নারদ কাণ্ডে নিজাম প্যালেসে হাজিরার জন্য ফের তলব ম্যাথু স্যামুয়েলকে
ফের নারদ কাণ্ডে হাজিরার জন্য নোটিস ম্যাথু স্যামুয়েলকে। নোটিস পাঠিয়েছে সিবিআই। ২৮ ফেব্রুয়ারি নিজাম প্যালেসে হাজিরা দেওয়ার জন্য বলা হয়েছে ম্যাথু স্যামুয়েলকে। হাতে দুদিন সময় নিয়ে আসতে বলা হয়েছে তাঁকে।
ফের নারদ কাণ্ডে হাজিরার জন্য নোটিস ম্যাথু স্যামুয়েলকে। নোটিস পাঠিয়েছে সিবিআই। ২৮ ফেব্রুয়ারি নিজাম প্যালেসে হাজিরা দেওয়ার জন্য বলা হয়েছে ম্যাথু স্যামুয়েলকে। হাতে দুদিন সময় নিয়ে আসতে বলা হয়েছে ম্যাথু স্যামুয়েলকে।

গত বছরে একাধিকবার কলকাতায় এসেছিলেন ম্যাথু স্যামুয়েল। আবার সিবিআই নোটিস পাওয়ার পর কলকাতায় হাজিরা না দেওয়ার মতো ঘটনাও ঘটেছিল। একবার মায়ের অসুস্থতার কারণ জানিয়ে এবং আরেকবার নিজের অসুস্থতার কারণ জানিয়ে কলকাতায় আসেননি ম্যাথু।
ম্যাথু স্যামুয়েল এর আগে বারবার দাবি করেছিলেন, নারদ নিয়ে যা জানানোর তা তিনি আগেই জানিয়ে দিয়েছেন কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা সিবিআইকে। ইতিমধ্যে সিবিআই-ও ম্যাথুর জমা দেওয়া ফুটেজ নিয়ে তদন্ত শেষ করেছে। অভিযুক্তদের বাড়ি কিংবা অফিসে গিয়ে ফুটেজে থাকা ছবির সঙ্গে বর্তমান অবস্থা মিলিয়ে দেখেছে। সেই ছবির ভিডিও করেছে সিবিআই।
এরই মধ্যে নারদ মামলার তদন্তকারী আধিকারিক পদেও বদল এনেছে সিবিআই।
সিবিআই-এর নারদ-তদন্ত এবং ম্যাথু স্যামুয়েলের প্রমাণ জমা দেওয়া নিয়ে বেশ কিছু প্রশ্নের জবাব চায় সিবিআই। সেই জন্যই ম্যাথু স্যামুয়েলকে ডাকা হয়েছে বলে সিবিআই সূত্রে খবর।












Click it and Unblock the Notifications