এবার টেট নিয়ে জনস্বার্থ মামলা, আজই শুনানির সম্ভাবনা
এবার টেট নিয়ে জনস্বার্থ মামলা, আজই শুনানির সম্ভাবনা
একদিকে যখন করুনাময়ীকে বিক্ষোভ চরমে ঠিক কৎনই কলকাতা হাইকোর্টে টেট আন্দোলন নিয়ে জনস্বার্থ মামলা দায়ের হয়েছে। গতকালের পর আরও একটি জনস্বার্থ মামলা দায়ের করা হয়েছে আজ। সূত্রের খবর আজই মামলার শুনানি হবে। গতকাল রাতেই আদালতের দ্বারস্থ হয়েছিলেন টেট আন্দোলনকারীরা।

জনস্বার্থ মামলা
টেট আন্দোলন নিয়ে আরও একটি জনস্বার্থ মামলা দায়ের করা হয়েছে। অনুমতি দিয়েছে হাইকোর্ট।তাঁরা আদালতে অভিযান জানিয়েছেন, ২০১৪ সালে নিয়োগের স্কোর শিট প্রকাশের জন্য তাঁরা আন্দোলন করছেন।অনৈতিক ভাবে নিয়োগ করেছে পর্ষদ। অযোগ্য প্রার্থীদের নিয়োগ করা হয়েছে বলে অভিযোগ করেছেন তাঁরা।তারপরেই আদালত তাঁদের মামলা দায়েরে অনুমতি দেয়। বিচারপতি শম্পা সরকার এই অনুমতি দিয়েছে বলে জানা গিয়েছে।

মধ্যরাতে আন্দোলন তোলা
৮৪দিন ধরে চলা টেট উত্তীর্ণদের আন্দোলন রাতের অন্ধকারে আধঘণ্টার পুলিশি অভিযানে উৎখাত করা হয়।অনশন রত টেট আন্দোলনকারীদের টেনে হিঁচড়ে নিয়ে যায় পুলিশ। তাঁদের অভিযোগ ১৪৪ ধারা কতদূর জারি রয়েছে তা না জানিয়েই পুলিশ জোর করে তাঁদের উঠিয়ে দেয়। রাতারাতি গোটা চত্ত্বর পরিষ্কার করে ফেলে পুলিশ। সকাল থেকে সেই রাস্তায় যান চলাচলও শুরু হয়ে গিয়েছিল।

নতুন করে উত্তেজনা
ফের ফির আসবেন তাঁরা হুঁশিয়ারি দিয়েছিলেন টেট আন্দোলনকারীরা। বাম ছাত্র যুব সংগঠন করুনাময়ীতে জমায়েতের ডাক দিয়েছিল।ঠিক দুপুর সাড়ে বারোটা থেকে করুনাময়ীতে বিক্ষোভ দেখাতে শুরু করেন বাম ছাত্র যুব সংগঠনের সদস্যরা। তাঁরা রাস্তায় বসে পড়ে বিক্ষোভ দেখাতে থাকেন। মীনাক্ষী, কলতান সহ বাম যুব নেতারা রাস্তায় বসে পড়ে বিক্ষোভ দেখাতে শুরু করেছেন। পুলিশ তাঁদের টেনে হিঁচড়ে নিয়ে যাচ্ছে। কিন্তু কিছুতেই ময়দান ছাড়তে নারাজ বাম ছাত্র যুবরা। উত্তেজনা চরমে পৌঁছেছে করুণাময়ীতে।

চাকরি চাই
পয়সা দিয়ে অযোগ্যরা চাকরি পেয়েছে। এবার যোগ্যদের চাকরি দিতে হবে। দাবি টেট উত্তীর্ণদের। গতকালের পুলিশি অভিযানের পর আন্দোলনের ঝাঁঝ আরও বাড়িয়েছে আন্দোলনকারীরা।এবার গোটা রাজ্যে আন্দোলনের ঝাঁঝ বাড়বে বলে হুঁশিয়ারি দিয়েছেন টেট উত্তীর্ণরা। তাঁদের অভিযোগ,২০১৪ সালের টেটের পর ২০১৬-তে শুরু হয় নিয়োগ প্রক্রিয়া। ৪২ হাজার প্রাথমিক শিক্ষক নিয়োগ করা হলেও তাতে দুর্নীতি ছিল বলে অভিযোগ লাখ-লাখ টাকার বিনিময়ে নিয়োগ করা হয়েছে। পর্ষদ সভাপতি মানিক ভট্টাচার্য এবং গৌতম পালকে এক আসনে বসিয়ে নিশানা করেছেন আন্দোলনকারীরা।












Click it and Unblock the Notifications