বেআইনি নির্মাণে এবার দিতে হবে মোটা টাকা জরিমানা, কী নির্দেশ দিল হাইকোর্ট জেনে নিন
গার্ডেনরিচ কাণ্ডের পর এবার তৎপর বেআইনি নির্মাণ নিয়ে তৎপর কলকাতা হাইকোর্ট। বেআইনি নির্মাণে আগে ১ লক্ষ টাকা জরিমানা করা হচ্ছিল। সেটার পরিমাণ বাড়িয়ে ২ লক্ষ টাকা করা হয়েছে। বিচারপতি অমৃতা সিনহা জানিয়েছেন, যাঁরা ১ লক্ষ টাকা জরিমানা দিতেও দেরি করছেন তাঁরা আর পার পাবেন না।
গত সোমবার থেকে কলকাতা শহরে তোলপাড় চলছে গার্ডেনরিচ কাণ্ড নিয়ে। বেআইনিভাবে ভেঙে পড়া বহুতল ভেঙে পড়ে ঝুপড়ির উপরে ভেঙে পড়ে বহুতলটি। তাতে এখনও পর্যন্ত ১০ জনের মৃত্যু হয়েছে। এখনও একজন আটকে রয়েছেন ধ্বংসস্তূপের নিচে। তাঁকে উদ্ধারের চেষ্টা করা হয়েছে। বিপর্যয় মোকাবিলা দল থেকে শুরু করে দমকল সহ একাধিক উদ্ধারকারী কাজ চালাচ্ছে।

এদিকে এই ঘটনায় অভিযুক্ত প্রোমোটার থেকে শুরু করে জমির মালিক দুই জনকেই গ্রেফতার করা হয়েছে। এই ঘটনায় পুরসভার বিরুদ্ধে অভিযোগ করা হয়েছে। ১৫ জন ইঞ্জিনিয়ারকে বদলি করা হয়েছে। মেয়রের পদত্যাগের দাবিতে সরব হয়েছেন বিরোধীরা। তৃণমূল কাউন্সিলর টাকা নিয়ে বেআইনি নির্মাণের অনুমতি দিয়েছিলেন বলে অভিযোগ। মেয়র নিজে এই ক্ষমা প্রার্থনা করেছেন। মুখ্যমন্ত্রীও বেআইনি নির্মাণের কথা স্বীকার করে নিয়েছেন।
তারপরেই বেআইনি নির্মাণ ভাঙার কড়া নির্দেশ দেয় কলকাতা হাইকোর্ট। সেই নির্দেশে স্থগিতাদেশ চেয়ে আর্জি জানানো হয়েছিল আদালতে। কিন্তু তা খারিচ করে দেন বিচারপতি। আজ আবার বিচারপতি অমৃতা সিনহা জানিয়েছেন বেআইনি নির্মাণে যে ১ লক্ষ টাকা জরিমানা ছিল সেটা বাড়িয়ে ২ লক্ষ টাকা করা হয়েছে। যাঁরা মনে করছিলেন তাঁদের এবার ২ লক্ষ টাকা জরিমানা দিতে হবে।
গার্ডেনরিচ কাণ্ড নিয়ে তোলপাড় চলছে গোটা রাজ্যে। কলকাতা দক্ষিণ লোকসভা কেন্দ্রের মধ্যে পড়ে গার্ডেনরিচ। লোকসভা ভোটের আগে এই ঘটনায় স্বাভাবিক ভাবেই চাপে রয়েছে শাসক দল। সেকারণে জোর তড়ি ঘড়ি পৌঁছে গিয়েছিলেন মুখ্যমন্ত্রী। সঙ্গে ছিলেন কলকাতা দক্ষিণ লোকসভা কেন্দ্রের প্রার্থী মালা রায়ও। গার্ডেনরিচ আবার ফিরহাদ হাকিমের বিধানসভা কেন্দ্রের মধ্যে পড়ে। সেকারণে চাপ আরও বেড়েছে তাতে কোনও সন্দেহ নেই।
ইতিমধ্যেই রাজ্য সরকার মৃতদের পরিবারকে ৩ লক্ষ টাকা করে আর্থিক সাহায্য দেওয়ার কথা ঘোষণা করেছে। আর আহতদের ১ লক্ষ টাকা করে দেওয়ার কথা ঘোষণা করা হয়েছে। সেই সঙ্গে যে ঝুপড়ি গুলি ক্ষতিগ্রস্ত হয়েছে সেগুলি পুনরায় তৈরি করে দেওয়ার নির্দেশ দিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। স












Click it and Unblock the Notifications