শহরে ফের ব্রিজ বিপর্যয় দেখুন ভিডিও-তে, মাঝেরহাট-কাণ্ডের পর আতঙ্কে কলকাতা

ফের শহরে ব্রিজ বিপর্যয়। মাঝেরহাটের ব্রিজের পর এবার অকুস্থল চেতলা। মঙ্গলবার বিকেলে ভেঙে পড়ে চেতলা ব্রিজের একংশের চাঙড়। সেই চাঙড় খসে আহত হন এক পথচারী।

ফের শহরে ব্রিজ বিপর্যয়। মাঝেরহাটের ব্রিজের পর এবার অকুস্থল চেতলা। মঙ্গলবার বিকেলে ভেঙে পড়ে চেতলা ব্রিজের একংশের চাঙড়। সেই চাঙড় খসে আহত হন এক পথচারী। এই ঘটনায় তীব্র চাঞ্চল্য ছড়িয়ে পড়ে এলাকায়। খবর শোনামাত্রই ঘটনাস্থলে যান পুলিশ আধিকারিকরা। পুরো বিষয়টি খতিয়ে দেখা হয়। পরীক্ষার করা হয় ইঞ্জিনিয়ারকে দিয়ে।

মাঝেরহাটের পর ফের ব্রিজ বিপর্যয়

চেতলা ব্রিজের এই আন্ডারপাস দিয়ে নিত্য যাতায়াত পথচারীদের। অনেকে এই ব্রিজের তলায় অস্থায়ী বাসা বেঁধে রয়েছেন। অনেক ব্যবসায়ীরাও সেতুল তলায় পসরা সাজিয়ে বসেন। এই দুর্ঘটনায় তাঁদের মনে আশঙ্কা তৈরি হয়েছে। চাঙড়টি ভেঙে আহত হন এক মহিলা যাত্রী। তবে বড়সড় দুর্ঘটনা ঘটেনি।

এদিন ঠিক কী ঘটেছিল? প্রশ্নের উত্তরে, আহত মহিলা যাত্রী জানান, আচমকাই একটি বড় চাঙড় খসে পড়ে। তিনি আঘাতপ্রাপ্ত হন। তবে মাথায় পড়লে আরও বিপদ ঘটতে পারত। অন্যান্য বাসিন্দারা জানান, বছর খানেক আগে ব্রিজের নিচের অংশে সিমেন্টের প্রলেপ দেওয়া হয়েছিল। সেই সিমেন্টের অংশই খসে পড়ে।

এদিনের ঘটনার পর, সেতুর নিচে থেকে সরিয়ে দেওয়া হয়েছে ব্যবসায়ীদের। যাঁরা অস্থায়ী বাসা করে থাকেন, তাঁদের সরে যেতে নির্দেশ দেওয়া হয়েছে। মোট কথা, মাঝেরহাট ব্রিজ বিপর্যয়ের পর কোনওরকম ঝুঁকি নিতে চায়নি প্রশাসন। তাই চটজলদি ব্রিজের নিচে ফাঁকা করে দেওয়ার ব্যবস্থা করা হয়। তদন্তকারীরা জানান, ব্রিজটির স্বাস্থ্য পরীক্ষা করা হবে।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+