কোন অসন্তোষে বিজেপিতে যোগ তৃণমূল নেতাদের! প্রকাশ করে চাপ বাড়ালেন কৈলাস

মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার তার পূর্ণ সময় ক্ষমতায় থাকতে পারবে না। এমনটাই মন্তব্য করলেন বিজেপি নেতা কৈলাস বিজয়বর্গীয়। নির্বাচনের আগেই সরকার পড়ে যাবেবলেও মন্তব্য করেছেন তিনি।

মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার তার পূর্ণ সময় ক্ষমতায় থাকতে পারবে না। এমনটাই মন্তব্য করলেন বিজেপি নেতা কৈলাস বিজয়বর্গীয়। নির্বাচনের আগেই সরকার পড়ে যাবে বলেও মন্তব্য করেছেন তিনি। এপ্রসঙ্গে তিনি জানান, বড় সংখ্যায় তৃণমূল বিধায়ক বিজেপিতে যোগ দিতে তৈরি। বর্যীয়ান তৃণমূল নেতাদের অনেকেই অভিষেক বন্দ্যোপাধ্যায়কে মমতা বন্দ্যোপাধ্যায়ের উত্তরাধিকারী হিসেবে মেনে নিতে পারছেন না বলেও সর্বভারতীয় সংবাদ মাধ্যমকে জানিয়েছেন তিনি।

বিজেপি কর্মীদের ওপর হামলার অভিযোগ

বিজেপি কর্মীদের ওপর হামলার অভিযোগ

লোকসভা ভোটে জয়ে উৎসব পালন করতে গিয়ে তৃণমূলের হামলার মুখে পড়তে হচ্ছে বিজেপি কর্মীদের। ইতিমধ্যেই হামলায় তিনজনের মৃত্যু হয়েছে বলে অভিযোগ করেছেন বিজেপির কেন্দ্রীয় নেতা কৈলাস বিজয়বর্গীয়। জয় শ্রীরাম স্লোগান শুনতে শুনতে মমতা বন্দ্যোপাধ্যায় হতাশ হয়ে পড়েছেন বলেও মন্তব্য করেছেন তিনি।

'রাজ্যে অবৈধ বাংলাদেশী'

'রাজ্যে অবৈধ বাংলাদেশী'

রাজ্যে বহিরাগতরা এসে গণ্ডগোল তৈরি করছে, মমতা বন্দ্যোপাধ্যায়ের এই অভিযোগের প্রেক্ষিতে, কৈলাস বিজয়বর্গীয় বলেন, রাজ্য দেড় কোটির ওপর বাংলাদেশী অবৈধ ভাবে বসবাস করছেন। তাঁদেরকে বাসিন্দার মর্যাদাও দেওয়া হয়েছে। তারা রেশন কার্ডও পেয়েছে। সাধারণ মানুষ বিষয়টি নিয়ে ক্ষিপ্ত বলেও মন্তব্য করেছেন তিনি।

মমতাকে পাল্টা কৈলাসের

মমতাকে পাল্টা কৈলাসের

মমতা বন্দ্যোপাধ্যায় বারবার দাবি করেন, রাজ্যে রাজনৈতিক হত্যা হয়নি। এপ্রসঙ্গে কৈলাস বিজয়বর্গীয় বলেন, তিনি(মমতা) দলে গুণ্ডাদের রক্ষা করছেন। একইসঙ্গে তাঁর অভিযোগ, বিজেপি কর্মী সমর্থকদের হত্যাকে ন্যায্য বলে প্রতিপাদন করছেন।

'অভিষেকের কারণের দল ছাড়েছেন নেতারা'

'অভিষেকের কারণের দল ছাড়েছেন নেতারা'

রাজ্যে নির্দিষ্ট সময়ের আগেই ভোট হবে। পূর্ণ সময় ক্ষমতায় থাকতে পারবেন না মমতা বন্দ্যোপাধ্যায়। তাঁর এই মন্তব্যের পিছনে কারণও জানিয়েছেন কৈলাস বিজয়বর্গীয়।
বহু সংখ্যায় তৃণমূল বিধায়ক দলবদলে তৈরি বলে দাবি করেছেন তিনি। এপ্রসঙ্গে কৈলাস বিজয়বর্গীয় বলেন, মমতা বন্দ্যোপাধ্যায়ের উত্তরাধিকারী হিসেবে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে
মেনে নিতে পারছেন না অনেকেই। অনেককেই অভিষেকের কাছে রিপোর্ট করতে হচ্ছে। তাই তাঁরা ক্ষিপ্ত। মন্তব্য করেছেন কৈলাস বিজয়বর্গীয়।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+