শেষের শুরু, আরজি করের প্রাক্তন অধ্যক্ষকে CBI গ্রেফতারের পর আর কী বললেন রাজ্যপাল সিভি আনন্দ বোস
টানা পনেরো দিন ১৫০ ঘণ্টার ওপরে জিজ্ঞাসাবাদের পরে সোমবার রাতে সিবিআই-এর দুর্নীতি দমন শাখা গ্রেফতার করেছে আরজি করের প্রাক্তন অধ্যক্ষ সন্দীপ ঘোষকে। এই খবর পাওয়ার পরে লালবাজার অভিযানে অবস্থান করা জুনিয়ার চিকিৎসকরা সন্তোষ প্রকাশ করেন।
সন্দীপ ঘোষকে সিবিআই-এর গ্রেফতারে খুশি রাজ্যপাল সিভি আনন্দ বোসও। সংবাদ মাধ্যমকে তিনি বলেছেন, এটা শেষের শুরু।

প্রসঙ্গত, আরজি কর হাসপাতালের মৃত চিকিৎসকের বাবা-মা মেয়ের মৃত্যুর ঘটনায় দায়ীদের উপযুক্ত শাস্তির দাবি করে রাজ্যপালের সঙ্গে দেখা করেছিলেন। পরবর্তী সময়ে রাজ্যপাল সিভি আনন্দ বোস দিল্লি যান এবং কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের সঙ্গে দেখা করেন। তার কয়েকদিন পরেই এই গ্রেফতারের ঘটনা।
নাম প্রকাশে অনিচ্ছুক রাজভবনের এক আধিকারিক জানিয়েছে মৃত চিকিৎসকের বাবা-মা রাজ্যপালের মাধ্যমে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের কাছে চিঠি পাঠিয়েছিলেন। সেখানে তাঁরা মেয়ের মৃত্যুর ঘটনায় দ্রুত তদন্তের অনুরোধ করেছিলেন।
গত নয় অগাস্ট ভোরে আরজি কর হাসপাতালের চেস্ট মেডিসিন বিভাগের সেমিনার রুমে পোস্ট গ্র্যাজুয়েট ট্রেনি মহিলা চিকিৎসককে ধর্ষণ ও হত্যা করা হয়। তারপর থেকে প্রমাণ লোপাট ও তদন্তে গাফিলতির নানা অভিযোগ উঠেছে বারে বারে। হাইকোর্টের নির্দেশে ওই ঘটনার তদন্তভার হাতে নেয় সিবিআই। তারই মধ্যে তৎকালীন অধ্যক্ষ সন্দীপ ঘোষের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ সামনে আসে। আদালতের নির্দেশে তারও তদন্ত শুরু করে সিবিআই। সব শেষে সোমবার রাতে সন্দীপ ঘোষ-সহ চারজনকে গ্রেফতার করে সিবিআই।
A delegation of Junior Doctors from RG Kar Medical College & Hospital called on HG and expressed their concern over the delay in meting out justice. HG has assured them all assistance.
— Raj Bhavan Media Cell (@BengalGovernor) September 2, 2024
As regards Abhaya Telemedicine Clinic opened by the junior doctors, HG also indicated opening… pic.twitter.com/xkgGAvoqyg
এদিকে সোমবার আরজি কর মেড়িক্যাল হাসপাতালের জুনিয়র চিকিৎসকদের এক প্রতিনিধি দল রাজ্যপালের সঙ্গে দেখা করেন এবং তদন্তে দেরির অভিযোগ করে তাঁদের উদ্বেগের কথা জানায়। রাজ্যপাল তাঁদের সব ধরনের সহায়তার আশ্বাস দিয়েছেন। এছাড়া জুনিয়র চিকিৎসকরা যে অভয়া টেলিমেডিসিন ক্লিনিক খুলেছেন, তাতে সন্তোষ প্রকাস করেন রাজ্যপাল। তিনি রাজভবনে একটি এই ধরনের ডিসপেনসরি খোলার ইঙ্গিত দিয়েছেন।












Click it and Unblock the Notifications