Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

Bombay Ilish Vs Bangla Ilish: ইলিশ বলে 'বম্বে ইলিশ' খাচ্ছেন না তো? আদৌও খাওয়া ভালো তো

Bombay Ilish Vs Bangla Ilish: ভোজন রসিক বাঙালির মাছ ছাড়া এক মুহূর্ত চলে না। আর মাছের রাজা যে ইলিশ তা আর নতুন কথা কী সর্ষে বাটা দিয়ে ভাপা, কলাপাতায় পাতুরি, কালোজিরে বেগুন দিয়ে ঝোল কিংবা মাছ ভাজার তেল, ইলিশের যে কোনও পদ পাতে পড়লেই সপসপ এক থালা ভাত গায়েব।

তবে এই ইলিশ নিয়ে প্রতি বছরই হয় যত জ্বালা। কারণ নদীর এই রূপালী শস্য ( Bangla Ilish) পাওয়ার নানা সমস্যা। এবং চাহিদার তুলনায় যোগানের অনুপাতে সামঞ্জস্য না থাকা। আর যার জন্য বাজারে মার কাটারি ইলিশ নিয়ে। মূলত গঙ্গার ইলিশ ওঠে বাংলার বাজারে।

ইলিশ বলে বম্বে ইলিশ খাচ্ছেন না তো?

কিন্তু বঙ্গবাসীর কপালে শিকে ছেঁড়ে পদ্মার ইলিশ আমদানি হলে। পকেটে আগুন যতই জ্বলুক না কেন, কানকো টিপে জব্বর সাইজের একখানা ইলিশ নিয়ে বাড়ি ফিরতে পারলেই ব্যাস! দুপুরে মহাভোজ জমে ক্ষির। কিন্তু দিন দিন বাংলার বাজারে কব্জা বসাচ্ছে ডুপ্লিকেট ইলিশ। অবাক হলেও সত্যি। স্থানীয় ইলিশ বাদ দিলে বাঙালির সান্ত্বনা পুরস্কার বলতে টিকে বর্তে থাকছে বম্বে ইলিশ ( Bombay Ilish) ।

Bombay Ilish: কিন্তু কী এই বম্বে ইলিশ?

এই প্রকৃতির ইলিশ মূলত আরব সাগরের পার থেকে আসে। এর বেশিরভাগটাই মহারাষ্ট্র থেকে বাংলায় আমদানি হয় বলে েকে বম্বে ইলিশ নামেই ডাকা হয়। এখন অবশ্য গুজরাট থেকেও আমদানি হচ্ছে এই প্রজাতির মাছ।

কিন্তু কেমন এই বম্বে ইলিশের স্বাদ?

ডায়মন্ডহারবারের সবথেকে বড় মাছ পাইকারি বাজার নগেন্দ্রবাজারের ব্যবসায়ীরা জানাচ্ছেন, এগুলোর ওজন বেশি হলেও স্থানীয় ইলিশের ( Ilish) স্বাদের ধারেকাছে যায় না। কারণ এগুলি নোন জলের ইলিশ হওয়ায় পেট চওড়া হলেও স্বাদের দিক থেকে খুব একটা আহামরি কিছু না। এমনকী ইলিশের আসল গন্ধটারও অভাব এই মাছগুলিতে। ফলে পকেট ফাঁকা হলেও খাদ্যরসিকের মন ভরে না এইরকম ইলিশ খেয়ে।

কিন্তু দামের দিক থেকে কেমন রেট থাকে বম্বে ইলিশের?

বৃহত্তম পাইকারি মাছ বাজারে দেড় কেজি বা ২ কেজি ইলিশের দাম ১৫০০ থেকে ১৮০০ টাকা। এর থেকে কিছু কম ওজনের বম্বে ইলিশ বিকোচ্ছে ১০০০ থেকে ১২০০ টাকা দরে। তবে এতো দাম দিয়ে মাছ কিনেও বম্বে ইলিশ ( Bombay Ilish) কলকাতাবাসীর মন জয় করতে ব্যর্থ। তাই বাংলার মন পরে আছে গঙ্গা বা পদ্মার রূপালী শস্যের উপরেই।

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+