সঞ্জয়ের ফাঁসি চেয়ে কলকাতা হাইকোর্টে মামলা সিবিআই'য়ের! কী হবে এবার রায়? মৃত্যুদণ্ড হবে অভিযুক্তের

RG Kar Rape and Murder Case: রাজ্যের পর এবার কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হল সিবিআই। আরজি কর কাণ্ডে দোষী সাব্যস্ত সঞ্জয় রায়ের সর্বোচ্চ শাস্তি চেয়ে অর্থাৎ মৃত্যুদণ্ড চেয়ে মামলা দায়ের করল সিবিআই। আজ শুক্রবার সকালে কলকাতা হাইকোর্টের বিচারপতি দেবাংশু বসাকের দৃষ্টি আকর্ষণ করে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা। এই বিষয়ে কলকাতা হাইকোর্ট সবুজ সঙ্কেত দিয়েছে।

আগামী সোমবার বিচারপতি বসাকের এজলাসে এই সংক্রান্ত মামলার শুনানি (RG Kar Rape and Murder Case) হতে পারে। ফলে নতুন করে আরজি কর ধর্ষণ মামলার শুনানি শুরু হতে চলেছে কলকাতা হাইকোর্টে। এই সংক্রান্ত মামলায় সর্বোচ্চ আদালত এখন কি নির্দেশ শোনায় সেদিকেই নজর সবার। তবে এই ঘটনায় ফাঁসির দাবিতে উত্তাল বাংলা।

RG Kar Rape and Murder Case

বলে রাখা প্রয়োজন, অভয়াকে আরজি কর হাসপাতালের মধ্যেই ধর্ষণ এবং খুনের ঘটনার ১৬২ দিনের মাথায় রায় ঘোষণা করে শিয়ালদহ আদালত। ঘটনায় মূল অভিযুক্ত সঞ্জয় রায়কে দোষী সাব্যস্ত করে। এবং আমৃত্যু কারাদণ্ডের নির্দেশ শোনান বিচারক। যা মোটেই সন্তুষ্ট করতে পারেনি অভয়ার পরিবারকে।

এমনকি আন্দোলনকারী চিকিৎসক থেকে শুরু করে সাধারণ মানুষও এই নির্দেশে মোটেই খুশি নন। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এই বিষয়ে স্পষ্ট জানিয়ে দেন, এমন ঘটনার ক্ষেত্রে অপরাধীদের মৃত্যুদণ্ড হওয়া উচিৎ। কিন্তু তা না হওয়াতে তিনি যে হতাশ তাও জানিয়ে দেন।

এই ক্ষেত্রে সিবিআই'য়ের তদন্ত প্রক্রিয়া নিয়ে প্রশ্ন তোলেন প্রশাসনিক প্রধান। একই সঙ্গে জানান শিয়ালদহ আদালতের এহেন রায়কে চ্যালেঞ্জ করে কলকাতা হাইকোর্টে যাবে রাজ্য। এরপরেই এই সংক্রান্ত মামলা দায়ের হয়। যদিও মামলার শুনানিতে রাজ্য কীভাবে এই সংক্রান্ত মামলা দায়ের করতে পারে তা নিয়ে প্রশ্ন তোলে সিবিআই। এমনকি এই এক্তিয়ার তদন্তকারী সংস্থা, পরিবার এবং অভিযুক্তের আছে বলেও সওয়ালে জানায় কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা।

আর এরপরেই জানা যায় দিল্লিতে এই বিষয়ে উচ্চপর্যায়ের একটি বৈঠক হয়। বৈঠকে শিয়ালদহ আদালতের যাবজ্জীবনের রায়কে চ্যালেঞ্জ করা হবে বলে সিদ্ধান্ত নেওয়া হয়। এরপরেই এদিন দোষী সাব্যস্ত সঞ্জয় রায়ের সর্বোচ্চ শাস্তি চেয়ে কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হল সিবিআই।

যা খবর, বিচারপতি দেবাংশু বসাক এবং বিচারপতি মহম্মদ শব্বর রশিদির ডিভিশন বেঞ্চ আগামী সোমবার এই মামলাটি শুনবে। সর্বোচ্চ আদালতে এই মামলা কোনদিকে মোড় নেয় সেদিকেই নজর সবার।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+