ইডির পর এবার লিপস অ্যান্ড বাউন্ডসের CEO এবং ডিরেক্টরদের সম্পত্তির হিসেব তলব আদালতের
নিয়োগ দুর্নীতি মামলার তদন্তে বারবার উঠে এসেছে অভিষেক বন্দ্যোপাধ্যায়েক কোম্পানি লিপস অ্যান্ড বাউন্ডসের নাম। ইডির পর এবার কলকাতা হাইকোর্টের বিচারপতি অমৃতা সিনহা তলব করলেন লিপস অ্যান্ড বাউন্ডসের সিইও এবং ডিরেক্টরদের সম্পত্তির তথ্য।
পুর নিয়োগ এবং শিক্ষক নিয়োগ দুটি দুর্নীতি মামলার তদন্তেই অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সংস্থার নাম উঠে এসেছে। চাকরি বিক্রির টাকা নাকি এই কোম্পানিতে গিয়েছে বলে দাবি করেছে ইডি। তদন্তকারীরা ইতিমধ্যেই সংস্থার দথরে তল্লাশি চালিয়ে একাধিক নথি উদ্ধার করেছে। দুর্নীতি মামলায় এবার কলকাতা হাইকোর্টের বিচারপতি অমৃতা সিনহা সংস্থার সিইও এবং ডিরেক্টরদের নথি তলব করেছেন।

নিয়োগ দুর্নীতি মামলার তদন্তে এমনই নির্দেশ দিয়েছেন বিচারপতি। ইডি যে নথি দিয়েছিল তার প্রেক্ষিতেই বিচারপতি জানতে চান এই কোম্পানির ডিরেক্টর এবং সিইওর সম্পত্তির হিসেব কত। তারপরেই তিনি ইডিকে কড়া নির্দেশ দেন সংস্থার সিইও এবং অন্যান্য আধিকারীকদের সম্পত্তির হিসেব দিতে হবে এবং বেশ কিছু অভিনেতা অভিনেত্রীর সম্পত্তির খতিয়ানও আদালতে জমা দিতে বলা হয়েছে।
এদিকে গতকাল ম্যারাথন জেরার পর আজ আবার ইডির তরফ থেকে অভিষেক বন্দ্যোপাধ্যায় এবং তাঁর পরিবারের সম্পত্তির নথি তলব করা হয়েছে। অভিষেক বন্দ্যোপাধ্যায়কে গতকাল নিয়োগ দুর্নীতি মামলায় ৯ ঘণ্টা ধরে জেরা করেছে ইডি। কিন্তু সেই জেরা অন্তঃসার শূন্য বলে দাবি করেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। কোনও কিছুই প্রমাণ করতে পারবেন না তদন্তকারী সংস্থা। তারপরেই তদন্তকারী সংস্থা অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কাছ থেকে সম্পত্তির নথি চেয়ে পাঠিয়েছে।
প্রসঙ্গত উল্লেখ্য নিয়োগ দুর্নীতি কাণ্ডে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কোম্পানি লিপস অ্যান্ড বাউন্ডসের অফিসে হানা দিেয়ছে ইডি। সেখান থেকে প্রায় ১৬টি নথি ডাউনলোড করে িনয়ে গিয়েছে তারা। তাই নিয়ে আদালতের দ্বারস্থ হয়েছিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। শেষে আদালতে িলখিতভাবে জানিয়েছেন তদন্তকারীরা যে তারা সেই ১৬টি নথির তথ্য কোথাও প্রকাশ করবে না।












Click it and Unblock the Notifications