে যাওয়ার আগে ডায়রিতে নির্যাতিতা কী লিখেছিলেন সেটার উপরেই নির্ভর করছে সেদিনের পরিস্থিতির অনেকটা বিষয়।

চিকিৎসক তরুণীর নির্যাতিতার পরিবারের কাছ থেকে তদন্তকারীরা জানতে পেরেছেন তাঁদের মেয়ে নাকি রোজ ডায়রি লিখতেন। তাহলে নিশ্চয় ঘটনার দিনও ডায়েরি লিখেছিলেন তিনি। দেহ সরিয়ে নিয়ে যাওয়ার সঙ্গে সঙ্গে নির্যাতিতার সব জিনিস সেমিনার হল থেকে সরিয়ে নিয়ে গিয়েছিল পুলিশ। তাহলে কি সেই ডায়রিও পুলিশের কাছেই রয়েছে এই নিয়ে খোঁজ শুরু করেছেন তদন্তকারীরা।

RG Kar Hospital

সিবিআইয়ের তদন্তকারীদের নির্যাতিতার বাবা-মা জানিয়েছিলেন যে তাঁদের মেয়ের ডায়রি পুলিশ বাজেয়াপ্ত করে পুলিশ। তারপরে সেই ডায়রি কোথায় তাঁরা জানেন না। এদিকে সিবিআইয়ের হাতে তদন্তভার দেওয়ার পর সব তথ্য প্রমাণ সিবিআইকে তুলে দেওয়ার নির্দেশ দিয়েছিলেন কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতি। কিন্তু তারপরেও পুলিশ নাকি নির্যাতিতার ডায়রি তদন্তকারীদের দেয়নি। তাহলে কোথায় তাঁদের মেয়ের ডায়রি এই নিয়ে প্রশ্ন তুলেছেন নির্যাতিতা মৃত চিকিৎসকের মা-বাবা।

নির্যাতিতা যদি ঘটনার দিন রাতেও ডায়রি লিখে থাকেন তাহলে অনেকটা ক্লু হাতে আসবে তদন্তেকারীদের। সেই সঙ্গে কোনও মানসিক চাপের মধ্যে তিনি ছিলেন কিনা। বা হাসপাতালে তাঁর উপরে কোনও মানসিক চাপ তৈরি করা হয়েছিল কিনা এই সব একাধিক বিষয়ে তথ্য থাকতে পারে সেই ডায়রিতে। ঘটনার আগে পর্যন্ত কে কে তাঁর সঙ্গে ছিলেন সেটা জানা সহজ হতো। যদিও ঘটনার দিন যাঁরা নির্যাতিতা মৃত চিকিৎসকের সঙ্গে কারা কারা ডিনার করেছিলেন তাঁদের জেরা করা হয়েছে।

এই ঘটনা একক কোনও ব্যক্তি জড়িত থারতে পারে না বলে দাবি করেছেন নির্যাতিতার মা-বাবা। কারণ সেদিন যে রাতে সেখানে একাই তাঁদের মেয়ে রয়েছে সেটা জানতে হলে ভেতরোর কারোর মদত প্রয়োজন। এবং নিরাপত্তারক্ষীরাও সেই ঘটনায় জড়িত থাকতে পারেন বলে মনে করা হচ্ছে। যদিও ঘটনার পরেই সেই জায়গায় নিরাপত্তার দায়িত্বে থাকা দুই রক্ষীকে সাসপেন্ড করা হয়েছে। কীভাবে সঞ্জয় রায় সেমিনার হলে পৌঁছলেন বাইরের লোক হিসেবে সেটাই জল্পনা বাড়িয়েছে আরজি কর হাসপাতালের সার্বিক ব্যবস্থা নিয়ে। শনিবার ফের আরজি কর হাসপাতালে গিয়েছিলেন সিবিআইয়ের তদন্তকারীরা।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+