দানার বদলে দানা! অনুব্রতকে পাল্টা দিলেন বিজেপি প্রার্থী

অনুব্রত মণ্ডল নকুলদানা খাওয়ালে তিনি মিহিদানা খাওয়াবেন। এমনটাই বললেন যাদবপুর কেন্দ্রের বিজেপি প্রার্থী অনুপম হাজরা।

অনুব্রত মণ্ডল নকুলদানা খাওয়ালে তিনি মিহিদানা খাওয়াবেন। এমনটাই বললেন যাদবপুর কেন্দ্রের বিজেপি প্রার্থী অনুপম হাজরা। একইসঙ্গে তাঁর কটাক্ষ আগে বীরভূমে তাজা শাক-সবজি পাওয়া যেত। এখন পাওয়া যায় তাজা বোমা। প্রচারে বেরিয়ে অনুপম বলেন, মিহিদানার অনেক গুণ। সূত্রের খবর অনুযায়ী, তিনি দানার বদলে দানাতেই বিশ্বাসী বলে জানিয়েছেন।

নকুল দানা নিয়ে অনুব্রত

নকুল দানা নিয়ে অনুব্রত

বীরভূমের তৃণমূল জেলা সভাপতি অনুব্রত মণ্ডল বলেছেচন, নকুল দানা এমনই এক যাদুকাঠি, যদি কেউ খায়, শরীরে কোনও রোগ থাকবে না। নকুল দানা তৃণমূল সৃষ্টি করেছে।

পাল্টা অনুপম হাজরা

পাল্টা অনুপম হাজরা

একসময় অনুব্রত মণ্ডলের সহকর্মী ছিলেন অনুপম হাজরা। সূত্রের খবর অনুযায়ী, তাঁর সুপারিশে ২০১৪-র প্রার্থী করা হয়েছিল অনুপমকে। যদিও পরে দুজনের বিরোধ তৈরি হয়। বিজেপিতে যোগ দেওয়ার পর তাঁকে যাদবপুর থেকে প্রার্থী করা হয়। সেই অনুপম হাজরা সোমবার প্রচারের বেরিয়ে বলেন, অনুব্রত মণ্ডল নকুলদানা খাওয়ালে তিনি মিহিদানা খাওয়াবেন।

কালী মন্দিরে পুজো দিয়ে প্রচার শুরু

কালী মন্দিরে পুজো দিয়ে প্রচার শুরু

এদিন যাদবপুরের রমনা কালীমন্দিরে পুজো দিয়ে প্রচার শুরু করেন বিজেপি প্রার্থী অনুপম হাজরা। কেন থাকে বোলপুরে প্রার্থী না করে যাদবপুরে প্রার্থী করা হল, প্রশ্নের উত্তরে অনুপম হাজরা
বলেন, দলের কেন্দ্রীয় নেতৃত্ব যে আসনে তাঁকে উপযুক্ত মনে করেছে সেই আসনেই প্রার্থী করেছে। এবিষয়ে তাঁর কোনও বক্তব্য নেই বলেও জানিয়েদেন অনুপম।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+