তৃণমূলকে ক্ষমতা থেকে সরাতে গণ আন্দোলনের ডাক! ২১ জুলাইয়ের পাল্টা কর্মসূচি ঘোষণা শুভেন্দুর

হাইকোর্টের অনুমতি নিয়ে রাজভবনের সামনে নির্দিষ্ট সময়ে ধর্নায় বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। ভোট পরবর্তী হিংসায় ক্ষতিগ্রস্ত হওয়া তিনশোটি পরিবারের সদস্যদের নিয়ে এদিন ধর্নায় বসেন বিরোধী দলনেতা। সঙ্গে ছিলেন বিজেপি বিধায়করাও। ধর্না চলে সকাল দশটা থেকে দুপুর দুটো পর্যন্ত।

প্রসঙ্গত, বিরোধী দলনেতা প্রথমে কলকাতা পুলিশের কাছে ধর্নায় বসার অনুমতি চেয়েছিলেন। কিন্তু কলকাতা পুলিশ অনুমতি না দেওয়ায় তিনি আদালতের দ্বারস্থ হন। শেষে আদালত ধর্নায় অনুমতি দিয়ে সময় বেঁধে দেয়। ধর্না শেষে শুভেন্দু অধিকারী সংবাদ মাধ্যমের সামনে রাজ্যের ক্ষমতা থেকে তৃণমূলকে সরাতে গণ আন্দোলনের ডাক দেন।

suvendu adhikari

  • উপ নির্বাচনের হারের ব্যাখ্যা

এদিন বিরোধী দলনেতা অভিযোগ করেন, উপ নির্বাচনে বেছে বেছে হিন্দুদের ভোটদানে বাধা দেওয়া হয়েছে। এটা রায়গঞ্জে হয়েছে। রানাঘাটে অন্তত ৭০ হাজার হিন্দুকে ভোট দিতে দেওয়া হয়নি বলে অভিযোগ করেছেন বিরোধী দলনেতা। মানিকতলায় আটটি ওয়ার্ডে ভোট লুট হয়েছে বলে অভিযোগ করেছেন তিনি।

  • গণতন্ত্র হত্যা দিবস পালনের ডাক

বিরোধী দলনেতা এদিন রাজ্যে গণতন্ত্র হত্যা দিবস পালনের ডাক দিয়েছেন। শুভেন্দু অধিকারী ইসলাম ধর্ম নিয়ে ফিরহাদ হাকিমের মন্তব্যের প্রতিবাদ করারও ডাক দিয়েছেন একইসঙ্গে।
তিনি বলেছেন, রায়গঞ্জ, রানাঘাট দক্ষিণ এূং মানিকতলার একশো জন বাসিন্দার, যাঁদের হাতে কালি পড়েনি, তাঁদেরকে নিয়ে রাজভবনের গেটে আসবেন বলেও জানিয়েছেন। ২১ জুলাই গণতন্ত্র হত্যা দিবস পালন করা হবে।

  • মুল্যবৃদ্ধি নিয়েও আন্দোলনের ডাক

বিরোধী দলনেতা মূল্যবৃদ্ধি নিয়েও আন্দোলনের ডাক দিয়েছেন। এর এর জন্য স্লোগানও বেঁধে দিয়েছেন। এত দাম খাবো কী, মমতা যাবে কি? এই স্লোগানকে সামনে রেখে নন্দীগ্রামে আঠারো জুলাই তিনি পথে নামবেন বলে জানিয়েছেন। তিনি প্রশ্ন করেছেন, আলু এবং যেসব পণ্য রাজ্যে উৎপন্ন হয়, সেগুলির দাম বৃদ্ধি হবে কেন? এছাড়াও বিদ্যুতের মূল্যবৃদ্ধি নিয়েও তিনি প্রশ্ন তুলেছেন।

  • ভবিষ্যতের কর্মসূচি

বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী এদিন জানিয়েছেন, আগামী ১৯ জুলাই থেকে বিরোধী দলনেতা এবং বিজেপি বিধায়করা, উপনির্বাচনে যাঁরা ভোট দিতে পারেনি কিংবা আক্রান্ত হয়েছেন, তাঁদের বাড়িতে বাড়িতে যাবেন। ২২ জুলাই সিইএসসি ঘেরাওয়ের ডাক দিয়েছেন তিনি। তিনি এব্যাপারে ওই দিন বেলা দুটোর সময় কলকাতার গ্রাহকদের তাঁর সঙ্গে থাকার আহ্বান করেছেন। শুভেন্দু অধিকারী বলেছেন, তিনি ভাঙচুর ও হরতালের বিরোধী। তিনি ফের নবান্ন অভিযান করার পরিকল্পনা দলের কাছে পেশ করবেন বলেও জানিয়েছেন।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+