Calcutta High Court: প্রাথমিক নিয়োগ দুর্নীতি মামলায় এবার পর্ষদ সভাপতির বিরুদ্ধে CBI তদন্ত, বড় নির্দেশ আদালতের
প্রাথমিক নিয়োগ দুর্নীতি মামলায় ফের বড় নির্দেশ কলকাতা হাইকোর্টের। বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় এবার পর্ষদ সভাপতি গৌতম পালের বিরুদ্ধে সিবিআই তদন্তের নির্দেশ দিয়েছেন। প্রাথমিক নিয়োগের ওএমআর শিট সংক্রান্ত মামলায় এই নির্দেশ দিয়েছেন বিচারপতি গঙ্গোপাধ্যায়।
ওএমআর শিট দুর্নীতি মামলা পৃথকভােব চলছিল। বুধবার সেই মামলার শুনানি ছিল। তখনই বিচারপতি গঙ্গোপাধ্যায় নির্দেশ দেন সিবিআই পর্ষদ সভাপতি গৌতম পালকে জেরা করতে পারবে। প্রয়োজনে পর্ষদ সচিব পার্থ কর্মকারকেও জেরা করতে পারবেন তাঁরা। এই মামলায় জড়িত পর্ষদের বাকি সদস্যদের কীভাবে জেরা করা হবে সেটা সিবিআই স্বাধীনভাবে সিদ্ধান্ত নিতে পারেন বলে জানিয়েছেন তিনি।

এই নির্দেশ জারির পরেই আজই সন্ধে ৬টায় পর্ষদ সভাপতি এবং পর্ষদ সচিবকে নিজাম প্যালেসে হাজিরা দিতে বলা হয়েছে। সন্ধে ৬টা নাগাদ তাঁদের হাজিরা দিতে বলেছে সিবিআই। কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা আজ অর্থাৎ বুধবার আদালতে একটি তদন্ত রিপোর্ট জমা দিয়েছিল। তাতে সন্তোষ প্রকাশ করেছেন বিচারপতি গঙ্গোপাধ্যায়।
তদন্ত রিপোর্টে উল্লেখ করা হয়েছে এমন ভাবে ওএমআর শিট ডিজাইন করা হয়েছিল যাতে প্রার্থী নাম এবং রোল নম্বর বোঝা না যায়। প্রাথমিক নিয়োগ দুর্নীতি মামলায় ইতিমধ্যে গ্রেফতার হয়েছেন প্রাক্তন পর্ষদ সভাপতি এমং বিধায়ক মানিক ভট্টাচার্য। দুর্নীতিতে পুরোপুরি যুক্ত ছিলেন মানিক ভট্টাচার্য। তাঁর পুরো পরিবারই জেলে ছিলেন।












Click it and Unblock the Notifications