মুখ্যমন্ত্রী ও পরিবারের সদস্যরা জেলে ঢুকবে! একবছরে ভাইপোর কামাই হাজার কোটি, বিস্ফোরক কৈলাস

রাজ্যে ব্যাপক দুর্নীতি। যার জেরে মুখ্যমন্ত্রী ও তাঁর পরিবারের সদস্যদের জেলে যেতে হবে। এমনটাই হুঁশিয়ারি দিলেন বিজেপির কেন্দ্রীয় নেতা কৈলাস বিজয়বর্গীয়।

রাজ্যে ব্যাপক দুর্নীতি হয়েছে। যার জেরে মুখ্যমন্ত্রী ও তাঁর পরিবারের সদস্যদের জেলে যেতে হবে। এমনটাই হুঁশিয়ারি দিলেন বিজেপির কেন্দ্রীয় নেতা কৈলাস বিজয়বর্গীয়। উদাহরণ দিয়ে চিদাম্বরমের মতো বড় নেতা যেখানে ছাড়া পাননি, সেখানে মমতা দিদি কীভাবে রেহাই পাবেন, প্রশ্ন করেন কৈলাস।

দিদি-ভাইপোকে আক্রমণ

দিদি-ভাইপোকে আক্রমণ

একইসঙ্গে তিনি দিদি ও ভাইপোকে আক্রমণ করেন। তাঁর অভিযোগ, দিদি ও ভাইপো কোদাল দিয়ে নোট এক জায়গায় করেছেন। তাঁর আরও অভিযোগ, গত একবছরে অবৈধ বালিখাদান, কয়লা খনি এবং গরুপাচার থেকে ভাইপোর কামাই হাজার কোটি।

মুখ্যমন্ত্রীর ও পরিবারকে জেলের হুঁশিয়ারি

মুখ্যমন্ত্রীর ও পরিবারকে জেলের হুঁশিয়ারি

কৈলাস বিজয়বর্গীয় বলেন মুখ্যমন্ত্রীর পরিবারের দুর্নীতির বিষয়টি বিজেপির তরফ থেকে ইডিকে জানানো হয়েছে। তাঁর হুঁশিয়ারি কিছু দিনের মধ্যেই ইডি পৌঁছে যাবে ওই পরিবারে। দুর্নীতির
জন্য পরিবারের সবার জেল হবে বলে হুঁশিয়ারি দেন তিনি। উদাহরণ দিয়ে চিদাম্বরমের মতো বড় নেতা যেখানে ছাড়া পাননি, সেখানে মমতা দিদি কীভাবে রেহাই পাবেন, প্রশ্ন করেন কৈলাস।

কৈলাসের পরামর্শ

কৈলাসের পরামর্শ

বিজেপির কেন্দ্রীয় নেতা কৈলাস বিজয়বর্গীয়ের পরামর্শ, ক্ষমতায় থাকতে থাকতে ভাল জেল বানিয়ে ফেলুন। পরিবারের সদস্যদের জন্য সেখানে এসিও লাগিয়ে ফেলুন।

 কৈলাসের ভবিষ্যদ্বাণী

কৈলাসের ভবিষ্যদ্বাণী

বিজেপির এই কেন্দ্রীয় নেতা বলেন, নির্বাচন আসলেই তৃণমূল থেকে অনেকেই বিজেপিতে যোগ দেবেন। অনেকের এখন বিজেপিতে যোগ দেওয়ার ইচ্ছা থাকলেও, প্রাণের ভয়ে তা পারছেন না। একইসঙ্গে মমতা বন্দ্যোপাধ্যায়ের উদ্দেশে তিনি ভবিষ্যদ্বাণীও করেছেন। তিনি বলেছেন, দিদি একা দাঁড়িয়ে থাকবেন। মন্ত্রিসভার কোনও সদস্য কিংবা জনগণ কেউ দিদির পাশে থাকবে না বলে
জানিয়েছেন তিনি।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+