কলকাতায় এসে কিম জং উনের সঙ্গে মমতার তুলনা করলেন গিরিরাজ
প্রচারের শেষ দিনে কলকাতায় এসে বেফাঁস মন্তব্য করে বসলেন বিজেপি নেতা তথা কেন্দ্রীয় মন্ত্রী গিরিরাজ সিং।
প্রচারের শেষ দিনে কলকাতায় এসে বেফাঁস মন্তব্য করে বসলেন বিজেপি নেতা তথা কেন্দ্রীয় মন্ত্রী গিরিরাজ সিং। পশ্চিমবঙ্গের পরিস্থিতির কথা তুলে ধরে উত্তর কোরিয়ার রাষ্ট্রপ্রধান কিম জং উনের সঙ্গে তুলনা করে ফেললেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের।

মমতাকে নিশানা করতে গিয়ে তার কন্ঠে উঠে আসে স্বৈরতন্ত্রের কথা। পশ্চিমবঙ্গে সুষ্ঠু নির্বাচন করতে কমিশনের উচিত ছিল রাষ্ট্রপতির সঙ্গে আলোচনা করা। মন্তব্য করেছেন এই বিজেপি নেতা।
গিরিরাজ সিং রাজ্যে পঞ্চায়েত ভোটের উদাহরণ টেনে বলেন, লোকসভা নির্বাচনকে সুরক্ষিত এবং সুনিশ্চিত করতে নির্বাচন কমিশনের উচিত ছিল রাষ্ট্রপতির সঙ্গে আলোচনা করা। এদিন তিনি শাসকদলের বিরুদ্ধে আক্রমণ শানাতে গিয়ে আরও বলেন রাজনৈতিক সন্ত্রাস চালাচ্ছে তৃণমূল।












Click it and Unblock the Notifications