হাড্ডাহাড্ডি লড়াইয়ে বেলঘরিয়া ও টালিগঞ্জ! টাকা উদ্ধারে 'এগিয়ে বাংলা', একযোগে তৃণমূলকে আক্রমণ বিরোধীদের
গত শুক্রবার ও শনিবার বাংলা দেখেছিল ইডির (ED) তল্লাশিতে রাজ্যের কোনও প্রভাবশালী রাজনীতিবিদ তথা মন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়ের ঘনিষ্ঠের বাড়ি থেকে কোটি কোটি টাকা (money) উদ্ধার হচ্ছে। এদিন ফের একবার তল্লাশি এবং ফের একব
গত শুক্রবার ও শনিবার বাংলা দেখেছিল ইডির (ED) তল্লাশিতে রাজ্যের কোনও প্রভাবশালী রাজনীতিবিদ তথা মন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়ের ঘনিষ্ঠের বাড়ি থেকে কোটি কোটি টাকা (money) উদ্ধার হচ্ছে। এদিন ফের একবার তল্লাশি এবং ফের একবার সেই একই ব্যক্তি অর্পিতা মুখোপাধ্যায়ের অপর ফ্ল্যাট
থেকে কোটি কোটি টাকা উদ্ধার। যা নিয়ে বিরোধীদের তীব্র কটাক্ষের মুখে তৃণমূল কংগ্রেস। একযোগে বিরোধীরা বলছেন, টাকা উদ্ধারে এগিয়ে বাংলা।

হাড্ডাহাড্ডি লড়াইয়ে বেলঘরিয়া ও টালিগঞ্জ
গত শুক্রবার সকাল থেকে রাজ্যের মন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়ের বাড়ি-সহ রাজ্যের ১৩ টি জায়গা তল্লাশি অভিযান শুরু করে ইডি। বিকেল নাগাদ হঠাৎই অভিযান শুরু হয় টালিগঞ্জ করুণাময়ীর ডায়মন্ডসিটি সাউথ-এ অর্পিতা মুখোপাধ্যায়ের ফ্ল্যাটে। তল্লাশিতে তাজ্জব হয়ে গিয়েছিলেন ইডির আধিকারিকরা। বন্ধ ঘরের মধ্যে বস্তায়রাখা ছিল কোটি কোটি টাকা। শুক্রবারের পরে শনিবার মোট ৭ টি টাকা গোনার মেশি দিয়ে গণনার পরে জানা যায় সেখানে ছিল ২১ কোটি ৯০ লক্ষ টাকা। ছিল অলংকার এবং বিদেশি মুদ্রাও। পাঁচদিন পরে এদিন ইডির আধিকারিকরা অভিযান চালান অর্পিতা মুখোপাধ্যায়ের বেলঘড়িয়ার আবাসনে। সেখানে যে টাকা থাকতে পারে তা
অর্পিতার কথায় আন্দাজ করেছিলেন ইডির আধিকারিকরা। সেখানে দুটি ফ্ল্যাটের মধ্যে একটিতে প্রথমে কিছুই পাননি তদন্তকারীরা। অপর ফ্ল্যাটে অভিযান চালানোর সঙ্গে সঙ্গে ডায়মন্ড সিটির সাউথের মতো টাকার বস্তা পান তারা। এরপর আগের দিনের থেকে বড় টাকা গণনার বেশি আনা হয়। যে মেশিন মিনিয়ে ৪০০০ নোট গুণতে পারে।
গণনা শুরু হতেই লাফিয়ে লাফিয়ে বাড়তে থাকে টাকার পরিমাণ। রাত দশটা নাগাদ জানা যায় সেখানে ২০ কোটি টাকা গণনা করা গয়েছে। আরও টাকা গোনার কাজ চলেছে বলেও জানা যায়। এছাড়াও সেখান থেকে তিন কেজি সোনা উদ্ধার করা হয়।
রাতেই আনা হয় ট্যাঙ্ক-সহ ট্রাক।
|
শুভেন্দু অধিকারীর কটাক্ষ
এই খবর ছড়িয়ে পড়তেই রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী টুইট করে বলেন বলেন, টান টান উত্তেজনা। হাড্ডাহাড্ডি লড়াইয়ের পর কে জিতবে, বেলঘরিয়া না টালিগঞ্জ? টাকা উদ্ধারে "এগিয়ে বাংলা" !পেঁয়াজের খোসা ছাড়ানো চলছে, চোখ রাখুন টিভির পর্দায়...

ব্যাঙ্ক অফ মমতা
প্রদেশ কংগ্রেস সভাপতি অঝীর চৌধুরী তীব্র আক্রমণ করে বাংলায় প্রথমবারের জন্য রাজনৈতিক নেতার ঘনিষ্ঠ কোনও ব্যক্তির বাড়ি থেকে টাকা উদ্ধারের ঘটনাকে এগিয়ে বাংলা বলে কটাক্ষ করেন। তিনি দাবি করেন, সব কিছু জানেন মমতা বন্দ্যোপাধ্যায়। এইসব টাকা ব্যাঙ্ক অফ মমতারবলেও কটাক্ষ করেন তিনি।

কটাক্ষ সিপিএম-এর
পার্থ চট্টোপাধ্যায়ের ঘনিষ্ঠ অর্পিতা মুখোপাধ্যায়ের ফ্ল্যাট থেকে টাকা উদ্ধারের ঘটনাকে তীব্র কটাক্ষ করেছে সিপিএম। ৭০ বছরের এক রাজনীতিকের বছর কুড়ির একাধিক বান্ধবী থাকা নিয়ে নৈতিক অধঃপতন বলেও মন্তব্য করেনসিপিএম নেতা সায়নদেব মিত্র। সিপিএম কেন্দ্রীয় কমিটির সদস্য সুজন চক্রবর্তী বলেন এটা কোরাপশনের চাইতে অনেক বেশি। তিনি বলেন গদফাদার হলেন মুখ্যমন্ত্রী। তিনি আলকাতরা সাধারণ মানুষের মুখে মাখিয়েছেন।

কুণাল ঘোষের আক্ষেপ
দ্বিতীয় এই টাকা উদ্ধারের ঘটনায় তৃণমূল যে ব্যাকফুটে তা কার্যত স্বীকার করেন নেন। শুভেন্দু অধিকারীর মন্তব্য সম্পর্কে তিনি বলেন হাতি কাদায় পড়েছে আর চামচিকেতে লাথি মারছে। তিনি বলেন, এরকম হওয়া মোটে উচিত ছিল না।পার্থ চট্টোপাধ্যায়ের উদ্দেশে তিনি বলেন, কাকে ফোন করছেন বলতে পারছেন, কিন্তু তিনি যে নির্দোষ তা বলতে পারছেন না।












Click it and Unblock the Notifications