বিজেপি মমতার সরকারকে বাধ্য করবে পেট্রোল-ডিজেলের দাম কমাতে, চ্যালেঞ্জ বিজেপি রাজ্য সভাপতি সুকান্ত মজুমদারের

কেন্দ্রীয় সরকার পেট্রোল (Petrol) ও ডিজেলের (Diesel) ওপর থেকে যথাক্রমে ৫ ও ১০ টাকা করে শুল্ক কমিয়েছে। এরপর সেই পথ অনুসরণ করেছে ১৪ টি রাজ্য সরকার। সব শেষে রবিবার কংগ্রেস শাসিত পঞ্জাব সরকার এব্যাপারে সিদ্ধান্ত নিয়েছে। রাজ্

কেন্দ্রীয় সরকার পেট্রোল (Petrol) ও ডিজেলের (Diesel) ওপর থেকে যথাক্রমে ৫ ও ১০ টাকা করে শুল্ক কমিয়েছে। এরপর সেই পথ অনুসরণ করেছে ১৪ টি রাজ্য সরকার। সব শেষে রবিবার কংগ্রেস শাসিত পঞ্জাব সরকার এব্যাপারে সিদ্ধান্ত নিয়েছে। রাজ্যেও মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Banerjee) সরকার পেট্রোল ও ডিজেলের ওপর থেকে ভ্যাট কমিয়ে মানুষের ওপর থেকে চাপ কমাক। এই দাবিতেই এদিন মিছিল কারার কথা বিজেপির (BJP)। যদিও কলকাতার পুলিশের তরফ এই মিছিলের অনুমতি দেওয়া হয়নি। যার জেরে সুকান্ত মজুমদারের (Sukanta Majumdar) দাম কমানোর চ্যালেঞ্জ নিয়েছেন।

যে ১৪ রাজ্য পেট্রোল ও ডিজেলের দাম কমিয়েছে

যে ১৪ রাজ্য পেট্রোল ও ডিজেলের দাম কমিয়েছে

কেন্দ্রীয় সরকার পেট্রোল ও ডিজেলের ওপর থেকে যথাক্রমে ৫ টাকা ও ১০ টাকা হারে শুল্ক কমানোর পরেই বেশিরভাগ বিজেপি শাসিত রাজ্য তাকে অনুসরণ করে। তবে এব্যাপারে সর্বশেষ সিদ্ধান্ত নিয়েছে পঞ্জাবের কংগ্রেস শাসিত সরকার। তারাও পেট্রোলের ওপর থেকে লিটার পিছু ১০ টাকা এবং ডিজেলে লিটার পিছু ৫ টাকা হারে দাম কমানোর কথা ঘোষণা করে। দাম কমিয়েছে মেঘালয় ও ওড়িশা সরকারও। যেসব অবিজেপি রাজ্য দাম কমানোর পথে হাঁটেনি সেইসব জায়গায় চাপ বাড়িয়েছে বিজেপি।

অমিত মালব্যের টুইট

অমিত মালব্যের টুইট

অমিত মালব্য টুইট করে বলেছেন, মমতা বন্দ্যোপাধ্যায়, কেজরিওয়াল, অশোক গেহলট, উদ্ধব ঠাকরে, ভূপেশ বাঘেল, হেমন্ত সোরেন, কে চন্দ্রশেখর রাও পিনারাই বিজয়ন এবং এমকে স্ট্যালিনের সরকার নিজ নিজ রাজ্য পেট্রোল- ডিজেলের দাম কমানোর পথে হাঁটেনি। রাজ্যের মানুষকে রক্ষা করতে এঁদেরও দাম কমানো উচিত বলে মন্তব্য করেছেন তিনি।

এখনই দাম কমাতে রাজি নয় তৃণমূল

এখনই দাম কমাতে রাজি নয় তৃণমূল

পেট্রোল ও ডিজেলের ভ্যাট কমাতে এখনই রাজি নয় তৃণমূল সরকার। তাদের দাবি, কেন্দ্রীয় সরকার আরও শুল্ক প্রত্যাহার করুক। এখনও পর্যন্ত বিজেপি শাসিত রাজ্যগুলি ও কেন্দ্রশাসিত অঞ্চলগুলিকে ধরে ২২ টি রাজ্যে ভ্যাট ও বিক্রয় কর কমিয়েছে। কিন্তু এখনও বাকি রয়েছে ১৪ টি অবিজেপি রাজ্য। তৃণমূল বলেছে, পেট্রোল ও ডিজেলে ভ্যাট কমালে নিজেদের রাজস্ব আয় বলতে কিছুই থাকবে না।

বিজেপির চাপেই দাম কমাবে মমতার সরকার

বিজেপির চাপেই দাম কমাবে মমতার সরকার

বিজেপির দাবি রাজ্যে পেট্রোল ও ডিজেলের ওপর থেকে ভ্যাট কমানো হোক। তারই দাবিতে এদিন বিজেপির পথে নামা। কিন্তু কলকাতা পুলিশের তরফে মুরলিধর সেন লেন থেকে কর্মসূচির কোনও অনুমতি দেওয়া হয়নি। সকালেই পার্টি অফিস থেকে বেরনোর দুটি রাস্তার দুদিকে ব্যারিকেড করে দেয় পুলিশ। বিজেপির রাজ্য সভাপতির দাবি করেছেন তৃণমূল সরকার ভয় পেয়েই এই পরিস্থিতি তৈরি করেছে। তারা সাধারণ মানুষের জন্য আন্দোলন করতে দিতে চায় না। তবে বিজেপির আন্দোলনের চাপেই তৃণমূল সরকার পেট্রোল ও ডিজেলের দাম কমাতে বাধ্য হবে বলে মন্তব্য করেছেন সুকান্ত মজুমদার।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+