কেন এমন ঘটনা ঘটল? বাগুইআটি-কাণ্ডে ডিজিকে প্রশ্ন ক্ষুব্ধ পুলিশমন্ত্রীর
দুই মাধ্যমিক পরীক্ষার্থীকে অপহরণ করে খুনের ঘটনায় ফুঁসছে বাগুইআটি। সকাল থেকে নতুন করে শুরু হয়েছে ক্ষোভ-বিক্ষোভ। এমনকি এখনও পর্যন্ত মূল অভিযুক্ত সত্যেন্দ্র ধরা না পড়ায় নতুন করে তাঁর বাড়ি এবং আত্মীয়ের বাড়িতেও হামলা চালিয়েছে
দুই মাধ্যমিক পরীক্ষার্থীকে অপহরণ করে খুনের ঘটনায় ফুঁসছে বাগুইআটি। সকাল থেকে নতুন করে শুরু হয়েছে ক্ষোভ-বিক্ষোভ। এমনকি এখনও পর্যন্ত মূল অভিযুক্ত সত্যেন্দ্র ধরা না পড়ায় নতুন করে তাঁর বাড়ি এবং আত্মীয়ের বাড়িতেও হামলা চালিয়েছে ক্ষুব্ধ জনতা। শুধু তাই নয়, পুলিশের বিরুদ্ধেও ক্ষোভ এলাকায়।
যদিও ইতিমধ্যে ঘটনার তদন্তভার সিআইডির হাতে তুলে দেওয়া হয়েছে। কিন্তু বিচারের দাবিতে এখনই ফুঁসছে বাগুইআটি।

পুলিশের ডিজিকে ডেকে ক্ষোভ প্রকাশ
আর এর মধ্যে রাজ্য পুলিশের ডিজিকে ডেকে ক্ষোভ প্রকাশ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের। বিধাননগর কমিশনারেটের কমিশনারের ভূমিকা নিয়েও প্রশ্ন তুলেছেন তিনি। আজ বুধবার নবান্নে পৌঁছেই রাজ্য পুলিশের ডিজিকে ডেকে পাঠান। এই বিষয়ে কড়া প্রতিক্রিয়া জানান প্রশাসনিক প্রধান। এমনকি ঘটনার তদন্তভার দ্রুত সিআইডিকে দেওয়ার নির্দেশ দেন। আর এরপরেই প্রশাসনিক বৈঠক শুরু হয়। সেখানেও এই বিষয়ে ক্ষোভ প্রকাশ করেন তিনি। বলেন, কেন এমন ঘটনা ঘটল? পুলিশ এতদিন ধরে কি করছিল? প্রথমে ডিজি এবং পরে বিধাননগর কমিশনারেটকেও রীতিমত কড়া ভাষায় বার্তা দেন পুলিশমন্ত্রী।

অন্তত ক্ষুব্ধ মুখ্যমন্ত্রী।
এরপরেই নবান্নে সাংবাদিকদের মুখোমুখি হয়ে ফিরহাদ হাকিম বলেন, এই ঘটনায় অন্তত ক্ষুব্ধ মুখ্যমন্ত্রী। মুখ্যমন্ত্রীর নির্দেশে বাগুইআটি থানার আইসিকে 'ক্লোজ' করা হয়েছে এবং মামলার তদন্তভার সিআইডির হাতে দেওয়া হয়েছে বলেও জানান রাজ্যের মন্ত্রী। পাশাপাশি অবিলম্বে দোষীকে ধরে দ্রৃষ্টান্তমুলক শাস্তির নির্দেশ দেওয়ার কথাও মুখ্যমন্ত্রী জানিয়েছেন বলে জানান তিনি। ফিরহাদের কথায়, কাউকে ছাড়া হবে না এই ঘটনায়। কড়া শাস্তি দেওয়া হবেই।

