BGBS 2023: আদানি গোষ্ঠী কি তাজপুরে বিনিয়োগ বিমুখ? বিশ্ববঙ্গ বাণিজ্য সম্মেলনে মুখ্যমন্ত্রীর কথায় জল্পনা
BGBS 2023: আদানি গোষ্ঠীকে তাজপুরে গভীর সমুদ্রবন্দর তৈরির বরাত দিয়েছিল মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বাধীন সরকার। ২০২২-এর সেপ্টেম্বরে তার জন্য সরকারি তরফে ইচ্ছাপত্র তুলে দেওয়া হয়েছিল আদানি গোষ্ঠীর হাতে। ২০২৫ সালের মধ্যে এই প্রকল্পের কাজ শেষ হওয়ার কথা থাকলেও, গত এক বছরে বন্দর তৈরির কাজ এগোয়নি এতটুকুও।
এই বছরের মাঝামাঝি সময়ে শোনা গিয়েছিল আদানি গোষ্ঠী তাজপুরে গভীর সমুদ্র বন্দর তৈরির জন্য পরিবেশ সংক্রান্ত সমীক্ষার কাজ শুরু করবে। সেই কাজ এগিয়েছে বলে কোনও খবর নেই। শেষ পর্যন্ত আদানি গোষ্ঠীর হাতে তাজপুরের বন্দর তৈরির কাজ থাকবে কি, নাকি আদানি গোষ্ঠী তাজপুর বিমুখ তা নিয়ে এদিন প্রশ্ন উঠেছে বিশ্ববঙ্গ বাণিজ্য সম্মেলনে মুখ্যমন্ত্রীর করা মন্তব্যের পরেই।

এদিন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বিশ্ববঙ্গ বাণিজ্য সম্মেলনে বলেন, তাজপুরে সমুদ্র বন্দর তৈরির জন্য তিনি শিল্পপতিদের কাছে দরপত্র জমা দেওয়ার আহ্বান করেন। মুখ্যমন্ত্রীর এই আহ্বানের পরে স্বাভাবিক কারণেই তাজপুর বন্দর প্রকল্পে আদানিদের অবস্থান নিয়ে প্রশ্ন উঠতে শুরু করেছে।
তবে এর মধ্যে গঙ্গা দিয়ে অনেক জল গড়িয়েছে। বছরের শুরুতেই আদানি গোষ্ঠীকে নিয়ে হিন্ডেনবার্গের রিপোর্ট প্রকাশিত হয়। তারপর আদানি গোষ্ঠীর শেয়ারে ধস নামে। পরবর্তী সময়ে ধাক্কা সামলে নিলেও, আদানি গোষ্ঠীর বিরুদ্ধে সুর চড়াতে শুরু করেন মহুয়া মৈত্রের মতো তৃণমূল সাংসদরা। এমন কী মহুয়া মৈত্রের বিরুদ্ধে টাকা নিয়ে আদানি গোষ্ঠীর বিরুদ্ধে সরব হওয়ার অভিযোগও উঠেছে।
এবারের বিশ্ববঙ্গ বাণিজ্য সম্মেলনে আমন্ত্রিত ছিল আদানি গোষ্ঠী। সূত্রের খবর, বাণিজ্য সম্মেলনে ছেলে করণকে পাঠাতে চেয়েছিলেন গৌতম আদানি। কিন্তু রাজ্য সরকার আগ্রহ দেখায়নি। সেই অনুষ্ঠানেই মুখ্যমন্ত্রী তাজপুর বন্দর নিয়ে অন্য শিল্পপতিদের কাছ থেকে দরপত্র চাওয়ার পরেই প্রশ্ন ওঠে তাহলে কি সরকার এই প্রকল্প থেকে আদানিদের সরিয়ে দিচ্ছে, নাকি তারাই সরে যাচ্ছে এই প্রকল্প থেকে।
তবে মুখ্যমন্ত্রীর এদিনের মন্তব্য নিয়ে রাজ্যের প্রাক্তন অর্থমন্ত্রী অমিত মিত্র বলেছেন, তাজপুর বন্দর নিয়ে নতুন করে কোনও সিদ্ধান্ত হয়নি। আদানি গোষ্ঠীকে অনুমতি পত্র দেওয়া হয়েছিল। তবে সেটা বাতিল করা হয়নি। প্রসঙ্গত ২০২২-এর বিশ্ববঙ্গ বাণিজ্য সম্মেলনে যোগ দিয়েছিলেন গৌতম আদানি। তিনি ১০ হাজার কোটি টাকার বিনিয়োগের পাশাপাশি ২০ থেকে ২৫ হাজার কর্মসংস্থান তৈরির কথাও ঘোষণা করেছিলেন।
-
ভবানীপুর ও নন্দীগ্রামে উত্তাপ চরমে, শুভেন্দুর বিরুদ্ধে ভয়ের রাজনীতির অভিযোগে মনোনয়ন বাতিলের দাবি তৃণমূলের -
ইডেনে প্রথম জয়ের সন্ধানে কেকেআর-সানরাইজার্স, দুই দলের একাদশ কেমন হতে পারে? -
যুদ্ধ নয়, আলোচনায় সমাধান! হরমুজ ইস্যুতে বৈঠক ডাকল ব্রিটেন, যোগ দিচ্ছে ভারত -
কালিয়াচক কাণ্ডে কড়া বার্তা সুপ্রিম কোর্টের! 'রাজনীতি নয়, বিচারকদের নিরাপত্তাই...', কী কী বলল শীর্ষ আদালত? -
ভোটার তালিকা ইস্যুতে ফের অগ্নিগর্ভ মালদহ, সকালে ফের অবরোধ -
মালদহের ঘটনার তদন্তভার নিল সিবিআই, মমতার তোপে কমিশন -
ভোটের আবহে জলপাইগুড়িতে চাঞ্চল্য, এক্সপ্রেস ট্রেনে জাল নথি সহ ১৪ বাংলাদেশি গ্রেপ্তার, তুঙ্গে রাজনৈতিক তরজা -
'১৫ দিন বাংলায় থাকব', ভবানীপুরে মমতাকে হারানোর ডাক, শাহের চ্যালেঞ্জে তপ্ত রাজনীতি -
কয়লা কেলেঙ্কারির তদন্ত! দেশের বিভিন্ন শহরে আই-প্যাকের দফতর ও ডিরেক্টরের বাসভবনে ইডি তল্লাশি -
কালিয়াচকে প্রশাসনিক গাফিলতি? জেলাশাসক, পুলিশ সুপারকে শোকজ, CBI অথবা NIA তদন্তের নির্দেশ দিল সুপ্রিম কোর্ট -
৫৪ বছর পর চাঁদের পথে মানুষ, ৪ মহাকাশচারী নিয়ে নাসার 'আর্টেমিস ২'-এ ইতিহাসের নতুন অধ্যায় -
'মালদহ কাণ্ডের মাস্টারমাইন্ড' মোফাক্কেরুল ইসলাম গ্রেফতার, পালানোর সময় বাগডোগরা থেকে ধৃত












Click it and Unblock the Notifications