Nusrat Jahan: অভিনেত্রী নুসরত জাহানের বিরুদ্ধে মারাত্মক অভিযোগ! ইডির দফতরে গেলেন বিজেপি নেতা
Shanku Deb Panda On Nusrat Jahan: তৃণমূল সাংসদ নুসরত জাহানের বিরুদ্ধে মারাত্মক অভিযোগ! আর তা জানাতেই কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের দফতরে গেলেন বিজেপি নেতা শঙ্কুদেব পান্ডা। আজ সোমবার সন্ধ্যায় তিনি কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার অফিসে পৌছন বিজেপি নেতা।
তাঁর অভিযোগ ঘিরে একেবারে সরগরম রাজ্য-রাজনীতি। যদিও এই বিষয়ে তৃণমূল সাংসদের ( Nusrat Jahan) কোনও বক্তব্য পাওয়া যায়নি শুধু শঙ্কুদেবই ( Shanku Deb) নন, তাঁর সঙ্গেই বেশ কয়েকজন ব্যক্তি এদিন সন্ধ্যায় ইডির ( Enforcement Directorate)দফতরে যান।

তাঁদের অভিযোগ কো-অপারেটিভ সিস্টেমের মাধ্যমে ফ্ল্যাট কেনার জন্য মেসার্স সেভেন সেন্স ইনফ্রাস্ট্রাকচার প্রাইভেট লিমিটেড নামে একটি কোম্পানিকে টাকা দেন। পাঁচ লক্ষ ৫৫ হাজার টাকা করে ওই সংস্থাকে দেওয়া হয়েছে। আর সেই সময় ওই কোম্পানির অন্যতম এক ডিরেক্টর ছিলেন বর্তমান তৃণমূল সাংসদ নুসরাত জাহান, এমনটাই অভিযোগ প্রতারিতদের।
শুধু তাই নয়, আগামী চার বছরের মধ্যে তাদেরকে ফ্ল্যাট তৈরি করে দেওয়া হবে বলে আশ্বাসও দেপয়া হয়েছিল। যদিও তারা ২০১৮ সালের পরেও ফ্ল্যাট না পেয়ে আদালতের দ্বারস্থ হয়। এরপর আদালতের নির্দেশেই পুলিশ তদন্ত শুরু করে। যদিও প্রতারিতদের আরও দাবি মোট ৪২৯ জনের কাছ থেকে যে টাকা ওই কোম্পানির অ্যাকাউন্টে গিয়েছিল, তার থেকেই ওই কোম্পানির ডিরেক্টররা ব্যক্তিগত ফ্ল্যাট কেনে।
এমনকি তৃণমূল সাংসদ নুসরাত জাহানও সেই তালিকায় রয়েছেন বলে মারাত্মক অভিযোগ প্রতারিতদের। এই সংক্রান্ত বেশ কিছু নথিও এদিন জমা দেওয়া হয় কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার তরফে। অভিযোগ, ২০ কোটির বেশি টাকা প্রতারণা করেছেন নুসরত। অন্যদিকে বিজেপি নেতা শঙ্কু দেব পান্ডা বলেন, অনেক বড় কেলেংকারি এটি। কোটি কোটি টানা নয়ছয় হয়েছে।
এই বিষয়ে আদালতের তরফে বারবার সমন পাঠানো হয়েছিল। এমনকি নুসরাত জাহানকে এই মামলায় সশরীরে উপস্থিত হতেও বলা হয়েছিল। কিন্তু অভিনেত্রীর একদিনও হাজিরা দেননি বলে দাবি বিজেপি নেতার। এই ঘটনার তদন্ত ইডিকে করার দাবি জানিয়েছেন তিন। এমনকি পুরো ঘটনা খতিয়ে দেখার জন্যে ক্যাম্প অফিস খোলার দাবি শঙ্কুদেব পান্ডা।
একই সঙ্গে তাঁর স্পষ্ট হুঁশিয়ারি, আগামী ৪৮ ঘণ্টার মধ্যে এই প্রতারিতরা কোনও বিচার না পান তাহলে আগামিদিনে পথে নামবেন। সমস্ত প্রতারিতদের নিয়ে বৃহত আন্দোলনের ডাক দিয়েছেন প্রাক্তন এই তৃণমূল নেতা। আর এই অভিযোগ ঘিরেই শুরু হয়েছে জোর চর্চা। যদিও এই বিষয়ে এখনও পর্যন্ত বসিরহাটের তৃণমূল সাংসদের কোনও বক্তব্য পাওয়া যায়নি।
-
বাংলায় ভোট পরবর্তী হিংসা রুখতে অনির্দিষ্টকালের জন্য থাকবে কেন্দ্রীয় বাহিনী -
'মালদহ কাণ্ডের মাস্টারমাইন্ড' মোফাক্কেরুল ইসলাম গ্রেফতার, পালানোর সময় বাগডোগরা থেকে ধৃত -
দাগি নেতাদের নিরাপত্তা কাটছাঁট কতটা মানল পুলিশ? স্টেটাস রিপোর্ট চাইল নির্বাচন কমিশন -
পুর-নিয়োগ দুর্নীতি মামলায় ভোটের আগে তৃণমূলের দুই হেভিওয়েট নেতাকে ইডির তলব -
ভোটের আগেই কমিশনের কড়া নির্দেশ! অনুমতি ছাড়া জমায়েত নয়, নিয়ম ভাঙলেই গ্রেফতার, রাজ্যজুড়ে জারি কঠোর নির্দেশ -
এপ্রিলে শক্তিশালী ত্রিগ্রহী যোগ, শনি-সূর্য-মঙ্গলের বিরল মিলনে কাদের থাকতে হবে সতর্ক? -
পশ্চিম এশিয়ায় যুদ্ধ! MRI Scan-এর খরচ আকাশছোঁয়া হতে পারে, বিপাকে পড়তে পারেন রোগীরা -
অমিত শাহের রাজ্যে থাকার ঘোষণায় তীব্র কটাক্ষ মমতার, বললেন, যত বেশি থাকবে, তত ভোট কমবে -
যুদ্ধ পরিস্থিতির মাঝেই বড় রদবদল! মার্কিন সেনা প্রধানকে সরাল ট্রাম্প প্রশাসন, কারণ কী, জল্পনা তুঙ্গে -
এপ্রিলেই বাড়ছে গরমের দাপট! আগামী সপ্তাহেই ৪-৬ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা বাড়ার আশঙ্কা, কী জানাচ্ছে হাওয়া অফিস -
চিপকে হার চেন্নাই সুপার কিংসের, সহজেই জিতল শ্রেয়স আইয়ারের পাঞ্জাব কিংস -
আরও একটি মার্কিন F-35 যুদ্ধবিমান ধ্বংসের দাবি ইরানের, কী বলছে আমেরিকা?












Click it and Unblock the Notifications