৬০ বছর হওয়ার একদিন আগে মৃত্যু হলেও পরিবারের সদস্যরা পাবেন 'অ্যাপয়েন্টমেন্ট', ঐতিহাসিক রায় হাইকোর্টের
Calcutta High Court: কোনও সরকারি কর্মী ৬০ বছর পূর্ণ হওয়ার একদিন আগে মৃত্যু হলেও তাঁর পরিবারের সদস্যরা কমপেনশানেট অ্যাপয়েন্টমেন্ট (compassionate appointment) পাওয়ার যোগ্য। একটি মামলার রায়ে এমনটাই জানাল কলকাতা হাইকোর্ট (Calcutta High Court) । বাবা ছিলেন হাইস্কুল কর্মী। কর্মরত অবস্থায় তাঁর মৃত্যুর কারণে কমপেশনেট অ্যাপমেন্টের আবেদন জানিয়েছিলেন ছেলে মনিকুল হোসেন। কিন্তু সেই আবেদন খারিজ করে দেয় স্কুল সার্ভিস কমিশন।
কমিশন যুক্তি দেয়, ওই স্কুল কর্মী জন্ম তারিখ ২ জানুয়ারি ১৯৬১। তিনি ২০২১ সালের ১ জানুয়ারি মারা যান। ফলে তাঁর ৬০ বছর বয়স পূর্ণ হয়েছিল। সে কারণে পরিবারের কেউ কমপেনশানেট অ্যাপয়েন্টমেন্ট পাওয়ার যোগ্য নন।

স্কুল সার্ভিস কমিশনের দেখান এই কারণকে চ্যালেঞ্জ করে হাইকোর্টের দ্বারস্থ হন মনিকুল। বিচারপতি সৌগত ভট্টাচার্যর সিঙ্গল বেঞ্চে মামলাকারীর আইনজীবী দাবি করেন, তাঁর মক্কেলের বাবার জন্ম তারিখ ২ জানুয়ারি ১৯৬১। তিনি মারা গিয়েছিলেন ১ জানুয়ারি ১৯২১ তারিখে।
ফলে কোনওভাবেই তিনি ৬০ বছর পূর্ণ করেননি। ৬০ বছর হতে তাঁর একদিন বাকি ছিল। স্বাভাবিকভাবেই এক্ষেত্রে তাঁর মক্কেল কমপেশনেট অ্যাপয়েন্টমেন্ট পাওয়ার যোগ্য বলে বিবেচিত হওয়া উচিত।
অন্যদিকে রাজ্যের তরফে জানান হয়, ওয়েস্ট বেঙ্গল স্কুল সার্ভিস কমিশন (সিলেকশন অফ পার্সনসফর অ্যাপয়েন্টমেন্ট টু দ্যা পোস্ট অফ নন টিচিং স্টাফ) রুলস ২০০৯-এর পাঁচ নম্বর শিডিউল অনুযায়ী মামলাকারীর বাবা ১ জানুয়ারি ১৯২১ তারিখেই ৬০ বছর পূর্ণ করে ফেলেছেন। তাই এক্ষেত্রে মামলাকারী কোনওভাবেই কমপেশনেট অ্যাপয়েন্টমেন্ট পাওয়ার যোগ্য বলে বিবেচিত হতে পারেন না।
যদিও সবপক্ষের বক্তব্য শোনার পর বিচারপতি পর্যবেক্ষণে জানান, ২০২১ সালের ৩১ জানুয়ারি ওই ব্যক্তির অবসর গ্রহণের দিন ছিল। ২০০৯ সালের ওই আইনের শিডিউল ৫-এর ১ নম্বর ক্লজ অনুযায়ী যদি ৬০ বছর পূর্ণ করার আগেই কোনও ব্যক্তির মৃত্যু হয়, সেক্ষেত্রে তাঁর উপর নির্ভরশীল পরিবারের সদস্যদের মধ্যে এক জন কমপেশনেট অ্যাপয়েন্টমেন্ট পাওয়ার যোগ্য বলে বিবেচিত হবেন।
এক্ষেত্রে মৃত্যুর সময় মামলাকারীর বাবার বয়স ছিল ৫৯ বছর ১১ মাস ২৯ দিন। ২০২১ সালের ১ জনুয়ারির বদলে তিনি যদি ২ জানুয়ারি মারা যেতেন সেক্ষেত্রে তিনি ৬০ বছর পূর্ণ করতেন। এরপরই বিচারপতি ভট্টাচার্য স্কুল সার্ভিস কমিশনের যুক্তি খারিজ করে নির্দেশে জানিয়ে দেন, এক্ষেত্রে স্কুল সার্ভিস কমিশনকে মামলাকারীর আবেদন গ্রহণযোগ্য বলে বিবেচনা করতে হবে। কলকাতা হাইকোর্টের এহেন রায়কে ঐতিহাসিক বলেই জানাচ্ছিল আইনজীবীরা। শুধু তাই নয়, আগামিদিনে বহু মানুষ উপকৃত হবেন বলেও দাবি।
-
মমতার হেলিকপ্টারের সামনে উড়ল রহস্যময় ড্রোন, মালদহে উত্তেজনা -
শুভেন্দু অধিকারীর মনোনয়ন ঘিরে অশান্তির ঘটনায় ৩৮ জনকে তলব পুলিশের -
ভোটারদের সুবিধার্থে রাজ্যজুড়ে ৪,৬৬০টি নতুন বুথ তৈরির সিদ্ধান্ত নির্বাচন কমিশনের -
ভবানীপুরে অশান্তির জেরে চার পুলিশ আধিকারিককে সাসপেন্ড নির্বাচন কমিশনের -
'বাংলাকে বৃদ্ধাশ্রম বানাতে দেব না', বাংলার ক্রীড়া পরিকাঠামো নিয়ে প্রশ্ন তুলে উন্নয়নের ডাক লিয়েন্ডার পেজের -
ইরান যুদ্ধের মাঝেই মাথায় হাত শাহবাজ শরিফের, এপ্রিলেই আমিরশাহীকে ৩৫০ কোটি ডলার ঋণ শোধ দিচ্ছে পাকিস্তান -
খড়্গপুর সদরের প্রার্থী হিসেবে মনোনয়ন জমা দিলীপ ঘোষের, সঙ্গী শুভেন্দু অধিকারী -
জ্বালানি সংকট! বাংলাদেশে অফিস ও দোকানের সময় কমানোর পাশাপাশি বিয়ের আলোকসজ্জাতেও বিধিনিষেধ -
বামফ্রন্টের ইস্তেহার প্রকাশ! বিনামূল্যে বিদ্যুৎ, প্রতি পরিবারে স্থায়ী চাকরি সহ একাধিক প্রতিশ্রুতির ঘোষণা বিমান বসুর -
অসম বিধানসভা নির্বাচন ২০২৬: এনডিএ-র বিরাট জয়ের ইঙ্গিত নতুন জনমত সমীক্ষায় -
পক্ষপাতিত্বের অভিযোগ! পানিহাটির সেক্টর অফিসার অতনু চক্রবর্তীকে সাসপেন্ড করল নির্বাচন কমিশন -
ডেথ ওভারে অনবদ্য বোলিং করে গুজরাতের বিরুদ্ধে জয় পেল রাজস্থান, টেবল শীর্ষে পরাগ বাহিনী











Click it and Unblock the Notifications