রাজ্যপালের পদকে কলঙ্কিত করার অভিযোগ, ফের রাজভবন থেকে চিঠি গেল মুখ্যমন্ত্রীর কাছে

রাজভবনের সঙ্গে বিবাদ কিছুতেই মিটছে না রাজ্যের। ফের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে চিঠি দিলেন রাজ্যপাল সিভি আনন্দ বোস। এবার সরাসরি রাজ্যপালের পদকে কলঙ্কিত করার অভিযোগ করা হয়েছে। রাজ্যের দুই পুলিশ কর্মীর বিরুদ্ধে কোনও ব্যবস্থা নেওয়া হয়েছে কিনা তা জামনতে চেয়ে চিঠি দিলেন রাজ্যপাল সিভি আনন্দ বোস।

রাজ্যের দুই পুলিশকর্তাকে অপসারণের আর্জি জানিয়ে ইতিমধ্যেই দিল্লিতে চিঠি পাঠিয়েছেন রাজ্যপাল সিভি আনন্দ বোস। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রক কলকাতা পুলিশ কমিশনার এবং ডিসি সেন্ট্রালের বিরুদ্ধে পদক্ষেপ করতে চলেছে। রাজ্য সরকার কি দুই পুলিশ কর্তার বিরুদ্ধে কোনও পদক্ষেপ করেছে তা জানতে চেয়ে মুখ্যমন্ত্রীকে চিঠি দিয়েছেন আনন্দ বোস।

CV Anand Bose


কলকাতা পুলিশের কমিশনার বিনীত গোয়েল এবং ডিসি সেন্ট্রাল ইন্দিরা মুখোপাধ্যায়েকর বিরুদ্ধে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রক ব্যবস্থা নিতে চলেছে বলে সোশ্যাল মিডিয়ায় জানিয়েছেন রাজ্যপাল সিভি আনন্দ বোস। কিন্তু তাঁদের বিরুদ্ধে এখনও রাজ্য সরকার কোনও পদক্ষেপ করেনি বলে জানতে পেরেছেন তিনি। সেকারণেই মুখ্যমন্ত্রীকে এই চিঠি।

চিঠিতে কোচবিহারের মাথাভাঙা এবং চোপড়ার ঘটনা নিয়ে সিবিআই তদন্ত নিয়েও রিপোর্ট চেয়েছেন তিনি। রাজ্যপাল সোশ্যাল মিডিয়া পোস্টে উল্লেখ করেছেন চোপডার ঘটনার সিবিআই তদন্ত হওয়া উচিত কিনা তা নিয়েও রিপোর্ট চেয়েছেন তিনি। চোপড়ার ঘটনায় পুলিশি নিষ্ক্রিয়তার অভিযোগ করে কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রকে চিঠি পাঠিয়েছিলেন রাজ্যপাল সিভি আনন্দ বোস।

সেই চিঠিতেই তিনি দুটি ঘটনারই সিবিআই তদন্তের কথা বলেছিলেন। প্রসঙ্গত উল্লেখ্য চোপড়ার ঘটনায় শাসক দলের বাহুবলী নেতা জেসিবির নাম উঠে এসেছে। তাকে পুলিশ গ্রেফতার করলেও তার বিরুদ্ধে এখনও কোনও অভিযোগ দায়ের হয়নি। একেবারে সন্দেশখালির বাঘ শাহজাহান শেখের মতোই বুক চিতিয়ে থানায় ঢুকতে দেখা গিয়েছে তাঁকে।

এদিকে রাজ্যপালের সঙ্গে রাজ্যের বিবাদ চরমে উঠেছে। বিধায়কদের শপথ বাক্য পাঠ করাননি তিনি। স্পিকার রুল জারি করে দুই বিধায়কের শপথ বাক্য পাঠ করিয়েছিলেন। সেই শপথকে অসাংবিধানিক দাবি করে আবার রাষ্ট্রপতির কাছে নালিশ ঠুকেছেন রাজ্যপাল সিভি আনন্দ বোস।

প্রসঙ্গত উল্লেখ্য রাজ্যপালের বিরুদ্ধে রাজভবনের এক কর্মী যৌন নির্যাতনের অভিযোগ করেন কলকাতা পুলিশের কাছে। তারপরকেই তাঁর বিরুদ্ধে তথ্য অনুসন্ধান শুরু করে কলকাতা পুলিশ। ইতিমধ্যেই রাজ্যপালের বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ প্রকাশ্যে এসেছে। রাজ্যপালের বিরুদ্ধে একের পর এক অভিযোগ প্রকাশ্যে আসায় মুখ্যমন্ত্রীও তাঁকে তীব্র আক্রমণ করেছেন। পাল্টা মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে হাইকোর্টে মানহানির মামলাও করেছেন রাজ্যপাল।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+