রোজভ্যালি কাণ্ডে তদন্ত! বড় সিদ্ধান্ত ঘোষণা সিবিআই-এর
সরিয়ে দেওয়া হল রোজভ্যালি তদন্তের তদন্তকারী অফিসারকে। এতদিন তদন্তকারী অফিসার ছিলেন ব্রতীন ঘোষাল। অভিযোগ, তাঁকে কলকাতা পুলিশের জেরার সম্মুখীন হতে হচ্ছিল।
সরিয়ে দেওয়া হল রোজভ্যালি তদন্তের তদন্তকারী অফিসারকে। এতদিন তদন্তকারী অফিসার ছিলেন ব্রতীন ঘোষাল। অভিযোগ, তাঁকে কলকাতা পুলিশের জেরার সম্মুখীন হতে হচ্ছিল। এছাড়াও তিনি শারীরিকভাবে অসুস্থ ছিলেন বলে জানা গিয়েছে। এই মামলায় নতুন তদন্তকারী অফিসার হয়েছেন মহিলা অফিসার চোজম শেরপা।

ফের রোজভ্যালি চিটফান্ড তদন্তের তদন্তকারী অফিসার পরিবর্তন। খুব তাড়াতাড়ি এই সম্পর্কিত তদন্ত শেষ করতে চায় সিবিআই। কিন্তু ব্রতীন ঘোষালকে নিয়ে সমস্যা তৈরি হচ্ছিল বলে সিবিআই সূত্রে খবর।
এর আগে নারদ কাণ্ডে দায়িত্বপ্রাপ্ত সুপারভাইসিং অফিসার অভয় সিংকে সরিয়ে দিয়েছিল সিবিআই।
রোজভ্যালি তদন্তে অনেকটাই এগিয়েছে সিবিআই। ওড়িশা আদালতে অতিরিক্ত চার্জশিটও পেশ করা হয়েছে সিবিআই-এর তরফে। বাকি প্রভাবশালীদের বিরুদ্ধে প্রমাণ সংগ্রহের কাজ চালাচ্ছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা।
তবে এই মামলায় তদন্ত করতে গিয়ে সমস্যাও পড়েছে সিবিআই। বেশ কিছু হার্ডডিক্স উধাও হয়ে গিয়েছে বলে খবর। এইসব হার্ডডিস্কের খোঁজে কলকাতা পুলিশকে ইতিমধ্যেই চিঠি দিয়েছে সিবিআই।
-
আরও একটি সাপ্লিমেন্টারি ভোটার তালিকা প্রকাশ করল নির্বাচন কমিশন, আর কত নাম নিষ্পত্তি হওয়া বাকি? -
বাংলায় ভোট পরবর্তী হিংসা রুখতে অনির্দিষ্টকালের জন্য থাকবে কেন্দ্রীয় বাহিনী -
ভোটের আগেই কমিশনের কড়া নির্দেশ! অনুমতি ছাড়া জমায়েত নয়, নিয়ম ভাঙলেই গ্রেফতার, রাজ্যজুড়ে জারি কঠোর নির্দেশ -
দাগি নেতাদের নিরাপত্তা কাটছাঁট কতটা মানল পুলিশ? স্টেটাস রিপোর্ট চাইল নির্বাচন কমিশন -
যুদ্ধ পরিস্থিতির মাঝেই বড় রদবদল! মার্কিন সেনা প্রধানকে সরাল ট্রাম্প প্রশাসন, কারণ কী, জল্পনা তুঙ্গে -
আরও একটি মার্কিন F-35 যুদ্ধবিমান ধ্বংসের দাবি ইরানের, কী বলছে আমেরিকা? -
এপ্রিলে শক্তিশালী ত্রিগ্রহী যোগ, শনি-সূর্য-মঙ্গলের বিরল মিলনে কাদের থাকতে হবে সতর্ক? -
এপ্রিলেই বাড়ছে গরমের দাপট! আগামী সপ্তাহেই ৪-৬ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা বাড়ার আশঙ্কা, কী জানাচ্ছে হাওয়া অফিস -
পশ্চিম এশিয়ার যুদ্ধের প্রভাব! শিল্পে ধাক্কা, একলাফে বাড়ল ডিজেলের দাম, কত হল? জানুন -
পুর-নিয়োগ দুর্নীতি মামলায় ভোটের আগে তৃণমূলের দুই হেভিওয়েট নেতাকে ইডির তলব -
পশ্চিম এশিয়ায় যুদ্ধ! MRI Scan-এর খরচ আকাশছোঁয়া হতে পারে, বিপাকে পড়তে পারেন রোগীরা -
অমিত শাহের রাজ্যে থাকার ঘোষণায় তীব্র কটাক্ষ মমতার, বললেন, যত বেশি থাকবে, তত ভোট কমবে












Click it and Unblock the Notifications