মাথায় কলসিভর্তি গঙ্গা জল নিয়ে বিধানসভায় বিজেপি বিধায়কেরা, ধোওয়ানো হল আম্বেদকরের মূর্তির পাদদেশ
শীতকালীন অধিবেশন কার্যত নজিরবিহীন হয়ে উঠেছে রাজ্য বিধানসভায়। তৃণমূল বিজেপি আঁচকাআঁচকি সম্পর্ক গোটা বাংলা দেখে ফেলেছে ইতিমধ্যেই। 'চোর' কটাক্ষে স্লোগান তুলে গত দুদিন ধরে লাগাতার চলেছে আক্রমণ প্রতি আক্রমণ। এবার গঙ্গাজল দিয়ে বি আর আম্বেদকর মূর্তির পাদদেশ ধোয়ানোর পালা চলল।
শুক্রবার দুপুরে মাথায় গঙ্গা জলের কলসি নিয়ে বিধানসভা এলেন বিজেপি বিধায়করা। শুধু তাই নয়, নতুন গামছা হাতে নিয়ে বিধায়করা পৌঁছে গেলেন বি আর আম্বেদকর মূর্তির পাদদেশে। গত তিন দিন সেখানেই তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে ধর্না কর্মসূচি নেওয়া হয়েছিল। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় স্বয়ং সেই ধর্না কর্মসূচিতে অংশ নেন।

যারা চোর তারাই বি আর আম্বেদকরের মূর্তির পাদদেশে বসছেন? এই ঘটনা মানা যায় না। এমনই বক্তব্য ছিল বিজেপি বিধায়কদের একাংশের তরফে। তাই এবার আরও এক ধাপ এগিয়ে উদ্যোগ নিলেন বিজেপি বিধায়করা। বিরোধী দলের নেতা শুভেন্দু অধিকারী এদিন বিধানসভায় আসেন। তারপরেই বিধায়করা এই কর্মসূচি গ্রহণ করেন।
কলসি থেকে গঙ্গাজল ঢালা হয়। নতুন গামছা দিয়ে মূর্তির পাদদেশ ধুয়ে মুছে দেওয়া হয়। জাতীয় সঙ্গীত গাওয়ার সময় বিজেপি বিধায়করা উঠে দাঁড়াননি। চোর স্লোগান দিয়েছেন বিধানসভায়। হেস্টিংস থানায় অভিযোগ দায়ের হয়েছে বিজেপি বিধায়কদের নামে। এমনই কথা শোনা যাচ্ছে।
এদিন বিজেপি বিধায়করা জাতীয় সঙ্গীত গাইলেন। বিজেপি কখনওই জাতীয় সঙ্গীতের বিরোধিতা করবে না। জাতীয় সঙ্গীত অবমাননার কাজ কখনওই বিজেপি মানতে পারে না। এই দাবি বরাবর গেরুয়া শিবির থেকে করা হচ্ছে। সেজন্যই তৃণমূলের বক্তব্যকে নস্যাৎ করার জন্য বিজেপি বিধায়করা এদিন জাতীয় সঙ্গীত গাইলেন। বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের বন্দেমাতরম গানটিও গাওয়া হয়।
শুক্রবারের বিধানসভায় বিজেপির এই কর্মসূচি ঘিরে চর্চা শুরু হয়ে গিয়েছে। তৃণমূল এই ঘটনাকে ভালো চোখে দেখছে না। বিধানসভায় আগামী দিনে আর কী কী দেখা যাবে? এই প্রশ্ন উঠছে রাজনৈতিক মহলে। বিধানসভার গরিমা কি তাহলে নষ্ট হতে বসেছে? বিধায়করা একে অপরের বিরুদ্ধে 'চোর' স্লোগান তুলছেন। সাধারণ মানুষ রাস্তা থেকে সেই সব ঘটনা দেখছেন। এবার গঙ্গাজল দিয়ে ধোয়ানোর পালা শুরু হলো। কোথায় যাচ্ছে বাংলার রাজনীতি? প্রশ্ন উঠছে।
-
পক্ষপাতিত্বের অভিযোগ! পানিহাটির সেক্টর অফিসার অতনু চক্রবর্তীকে সাসপেন্ড করল নির্বাচন কমিশন -
অসম বিধানসভা নির্বাচন ২০২৬: এনডিএ-র বিরাট জয়ের ইঙ্গিত নতুন জনমত সমীক্ষায় -
আরও একটি সাপ্লিমেন্টারি ভোটার তালিকা প্রকাশ করল নির্বাচন কমিশন, আর কত নাম নিষ্পত্তি হওয়া বাকি? -
ভবানীপুর ও নন্দীগ্রামে উত্তাপ চরমে, শুভেন্দুর বিরুদ্ধে ভয়ের রাজনীতির অভিযোগে মনোনয়ন বাতিলের দাবি তৃণমূলের -
যুদ্ধ নয়, আলোচনায় সমাধান! হরমুজ ইস্যুতে বৈঠক ডাকল ব্রিটেন, যোগ দিচ্ছে ভারত -
বাংলায় ভোট পরবর্তী হিংসা রুখতে অনির্দিষ্টকালের জন্য থাকবে কেন্দ্রীয় বাহিনী -
'মালদহ কাণ্ডের মাস্টারমাইন্ড' মোফাক্কেরুল ইসলাম গ্রেফতার, পালানোর সময় বাগডোগরা থেকে ধৃত -
দাগি নেতাদের নিরাপত্তা কাটছাঁট কতটা মানল পুলিশ? স্টেটাস রিপোর্ট চাইল নির্বাচন কমিশন -
পুর-নিয়োগ দুর্নীতি মামলায় ভোটের আগে তৃণমূলের দুই হেভিওয়েট নেতাকে ইডির তলব -
ভোটের আগেই কমিশনের কড়া নির্দেশ! অনুমতি ছাড়া জমায়েত নয়, নিয়ম ভাঙলেই গ্রেফতার, রাজ্যজুড়ে জারি কঠোর নির্দেশ -
এপ্রিলে শক্তিশালী ত্রিগ্রহী যোগ, শনি-সূর্য-মঙ্গলের বিরল মিলনে কাদের থাকতে হবে সতর্ক? -
পশ্চিম এশিয়ায় যুদ্ধ! MRI Scan-এর খরচ আকাশছোঁয়া হতে পারে, বিপাকে পড়তে পারেন রোগীরা











Click it and Unblock the Notifications