রোজভ্যালি তদন্তে 'উধাও' ৮ টি হার্ডডিস্ক! মমতার পুলিশকে চিঠি সিবিআই-এর
হার্ডডিস্ক উধাও-এর অভিযোগে ফের বিতর্কে রোজভ্যালি চিট ফাণ্ডের তদন্ত। কলকাতা পুলিশের কাছে হার্ড ডিস্কগুলির খোঁজ চেয়ে চিঠি দিয়েছে সিবিআই।
হার্ডডিস্ক উধাও-এর অভিযোগে ফের বিতর্কে রোজভ্যালি চিট ফাণ্ডের তদন্ত। কলকাতা পুলিশের কাছে হার্ড ডিস্কগুলির খোঁজ চেয়ে চিঠি দিয়েছে সিবিআই।

সারদা কাণ্ডের মতোই রোজভ্যালি চিট ফাণ্ডের তদন্ত শুরু করেছিল কলকাতা পুলিশ। রোজভ্যালির ম্যাঙ্গোলেনের অফিসে তল্লাশি চালানো হয়েছিল। তল্লাশি চলে চাটার্ড অ্যাকাউন্ট্যান্ট গোবিন্দ আগরওয়ালের চেম্বারেও। সেখান থেকেই ১২ টি হার্ডডিস্ক উদ্ধার করেছিল কলকাতা পুলিশ। তাদের সিজার লিস্টে এমনটাই লেখা ছিল। এরপর সিবিআই তদন্তভার হাতে নেওয়ার পর সিজার লিস্ট-সহ বিভিন্ন জিনিস কলকাতা পুলিশ তুলে দিয়েছিল কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা সিবিআই-এর হাতে। নথি মিলিয়ে সিবিআই চারটি হার্ড ডিস্ক পায়। বাকি আটটির খোঁজে ফের কলকাতা পুলিশকে চিঠি দিয়েছে সিবিআই। সূত্রের খবর এমনটাই। তবে তল্লাশি সংক্রান্ত বেশ কিছু নথি এখনও দেওয়া হয়নি বলেও চিঠিতে উল্লেখ করেছে সিবিআই।
সূত্রের খবর অনুযায়ী, গৌতম কুণ্ডুর স্ত্রী শুভ্রা কুণ্ডু কয়েক কোটি টাকা দিয়েছিলেন গোবিন্দ আগরওয়ালকে। সেই টাকা অন্য দিকে সরানো হয়েছিল বলে অভিযোগ। নিখোঁজ হার্ড ডিস্কে সেই সংক্রান্ত তথ্য রয়েছে বলে অনুমান সিবিআই-এর।
-
মমতার হেলিকপ্টারের সামনে উড়ল রহস্যময় ড্রোন, মালদহে উত্তেজনা -
শুভেন্দু অধিকারীর মনোনয়ন ঘিরে অশান্তির ঘটনায় ৩৮ জনকে তলব পুলিশের -
ভোটারদের সুবিধার্থে রাজ্যজুড়ে ৪,৬৬০টি নতুন বুথ তৈরির সিদ্ধান্ত নির্বাচন কমিশনের -
ভবানীপুরে অশান্তির জেরে চার পুলিশ আধিকারিককে সাসপেন্ড নির্বাচন কমিশনের -
'বাংলাকে বৃদ্ধাশ্রম বানাতে দেব না', বাংলার ক্রীড়া পরিকাঠামো নিয়ে প্রশ্ন তুলে উন্নয়নের ডাক লিয়েন্ডার পেজের -
খড়্গপুর সদরের প্রার্থী হিসেবে মনোনয়ন জমা দিলীপ ঘোষের, সঙ্গী শুভেন্দু অধিকারী -
ইরান যুদ্ধের মাঝেই মাথায় হাত শাহবাজ শরিফের, এপ্রিলেই আমিরশাহীকে ৩৫০ কোটি ডলার ঋণ শোধ দিচ্ছে পাকিস্তান -
জ্বালানি সংকট! বাংলাদেশে অফিস ও দোকানের সময় কমানোর পাশাপাশি বিয়ের আলোকসজ্জাতেও বিধিনিষেধ -
বামফ্রন্টের ইস্তেহার প্রকাশ! বিনামূল্যে বিদ্যুৎ, প্রতি পরিবারে স্থায়ী চাকরি সহ একাধিক প্রতিশ্রুতির ঘোষণা বিমান বসুর -
অসম বিধানসভা নির্বাচন ২০২৬: এনডিএ-র বিরাট জয়ের ইঙ্গিত নতুন জনমত সমীক্ষায় -
পক্ষপাতিত্বের অভিযোগ! পানিহাটির সেক্টর অফিসার অতনু চক্রবর্তীকে সাসপেন্ড করল নির্বাচন কমিশন -
ডেথ ওভারে অনবদ্য বোলিং করে গুজরাতের বিরুদ্ধে জয় পেল রাজস্থান, টেবল শীর্ষে পরাগ বাহিনী











Click it and Unblock the Notifications