ক্ষোভের মধ্যে পড়তে হয়।
অন্যদিকে ঘটনার পরেই আজ বুধবার সকালে অতনু এবং অভিষেকের বাড়িতে যান স্থানীয় কাউন্সিলার। কিন্তু তাঁকেও ক্ষোভের মধ্যে পড়তে হয়। স্থানীয় মানুষজনের দাবি, ঘটনায় কোনও রকম রাজনীতি চায় না পরিবার। আর সেই কারণে তাঁকেও বাড়িতে ঢুকতে বাঁধা দেওয়া হয় বলে দাবি। বলে রাখা প্রয়োজন, একই ভাবে মঙ্গলবার রাতে পরিবারের পাশে দাঁড়াতে গিয়ে ক্ষোভের মধ্যে পড়তে হয় রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার। প্রায় এক ঘন্টারও বেশি সময় ধরে আটকে রাখা হয় বলে অভিযোগ। যা নিয়ে ব্যাপক উত্তেজনা তৈরি হয়।

ভাড়াটে খুনি দিয়ে খুন?
এদিকে বাগুইআটি কাণ্ডে চাঞ্চল্যকর তথ্য প্রকাশ্যে এসেছে। ভাড়াটে খুনি দিয়ে খুন করা হয়েছিল দুই কিশোরকে। আরও একটি তথ্য প্রকাশ্যে আসছে। সত্যেন্দ্রর স্ত্রীর সঙ্গে নাকি ঘনিষ্ঠতা ছিল অতনু এবং অভিষেকের। সেই কারণেই বাইক কিনে দেওয়ার প্রলোভন দেখিয়ে খুন করা হয় অতনু এবং অভিষেককে। যদিও এই বিষয়ে স্পষ্ট ভাবে কিছু জানানো হয়নি।
-
চিপকে হার চেন্নাই সুপার কিংসের, সহজেই জিতল শ্রেয়স আইয়ারের পাঞ্জাব কিংস -
বামফ্রন্টের ইস্তেহার প্রকাশ! বিনামূল্যে বিদ্যুৎ, প্রতি পরিবারে স্থায়ী চাকরি সহ একাধিক প্রতিশ্রুতির ঘোষণা বিমান বসুর -
সীমান্তের ওপার থেকে এবার কলকাতায় হামলার হুঁশিয়ারি পাকিস্তানি মন্ত্রী খোয়াজা আসিফের -
অসম বিধানসভা নির্বাচন ২০২৬: এনডিএ-র বিরাট জয়ের ইঙ্গিত নতুন জনমত সমীক্ষায় -
ইরান-আমেরিকা যুদ্ধ চরমে, গত ২৪ ঘণ্টায় চারটি মার্কিন যুদ্ধবিমানে হামলা, নিখোঁজ চালক -
অধীর চৌধুরীর প্রচারে উত্তেজনা বহরমপুরে, কংগ্রেস-তৃণমূল কর্মীদের মধ্যে সংঘর্ষ -
খড়্গপুর সদরের প্রার্থী হিসেবে মনোনয়ন জমা দিলীপ ঘোষের, সঙ্গী শুভেন্দু অধিকারী -
'বাংলাকে বৃদ্ধাশ্রম বানাতে দেব না', বাংলার ক্রীড়া পরিকাঠামো নিয়ে প্রশ্ন তুলে উন্নয়নের ডাক লিয়েন্ডার পেজের -
শুভেন্দু অধিকারীর মনোনয়ন ঘিরে অশান্তির ঘটনায় ৩৮ জনকে তলব পুলিশের -
ভোটারদের সুবিধার্থে রাজ্যজুড়ে ৪,৬৬০টি নতুন বুথ তৈরির সিদ্ধান্ত নির্বাচন কমিশনের -
ইরান যুদ্ধের মাঝেই মাথায় হাত শাহবাজ শরিফের, এপ্রিলেই আমিরশাহীকে ৩৫০ কোটি ডলার ঋণ শোধ দিচ্ছে পাকিস্তান -
ডেথ ওভারে অনবদ্য বোলিং করে গুজরাতের বিরুদ্ধে জয় পেল রাজস্থান, টেবল শীর্ষে পরাগ বাহিনী












Click it and Unblock the Notifications