Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

Calcutta High Court: ঢোলাহাট-কাণ্ডে ফের ময়নাতদন্তের নির্দেশ হাইকোর্টের! সোমবারই রিপোর্ট দিতে হবে

Calcutta High Court: তথ্যপ্রমাণ জোগাড় ও স্বচ্ছ তদন্তের স্বার্থে জরুরি ভিত্তিতে নথি জোগাড় করা দরকার। আর তাই দ্বিতীয় ময়না তদন্ত করা জরুরি। ঢোলাহাট-কাণ্ডে (Dholahat Death) এমনটাই নির্দেশ কলকাতা হাইকোর্টের। শুধু তাই নয়, শনিবারের মধ্যে এই দ্বিতীয় ময়নাতদন্ত করতে হবে।

হেফাজতে মৃত্যুর ক্ষেত্রে যেসব গাইড লাইন মানতে হয় সেসব মানতে হবে বলেও নির্দেশে জানিয়েছে আদালত (Calcutta High Court)। পাশাপাশি ভিসেরার নমুনা সিএফএসএল হায়দরাবাদে পাঠাতে হবে। শুধু তাই নয়, দ্বিতীয় ময়না তদন্তের রিপোর্ট ২২ জুলাই আদালতে পেশ করতে হবে বলেও এদিন নির্দেশে জানিয়েছে কলকাতা হাইকোর্ট। যা খুবই তাৎপর্যপূর্ণ বলে মনে করা হচ্ছে।

Calcutta High Court

ঢোলাহাটে যুবকের রহস্যমৃত্যু ঘিরে চড়ছে রাজনৈতিক উত্তাপ। পুলিশের বিরুদ্ধে মারধরের অভিযোগ। আর তাতেই মৃত্যু হয় ঢোলাহাট থানার (Dholahat Death) ঘাটবকুলতলা এলাকার বাসিন্দা আবু সিদ্দীক হালদারের। যদিও পুলিশের তরফে এহেন অভিযোগ সম্পূর্ণ ভাবে অস্বীকার করা হয়েছে। আর এরপরেই কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হয় মৃতের পরিবার। মামলার শুনানি হয় আজ শুক্রবার। এরপরেই লম্বা নির্দেশ দেয় কলকাতা হাইকোর্ট (Calcutta High Court)।

আদালত আরও জানায়, আই সি থানায় দায়িত্বে থাকলেও এই তদন্তে কোনো ভাবে যুক্ত থাকতে পারবেন না। অন্যদিকে ঘটনার পরেই তড়িঘড়ি থানার আইসি ও ওই তদন্তকারী অফিসারের বিরুদ্ধে FIR করে পুলিশ। তাদের বিরুদ্ধে জোর করে তুলে আনা, মারধর, তোলাবাজি র অভিযোগ দায়ের করে তদন্ত শুরু হয়েছে বলে এদিন আদালতে জানায় রাজ্য।

ওসি ও আইও'র বিরুদ্ধে মারধরে মৃত্যুর ধারাও যুক্ত করা হয়েছে বলেও মামলার শুনানিতে সরকারি আইনজীবী জানান। অন্যদিকে যে হাসপাতালে ওই যুবকের মৃত্যু হয়েছে সেই স্বস্তিক সেবা সদন নামের নার্সিং হোমের ভূমিকা খতিয়ে দেখা দরকার বলেও পর্যবেক্ষণে জানান বিচারপতি।

এদিন মামলার দীর্ঘ শুনানি চলে। শুনানি শেষে এহেন গুরুত্বপূর্ণ নির্দেশ কলকাতা হাইকোর্টের (Calcutta High Court)। বলে রাখা প্রয়োজন, গত শুনানিতে মৃত আবুর পরিবার একের পর এক অভিযোগ তোলে। এমনকি জামিন নিশ্চিত করতে পুলিশ ১লাখ ৭৫ হাজার টাকা দেওয়া হয়েছে বলেও আদালতে জানায় মৃতের পরিবার। এমনকি ইলেকট্রিক শক দিয়ে অত্যাচার করা হয়েছে বলেও অভিযোগ রয়েছে। যদিও এই সমস্ত অভিযোগ নিয়ে পাল্টা প্রশ্ন সরকারি আইনজীবীর। পুরো বিষয়টি খতিয়ে দেখার কথা জানানো হয়েছে।

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+