পিসির পথই অনুসরণ করছেন ভাইপো! তৃণমূলের 'ঘেরাও' কর্মসূচি নিয়ে হুঁশিয়ারি সুজনের
একুশে জুলাইয়ের মঞ্চ থেকে বিজেপি নেতাদের বাড়ি ঘেরাওয়ের কর্মসূচির কথা ঘোষণা করেছেন। আর তার পরের দিনই বিজেপির তরফে মেল করে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে একের পর এক এফআইআর দায়ের করা হয়েছে। তৃণমূলের দাবি বিজেপি ভয় পেয়েছে।
অভিষেক বন্দ্যোপাধ্যায় ২১ জুলাইয়ের মঞ্চ থেকে বলেছিলেন, কেন্দ্রীয় সরকার ১০০ দিনের কাজের টাকা বন্ধ করে দিয়েছে। এরই প্রতিবাদে ৫ অগাস্ট রাজ্য জুড়ে বিজেপি নেতাদের বাড়ি ঘেরাও করা হবে। এই ঘেরাও চলবে আট ঘন্টা।

সবার শেষে নিজের বক্তব্যের কথা জানাতে গিয়ে তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় অভিষেকের ঘোষণা সামান্য শুধরে দেন। তিনি বলেন, জেলায় জেলায় না করে ব্লক লেভেলে এই কর্মসূচি নেওয়ার জন্য। তিনি আরও বলেছিলেন বুথ হিসেবে নয়, ব্লক লেভেলে বাড়ি থেকে ১০০ মিটার দূরে এই কর্মসূচি পালনের কথা বলেন তিনি।
আর অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ওই ঘোষণাকে প্ররোচনামূলক অ্যাখ্যা দিয়ে শনিবারপ ইমেলের মাধ্যমে রবীন্দ্র সরোবর থানায় এফআইআর দায়ের করেন বিজেপি নেতা রাজর্ষি লাহিড়ী। বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার বলেছেন, এই ধরনের কর্মসূচিতে শিশুদের অধিকার এবং মানবাধিকার লঙ্ঘিত হবে। তিনি আরও বলেন, কোনও অপ্রীতিকর ঘটনা ঘটলে তার জন্য দায়ী থাকবেন মুখ্যমন্ত্রী।
অভিষেক বন্দ্যোপাধ্যায়ের এই ঘোষণার বিরোধিতা করেছে বাম-কংগ্রেস। এদিন প্রদেশ কংগ্রেস সভাপতি অধীর চৌধুরী বলেছেন, বাড়ি ঘেরাওয়ের রাজনীতি শুরু হলে তৃণমূলও ছাড় পাবে না। আর শুক্রবারে পরে শনিবারেও এই ঘোষণার সমালোচনা করলেন সিপিআইএম কেন্দ্রীয় কমিটির সদস্য সুজন চক্রবর্তী।

তিনি এদিন বলেছেন, বিরোধীদের বাড়ি ঘেরাও করা রাজনৈতিক সংস্কৃতি নয়। আর বাংলায় এই সংস্কৃতি শুরু করেছিলেন পিসি। বুদ্ধদেব ভট্টাচার্য মুখ্যমন্ত্রী থাকার সময়ে রাতের অন্ধকারে মমতা বন্দ্যোপাধ্যায় বাড়ি ঘেরাও করেছিলেন বলে অভিযোগ করেছেন সুজন চক্রবর্তী।
বাম নেতা আরও বলেছেন, এই কর্মসূচি শুরু করা হলে এমন পরিস্থিতি তৈরি হতে পারে, যেখানে সাধারণ মানুষ তৃণমূল নেতাদের তাড়া করবে। বিজেপি নেতাদের বাড়ি ঘেরাওয়ের কর্মসূচিকে চরম অগণতান্ত্রিক, মানবতা বিরোধী এবং বিপজ্জনক বলে বর্ণনা করেছে মানবাধিকার সংগঠন এপিডিআর।
-
অধীর চৌধুরীর প্রচারে উত্তেজনা বহরমপুরে, কংগ্রেস-তৃণমূল কর্মীদের মধ্যে সংঘর্ষ -
মমতার হেলিকপ্টারের সামনে উড়ল রহস্যময় ড্রোন, মালদহে উত্তেজনা -
শুভেন্দু অধিকারীর মনোনয়ন ঘিরে অশান্তির ঘটনায় ৩৮ জনকে তলব পুলিশের -
ভোটারদের সুবিধার্থে রাজ্যজুড়ে ৪,৬৬০টি নতুন বুথ তৈরির সিদ্ধান্ত নির্বাচন কমিশনের -
ভবানীপুরে অশান্তির জেরে চার পুলিশ আধিকারিককে সাসপেন্ড নির্বাচন কমিশনের -
'বাংলাকে বৃদ্ধাশ্রম বানাতে দেব না', বাংলার ক্রীড়া পরিকাঠামো নিয়ে প্রশ্ন তুলে উন্নয়নের ডাক লিয়েন্ডার পেজের -
ইরান যুদ্ধের মাঝেই মাথায় হাত শাহবাজ শরিফের, এপ্রিলেই আমিরশাহীকে ৩৫০ কোটি ডলার ঋণ শোধ দিচ্ছে পাকিস্তান -
খড়্গপুর সদরের প্রার্থী হিসেবে মনোনয়ন জমা দিলীপ ঘোষের, সঙ্গী শুভেন্দু অধিকারী -
জ্বালানি সংকট! বাংলাদেশে অফিস ও দোকানের সময় কমানোর পাশাপাশি বিয়ের আলোকসজ্জাতেও বিধিনিষেধ -
বামফ্রন্টের ইস্তেহার প্রকাশ! বিনামূল্যে বিদ্যুৎ, প্রতি পরিবারে স্থায়ী চাকরি সহ একাধিক প্রতিশ্রুতির ঘোষণা বিমান বসুর -
অসম বিধানসভা নির্বাচন ২০২৬: এনডিএ-র বিরাট জয়ের ইঙ্গিত নতুন জনমত সমীক্ষায় -
পক্ষপাতিত্বের অভিযোগ! পানিহাটির সেক্টর অফিসার অতনু চক্রবর্তীকে সাসপেন্ড করল নির্বাচন কমিশন











Click it and Unblock the Notifications