রক্তাক্ত যুবকের দেহের পাশে ছুরি, কলকাতার নামী হোটেলের ঘটনায় তৈরি হয়েছে রহস্য

কলকাতার হোটেলে ফের রহস্যময় মৃত্য়ু। যার জেরে ফের আলোচনায় চলে এসেছে পুজোর দিন কয়েক আগে কলকাতার ধর্মতলার এক হোটেলে মৃত্যু হওয়া এক যুগলের ঘটনা।

কলকাতার হোটেলে ফের রহস্যময় মৃত্য়ু। যার জেরে ফের আলোচনায় চলে এসেছে পুজোর দিন কয়েক আগে কলকাতার ধর্মতলার এক হোটেলে মৃত্যু হওয়া এক যুগলের ঘটনা। কলকাতার ধর্মতলা অঞ্চলের হোটেলগুলিতে গত এক বছরে এমন বেশকিছু রহস্য মৃত্যুর ঘটনা ঘটেছে। এরমধ্য অধিকাংশ রহস্যের মিমাংসা হলেও আগাছার মতো বেআইনিভাবে গজিয়ে ওঠা হোটেলের পরিচালনা নিয়ে অনেক প্রশ্নই উঠছে। তবে, এদিন যে ঘটনাটি ঘটেছে সেটি কলকাতার ধর্মতলার একটি নামজাদা অভিজাত হোটেল।

রক্তাক্ত যুবকের দেহের পাশে ছুরি, কলকাতার নামী হোটেলের ঘটনায় তৈরি হয়েছে রহস্য

জানা গিয়েছে, শুক্রবার সকাল থেকেই হর্ষ বালানি নামে বছর চব্বিশের এক বোর্ডারের সাড়া শব্দ পাওয়া যাচ্ছিল না। শুক্রবার সারাদিন কোনও রুম সার্ভিসেরও অর্ডার দেননি হর্ষ। শেষমেশ শনিবার তাঁর কোনও সাড়া শব্দ না পেয়ে ডুপ্লিকেট চাবি দিয়ে হোটেল রুমে ঢোকেন কর্মীরা। শৌচাগার থেকে অচৈতন্য অবস্থায় হর্ষকে উদ্ধার করা হয়। দেখা যায় তাঁর শরীরের একাধিক স্থানে ক্ষত চিহ্ন রয়েছে। পাশে পড়ে রয়েছে ছুরি। হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসকরা তাঁকে মৃত বলে ঘোষণা করেন।

প্রাথমিক তদন্তে পুলিশ জানিয়েছ, হর্ষের গলায় ক্ষত চিহ্ন মেলেছে। তাবে মৃতদেহের ময়নাতদন্ত না হওয়া পর্যন্ত মৃত্যুর সঠিক কারণ বলা সম্ভব নয় বলেই পুলিশ জানিয়েছে। ময়নাতদন্তের জন্য দেহ পাঠানো হয়েছে। ঘটনাটি খুন না আত্মহত্যা তা এখনই বলতে রাজি নয় পুলিশ। দু'টো সম্ভাবনার কথা মাথায় রেখেই পুলিশ তদন্ত চালাচ্ছে।

রক্তাক্ত যুবকের দেহের পাশে ছুরি, কলকাতার নামী হোটেলের ঘটনায় তৈরি হয়েছে রহস্য

জানা গিয়েছে, হর্ষ বালানি আদতে গুজরাটের বাসিন্দা। তবে পড়াশোনা বেঙ্গালুরুর দিল্লি পাবলিক স্কুলে। এরপর বিটস পিলানি থেকে স্নাতক ডিগ্রিও লাভ করেছিলেন হর্ষ। পরে জামশেদপুরের এক্সএলআরআই থেকে ম্য়ানেজমেন্ট ডিগ্রিও হাসিল করেছিলেন তিনি। উবার-এ কিছুদিন ইনটার্নশিপ করেছিলেন বলেও ফেসবুক প্রোফাইল-এ লিখে রেখেছেন হর্ষ।

তাঁর ফেসবুক পেজ দেখে বোঝাই যাচ্ছে যে হর্ষ অত্যন্ত বন্ধু বৎসল ছিলেন। ঘণিষ্ট এক বন্ধুর সঙ্গে নিজের একটা ছবিকেও তিনি প্রোফাইল পিক্স করে রেখেছেন। এমনকী, ফেসবুকে তাঁর কভার পেজেও রয়েছে তাঁর ছাত্র জীবনের হস্টেলের বন্ধুর সঙ্গে এক গ্রুপ ছবি।

পুলিশ জানিয়েছে, বৃহস্পতিবার রাতে ঝাড়খণ্ড থেকে কলকাতায় এসেছিলেন হর্ষ। উঠেছিলেন ধর্মতলার একটা নামী হোটেলে। কারোর সঙ্গে দেখা করতেই কলকাতায় সম্ভবত হর্ষ এসেছিলেন বলে অনুমান করছে পুলিশ। হোটেলের সমস্ত সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখা হচ্ছে। হোটেলে হর্ষের সঙ্গে দেখা করতে কেউ এসেছিল কি না তা জানার চেষ্টা চলছে। এই ঘটনায় অস্বাভাবিক মৃত্যুর অভিযোগ দায়ের করেছে পুলিশ।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+