‘বর্ণপরিচয়’এর উদ্যোগে ‘বইমেলা ২০২১’
‘বর্ণপরিচয়’এর উদ্যোগে ‘বইমেলা ২০২১’
করোনার আতঙ্কে এ বছর চেনা ছন্দে ধরা নাও পড়তে পারে কলকাতা আন্তর্জাতিক বইমেলা। তাবুও তিলোত্তমার পূর্ণ ছন্দ ফিরিয়ে দিতে আয়োজন করা হচ্ছে বইমেলার। তবে উদ্যোক্তা 'বর্ণপরিচয়'।
আগামী সপ্তাহে উত্তর কলকাতার আমহার্স্ট স্ট্রিটের হৃষিকেশ পার্ক সেজে উঠছে বইয়ের মেলায়। শুরু হচ্ছে 'বইমেলা ২০২১'। থাকবে বইয়ের স্টল, লিটল ম্যাগাজিন, অনলাইন ম্যাগাজিন গ্যালারি। এছাড়াও থাকবে সাংস্কৃতিক মঞ্চও।

'বর্ণপরিচয়' পরিচালিত বইমেলার আনুষ্ঠানিক উদ্বোধন আগামী ২৮ তারিখ। ওই দিন বিকেল চারটেয় ঘন্টা বাজিয়ে মেলার সূচনা হবে। থাকছে জমজমাট অনুষ্ঠান। ৩১ জানুয়ারি রবিবার রাতে শেষ হবে মেলা। এই চারদিনের মধ্যে বাড়তি আকর্ষণ, ৩০ জানুয়ারি সন্ধেবেলা শান্তিনিকেতন থেকে মেলায় আসছে বাউল শিল্পীরা।
মেলায় বইয়ের স্টলের পাশাপাশি চলবে সাহিত্য নিয়ে আলোচনা, প্রকাশিত হবে নতুন বই। নিজেদের সম্ভার নিয়ে হাজির থাকবে বইপাড়াও। বইমেলায় থাকবে খাবারের স্টলও। তবে ২৮ তারিখ বইমেলার আনুষ্ঠানিক সূচনার আগেও চমক থাকছে। ২৬ জানুয়ারি অর্থাৎ সাধারণতন্ত্র দিবসে ট্রাম ট্যাবলো যাত্রা শুরু হবে। বইয়ে ঠাসা চলন্ত ট্রামে চলবে গান, সাহিত্যচর্চা। বিশেষ ট্রামটির যাত্রাপথ ধর্মতলা থেকে শ্যামবাজার।
এদিন বইমেলা কমিটির চেয়ারম্যান দীপ প্রকাশনের কর্ণধার শঙ্কর মণ্ডল জানান, 'এই উদ্যোগ বইপ্রেমীদের প্রাণের টান। হয়ত স্থানাভাবে ও সময়াভাবে তেমন বড় করা গেল না, কিন্তু আমরা নিশ্চিত যে এই বইমেলাও তৃপ্তি দেবে।'
-
কালিয়াচক কাণ্ডে উত্তেজনা চরমে! বিচারকদের ঘেরাও-ভাঙচুরে তৃণমূলকে নিশানা সুকান্তর, কী বললেন দিলীপ? -
ভবানীপুর ও নন্দীগ্রামে উত্তাপ চরমে, শুভেন্দুর বিরুদ্ধে ভয়ের রাজনীতির অভিযোগে মনোনয়ন বাতিলের দাবি তৃণমূলের -
ইডেনে প্রথম জয়ের সন্ধানে কেকেআর-সানরাইজার্স, দুই দলের একাদশ কেমন হতে পারে? -
যুদ্ধ নয়, আলোচনায় সমাধান! হরমুজ ইস্যুতে বৈঠক ডাকল ব্রিটেন, যোগ দিচ্ছে ভারত -
কালিয়াচক কাণ্ডে কড়া বার্তা সুপ্রিম কোর্টের! 'রাজনীতি নয়, বিচারকদের নিরাপত্তাই...', কী কী বলল শীর্ষ আদালত? -
ভোটার তালিকা ইস্যুতে ফের অগ্নিগর্ভ মালদহ, সকালে ফের অবরোধ -
মালদহের ঘটনার তদন্তভার নিল সিবিআই, মমতার তোপে কমিশন -
ভোটের আবহে জলপাইগুড়িতে চাঞ্চল্য, এক্সপ্রেস ট্রেনে জাল নথি সহ ১৪ বাংলাদেশি গ্রেপ্তার, তুঙ্গে রাজনৈতিক তরজা -
'১৫ দিন বাংলায় থাকব', ভবানীপুরে মমতাকে হারানোর ডাক, শাহের চ্যালেঞ্জে তপ্ত রাজনীতি -
কয়লা কেলেঙ্কারির তদন্ত! দেশের বিভিন্ন শহরে আই-প্যাকের দফতর ও ডিরেক্টরের বাসভবনে ইডি তল্লাশি -
কালিয়াচকে প্রশাসনিক গাফিলতি? জেলাশাসক, পুলিশ সুপারকে শোকজ, CBI অথবা NIA তদন্তের নির্দেশ দিল সুপ্রিম কোর্ট -
৫৪ বছর পর চাঁদের পথে মানুষ, ৪ মহাকাশচারী নিয়ে নাসার 'আর্টেমিস ২'-এ ইতিহাসের নতুন অধ্যায়












Click it and Unblock the Notifications