RG kar Hospital: আরজি করে ভাঙচুরের ঘটনার একমাস! ফের 'রাত দখলে'র ডাক, 'ভোর দখল' করলেন মহিলারা

RG kar Hospital Doctor Protest: 'অভয়া'কে ধর্ষণ করে খুনের ঘটনার একমাস পেরিয়ে গিয়েছে। এখনও মেলেনি বিচার। প্রতিবাদে উত্তাল হচ্ছে তিলোত্তমা। রাতের পর রাত দখল করছেন মহিলারা। এই অবস্থায় গত পাঁচদিন ধরে স্বাস্থ্য ভবনের সামনে অবস্থান করছেন জুনিয়ার চিকিৎসকরা। পাঁচ দফা দাবিতে চলছে আন্দোলন।

এর মধ্যেই আজ শনিবার ফের 'রাত দখলে'র ডাক কলকাতায়। আজ ১৪ সেপ্টেম্বর। গত মাসে এমন একটা দিনেই অবাধে আরজি কর হাসপাতালে (RG kar Hospital Doctor Protest) ভাঙচুর চালায় একদল বহিরাগত। সেদিনের কথা মনে করিয়েই একমাস পূর্তিতে ফের রাত দখলের ডাক চিকিৎসকদের। সকল স্তরের মানুষকে পথে নামার ডাক দেওয়া হয়েছে। ফলে এদিন আরও একবার প্রতিবাদ মুখর হবে শহর।

doctor rg kar

অন্যদিকে যদিও 'রাত দখলে'র আগেই এদিনব 'ভোর দখল' করা হয়। আরজিকর ঘটনার প্রতিবাদ জানিয়ে আজ ভোররাতে রাস্তায় নেমে বিক্ষোভ দেখালেন মহিলারা। প্রতিবাদী স্লোগান নিয়ে মালদা শহরের রাজপথ জুড়ে মিছিল। মিছিলেও অভিনব প্রতিবাদ। মুখ্যমন্ত্রী বলেছিলেন উৎসবে ফিরুন। তাই ভোর রাত দখলে এবারে ঢাক ঢোল নিয়ে প্রতিবাদী উৎসবের মধ্যে দিয়ে আরজিকর ঘটনার প্রতিবাদ জানাতে রাস্তায় দেখা গেল মহিলাদের।

বলে রাখা প্রয়োজন, গত ৯ অগস্ট আরজি কর হাসপাতালের সেমিনার হলে অভয়ার ক্ষতবিক্ষত দেহ উদ্ধার হয়। সেই ঘটনার প্রতিবাদে স্বাধীনতা দিবসের আগের রাতে অর্থাৎ ১৪ অগাস্ট 'রাত দখলে'র ডাক দেওয়া হয়।

আর সেই ডাকে সাড়া দিয়ে দলে দলে মানুষ রাস্তায় নামে। বিভিন্ন বয়সের মহিলারা রাতে পথে নেমে ঘটনার প্রতিবাদ জানান। একদিকে যখন এহেন কর্মসূচি চলছে সেই সময় দুষ্কৃতীরা ঢুকে পড়ে আরজি কর মেডিক্যাল কলেজে। বিভিন্ন জায়গা থেকে বহিরাগতরা ঢুকে তাণ্ডব চালায়। এমার্জেন্সি রুম সহ একাধিক জায়গায় রীতিমতো হামলা চালানো হয়। ফেলে দেওয়া হয় দামী দামী ওষুধ। ঘটনায় পুলিশ প্রশাসনের ভূমিকা নিয়ে প্রশ্ন ওঠে। ঘটনার সময় পুলিশ বাথরুমে লুকায় বলে অভিযোগ ওঠে।

ঘটনায় নতুন করে উত্তাল হয়ে ওঠে কলকাতায়। প্রশ্ন ওঠে প্রমাণ লোপাট করতেই এহেন হামলা চালানো হয়েছে। যদিও ঘটনার পর ধরপাকড় শুরু হলেও তেমন আশার আলো দেখা যায়নি বলে অভিযোগ জুনিয়ার চিকিৎসকদের। তাঁদের দাবি, ঘটনায় পুলিশ প্রশাসনের ভূমিকায় আমরা হতাশ। উদাসীনর পরিচয় পুলিশ দিয়েছে বলেও অভিযোগ। আর সেই প্রতিবাদেই আজ ১৪ সেপ্টেম্বর রাত দখল করা হবে বলে জানানো হয়েছে।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+