RG Kar Hospital: আরজি কর-কাণ্ডে চাঞ্চল্যকর মোড়! রাস্তা থেকেই প্রাক্তন অধ্যক্ষকে সিজিও নিয়ে গেল সিবিআই
RG Kar Hospital Case: আরজি কর-কাণ্ডে চাঞ্চল্যকর মোড়! মেডিক্যাল কলেজের প্রাক্তন অধ্যক্ষ সন্দীপ ঘোষকে মাঝ রাস্তা থেকে কার্যত পাকড়াও করে নিয়ে সিজিও কমপ্লেক্স নিয়ে গেল সিবিআই। আজ শুক্রবার তাঁকে হাজিরা দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছিল।
কিন্তু এদিন হাজিরা দেননি সন্দীপ ঘোষ। আর এরপরেই কেন্দ্রিয় তদন্তকারী সংস্থার আধিকারিকরা তাঁকে ট্র্যাক করা শুরু করেন বলে খবর। আর এরপরেই কার্যত মাঝ রাস্তা থেকেই আরজি কর হাসপাতাল এবং মেডিক্যাল কলেজের প্রাক্তন অধ্যক্ষকে আটক (Ex-principal of Kolkata's RG Kar Medical College) করা হয় এবং সিজিও কমপ্লেক্সে নিয়ে আসা হয় বলে জানা যাচ্ছে।

যা খবর, জিজ্ঞাসাবাদের জন্যই সন্দীপ ঘোষকে আটক করা হয়। বলে রাখা প্রয়োজন, হাসপাতালের মধ্যেই জুনিয়ার ডাক্তারকে ধর্ষণ করে খুনের ঘটনায় সন্দীপবাবুকে জেরা করা খুবই প্রয়োজন। ঘটনার সময় তাঁর ভূমিকাও খুব গুরুত্বপূর্ণ। আর এজন্য তাঁকে তলব করা হয়। এদিন কলকাতা হাইকোর্টেও সন্দীপ ঘোষকে সিবিআই যে তলব করেছে তা আইনজীবী জানান। এরপরেও কেন হাজিরা এড়িয়ে গেলেন তা নিয়ে প্রশ্ন উঠতে শুরু করেছে।
বলে রাখা প্রয়োজন, ধর্ষণ করে খুনের ঘটনার পরেই সন্দীপ ঘোষকে মেডিক্যাল কলেজের অধ্যক্ষের পদ থেকে সরানোর দাবি ওঠে। প্রবল চাপের মুখে শেষমেশ পদ থেকে ইস্তফা দেন। কিন্তু তাৎপর্যপূর্ণ ভাবে মাত্র চার ঘণ্টার মধ্যেই তাঁকে ন্যাশনাল মেডিক্যাল কলেজের অধ্যক্ষ করা হয়।
যদিও সেখানে বিক্ষোভ শুরু হয় সন্দীপের বিরুদ্ধে। কিন্তু যেভাবে পদন্নতি করা হল, তা নিয়ে প্রশ্ন ওঠে। এমনকি সন্দীপ ঘোষে প্রভাব নিয়ে প্রশ্ন তুলেছে খোদ কলকাতা হাইকোর্ট। এখন দেখার সিবিআই'য়ের মুখোমুখি হয়ে কি বলেন আরজি কর হাসপাতাল এবং মেডিক্যাল কলেজের প্রাক্তন সুপার।
বলে রাখা প্রয়োজন, আরজি কর তদন্তে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থাকে সম্পূর্ণ স্বাধীনতা দেওয়া হয়েছে। আজ শুক্রবার এই সংক্রান্ত একটি মামলার শুনানি ছিল কলকাতা হাইকোর্টে। সেখানেই এহেন নির্দেশ দেওয়া হয়েছে। শুধু তাই নয়, হাসপাতালে গিয়ে সম্পূর্ণ পরিস্থিতি খতিয়ে তাঁরা দেখবেন বলেও জানানো হয়েছে।
একই সঙ্গে কোন পথে তদন্ত এগোচ্ছে, অগ্রগতিই বা কি রয়েছে তা দেখবে কলকাতা হাইকোর্ট। আগামী বুধবার ফের এই মামলার শুনানি হবে। সেদিনই সিবিআইকে এই সংক্রান্ত প্রাথমিক রিপোর্ট জমা দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।
-
মমতার হেলিকপ্টারের সামনে উড়ল রহস্যময় ড্রোন, মালদহে উত্তেজনা -
শুভেন্দু অধিকারীর মনোনয়ন ঘিরে অশান্তির ঘটনায় ৩৮ জনকে তলব পুলিশের -
ভোটারদের সুবিধার্থে রাজ্যজুড়ে ৪,৬৬০টি নতুন বুথ তৈরির সিদ্ধান্ত নির্বাচন কমিশনের -
ভবানীপুরে অশান্তির জেরে চার পুলিশ আধিকারিককে সাসপেন্ড নির্বাচন কমিশনের -
'বাংলাকে বৃদ্ধাশ্রম বানাতে দেব না', বাংলার ক্রীড়া পরিকাঠামো নিয়ে প্রশ্ন তুলে উন্নয়নের ডাক লিয়েন্ডার পেজের -
খড়্গপুর সদরের প্রার্থী হিসেবে মনোনয়ন জমা দিলীপ ঘোষের, সঙ্গী শুভেন্দু অধিকারী -
ইরান যুদ্ধের মাঝেই মাথায় হাত শাহবাজ শরিফের, এপ্রিলেই আমিরশাহীকে ৩৫০ কোটি ডলার ঋণ শোধ দিচ্ছে পাকিস্তান -
জ্বালানি সংকট! বাংলাদেশে অফিস ও দোকানের সময় কমানোর পাশাপাশি বিয়ের আলোকসজ্জাতেও বিধিনিষেধ -
বামফ্রন্টের ইস্তেহার প্রকাশ! বিনামূল্যে বিদ্যুৎ, প্রতি পরিবারে স্থায়ী চাকরি সহ একাধিক প্রতিশ্রুতির ঘোষণা বিমান বসুর -
অসম বিধানসভা নির্বাচন ২০২৬: এনডিএ-র বিরাট জয়ের ইঙ্গিত নতুন জনমত সমীক্ষায় -
পক্ষপাতিত্বের অভিযোগ! পানিহাটির সেক্টর অফিসার অতনু চক্রবর্তীকে সাসপেন্ড করল নির্বাচন কমিশন -
ডেথ ওভারে অনবদ্য বোলিং করে গুজরাতের বিরুদ্ধে জয় পেল রাজস্থান, টেবল শীর্ষে পরাগ বাহিনী











Click it and Unblock the Notifications