গতবছরের থেকে এবছরে মামলা নিষ্পত্তি হয়েছে বেশি! পরিসংখ্যান হাইকোর্টের
বুধবার কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতি থোট্টাথিল ভাস্করণ নায়ার রাধাকৃষ্ণণের পক্ষে হাইকোর্টের রেজিস্ট্রার জেনারেল রবীন্দ্রনাথ সামন্ত সাংবাদিক সম্মেলন করে বর্তমান বছরের মামলার নিষ্পত্তির পরিসংখ্যান
৭৩ তম স্বাধীনতা দিবসের আগে বুধবার কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতি থোট্টাথিল ভাস্করণ নায়ার রাধাকৃষ্ণণের পক্ষে হাইকোর্টের রেজিস্ট্রার জেনারেল রবীন্দ্রনাথ সামন্ত সাংবাদিক সম্মেলন করে বর্তমান বছরের মামলার নিষ্পত্তির পরিসংখ্যান জানান।

তিনি বলেন, এ বছরে জানুয়ারি থেকে ৩১ জুলাই পর্যন্ত কলকাতা হাইকোর্টে মাত্র ৩১ জন বিচারপতি নিয়ে ২৯ হাজার ৩০০ মামলার নিষ্পত্তি করা সম্ভব হয়েছে। যেখানে মামলার মোট সংখ্যা ছিল ৩২ হাজার ৬০২, যা গত বছরের তুলনায় অনেকটই বেশি। এছাড়াও আন্দামান নিকোবর সহ সারা রাজ্যের নিম্ন আদালত গুলোতেও মামলার নিষ্পত্তির সংখ্যা অনেকটাই বেশি।
অন্যদিকে, লোক আদালোতের মামলার নিষ্পত্তি হয়েছে প্রায় ৪০ হাজার ৮৩৭ টি। এবং লোক আদালতে মিটমাট হয়েছে প্রায় ১২৮ কোটি ৮৭ লক্ষ ৭৫ হাজার ৪৯৫ টাকার। জাতীয় আদালতে এবছরে প্রায় আদায়ের পরিমাণ ৪.১৪ কোটি টাকা।
বৃহস্পতিবার স্বাধীনতা দিবস উপলক্ষে কলকাতা হাইকোর্টের সেস্কিউ সেন্টিনারি ভবনের সামনে পতাকা উত্তোলন করবেন হাইকোর্টের প্রধান বিচারপতি। উপস্থিত থাকবেন অন্য বিচারপতিসহ হাইকোর্টের কর্মচারী ও আইনজীবীরা।












Click it and Unblock the Notifications