করোনা আক্রান্তের আত্মহত্যা রুখলেন হাসপাতালের কর্মীরা, চাঞ্চল্য মেডিকেল কলেজে
কোরোনা আক্রান্তের আত্মহত্যা রুখলেন হাসপাতালের কর্মীরা, চাঞ্চল্য মেডিকেল কলেজে
করোনা আক্রান্তের আত্মহত্যা রুখে দিল হাসপাতাল কর্মীরাই। শনিবার এমনই ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে কলকাতা মেডিকেল কলেজ হাসপাতাল চত্বরে।জানা গিয়েছে, একেতে করোনা সংক্রমণে আক্রান্ত, তার ওপর দীর্ঘদিন মানসিক অবসাদে ভুগছিলেন বছর ৫৫ র ওই ব্যাক্তি। শনিবার কলকাতা মেডিকেল কলেজ হাসপাতালের চারতলায় কাঁচ ভাঙার আওয়াজ আসে। তার জেরে হাসপাতালে থাকা চতুর্থ শ্রেণীর কর্মীদের নজর আসে যে সুপার স্পেস্যালিটি বিল্ডিংয়ে চারতলার কার্নিশে বসে আছেন এক চিকিৎসাধীন রোগী।

পরে জানা যায় চিকিৎসাধীন ওই করোনা আক্রান্ত রোগী পুরুষদের ওয়ার্ডের ৬ নম্বর বেডের। সেই জানালার কাচ ভেঙে কার্নিশে বসে আছেন। ওই রোগী হাসপাতালে ভর্তি থাকাকালীন বেশ কিছু রোগীকে এর আগেও মারধর করেছেন। মূলত মানসিক স্থিতি হারিয়ে ফেলার জেরেই ওই ঘটনা ঘটছিল। তার দিকে বাড়তি নজরদারি ছিলই। কিন্তু কোনও ভাবে এদিন সকালে ওই রোগী কাঁচ ভেঙে জানলার কার্নিসে চড়ে বসে হাসপাতাল জুড়ে হুলুস্থূল ফেলে দেয়। দ্রুত তাকে সেখান থেকে উদ্ধার করতে হাসপাতাল কর্তৃপক্ষ খবর দেয় পুলিশ ও দমকলকে। খবর দেওয়া হয় ওই রোগীর বাড়ির সদস্যদেরও।
হাসপাতাল কর্তৃপক্ষ জানিয়েছে, উত্তর ২৪ পরগনা জেলার বাসিন্দা ওই ব্যক্তি মানসিক অবসাদে ভুগছিলেন আগে থেকেই। যদিও তার পরিবার বিষয়টি বুঝতেই পারেনি। প্রায় ৩ -৪ ঘন্টার চেষ্টার পর দুপুর নাগাদ ওই রোগীকে জানলার কার্নিস থেকে নামিয়ে আনতে সক্ষম হয় পুলিশ ও দমকলের কর্মীরা।












Click it and Unblock the Notifications