বাগুইআটি-কাণ্ডে সিবিআই চায় পরিবার! স্থানীয়দের বিক্ষোভের মুখে সুকান্ত মজুমদার
খোদ কলকাতার বুকে নৃশংস খুনের ঘটনা! একেবারে দুই ছাত্রকে অপহরণ করে খুনের ঘটনায় ব্যাপক উত্তেজনা বাগুইআটিতে। দফায় দফায় চলছে রাস্তা অবরোধ। শুধু তাই নয়, ঘটনায় সিবিআই তদন্তের দাবিতেও চলছে বিক্ষোভ। আর এই উত্তেজনার মধ্যেই ঘটনাস্থ
খোদ কলকাতার বুকে নৃশংস খুনের ঘটনা! একেবারে দুই ছাত্রকে অপহরণ করে খুনের ঘটনায় ব্যাপক উত্তেজনা বাগুইআটিতে। দফায় দফায় চলছে রাস্তা অবরোধ। শুধু তাই নয়, ঘটনায় সিবিআই তদন্তের দাবিতেও চলছে বিক্ষোভ। আর এই উত্তেজনার মধ্যেই ঘটনাস্থলে পৌঁছন বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার।
আর তাঁকে দেখেই পরিস্থিতি আরও উত্তপ্ত হয়ে ওঠে। স্থানীয় মানুষজনের মন্তব্য, এখন রাজনীতির সময় নয়। ঘটনাস্থলে বিশাল পুলিশবাহিনী মোতায়েন করা হয়েছে।

দেখা না করেই ফিরলেন সুকান্ত
শুধু সুকান্ত মজুমদারই নয়, তাঁর সঙ্গে এলাকায় যান একাধিক বিজেপি নেতা-কর্মী। যা দেখেই রীতিমত উত্তেজনা ছড়িয়ে পড়ে এলাকায়। একেবারে দুই ছাত্রের বাড়ির গেট আটকে ধরে রাখেন মানুষজন। শুধু তাই নয়, সুকান্তকে লক্ষ্য করে গো ব্যাক স্লোগান দিতে থাকেন স্থানীয় মানুষজন। প্রায় ঘন্টাখানেক বেশি সময় ঘটনাস্থলে অপেক্ষা করেও খালি হাতে ফিরতে হল বিজেপির রাজ্য সভাপতিকে। আর এরপরেই ক্ষোভ উগরে দিয়েছেন তিনি। সুকান্তের দাবি, স্থানীয় কাউন্সিলারের নেতৃত্ব তৃণমূল কর্মীরা গুন্ডারাজ চালাচ্ছে। সহানুভূতি এবং পাশে দাঁড়ানোর জন্যে এসেছিলাম বলেও জানিয়েছেন বিজেপি নেতা। যদিও স্থানীয় মানুষজনের দাবি, ঘটনা নিয়ে কোনও রাজনীতি চাই না।

সিবিআই তদন্তের দাবিতে অনড় পরিবার।
অন্যদিকে সিবিআই তদন্তের দাবিতে অনড় পরিবার। ২২ অগাস্ট অপহরণের ঘটনার পরে ২৪ অগাস্ট অভিযোগ দায়ের করে দুই ছাত্রের পরিবার। এরই মধ্যে খুন হয়ে গেলেও মুক্তিপণ চেয়ে ফোন আসতে থাকে। পরিবারের অভিযোগ, তারা বাগুইআটি থানার কোনও সাহায্য পাননি। এমনকি মূল অভিযুক্তকে এখনও পর্যন্ত ধরতে পারিনি। ফলে রাজ্য পুলিশের তদন্ত নিয়ে ক্ষোভ তৈরি হয়েছে। ফলে এই ঘটনা নিয়ে সিবিআই তদন্তের দাবিতে বিক্ষোভ এলাকার মানুষের। এই বিষয়ে পরবর্তীকালে আইনি পথেই পরিবার হাঁটবে বলে স্থানীয় সূত্রে জানা যাচ্ছে।

এসওপি মেনেই সব রকম তদন্ত চলছিল।
যদিও বিধাননগর কমিশনারেটের দাবি, এসওপি মেনেই সব রকম তদন্ত চলছিল। বিধাননগরের গোয়েন্দা প্রধান এদিন জানিয়েছেন ২২ অগাস্ট রাত নটা থেকে ১০ টার মধ্যে বাসন্তী হাইওয়ের ওপরে গাড়ির মধ্যেই শ্বাসরোধ করে অতনু দে এবং অভিষেক নস্করকে খুন করা হয়। এরপর কেউ কিছু বুঝে ওঠার আগেই দুই জায়গাতে ক্যানালের ধারে দুটি ফেলে দেওয়া হয়। তবে মূল অভিযুক্ত এবং আরও একজনের তল্লাশি চালানো হচ্ছে বলে পুলিশের তরফে জানানো হয়েছে। বেশ কয়েকজন ইতিমধ্যে গ্রেফতার হয়েছে বলে জানানো হয়েছে।

একটাই দাবি, বিচার চাই।
তবে দুপুর গড়িয়ে প্রায় মাঝ রাত হয়ে গিয়েছে মৃত অতনু দে এবং অভিষেক নস্করের বাড়ির সামনে কয়েক হাজার মানুষের ভিড়। বিভিন্ন এলাকা থেকে মানুষ এসেছেন। সবার একটাই দাবি, বিচার চাই। তবে পুলিশের বিরুদ্ধে ক্ষুব্ধও তাঁরা।
-
বাংলায় ভোট পরবর্তী হিংসা রুখতে অনির্দিষ্টকালের জন্য থাকবে কেন্দ্রীয় বাহিনী -
'মালদহ কাণ্ডের মাস্টারমাইন্ড' মোফাক্কেরুল ইসলাম গ্রেফতার, পালানোর সময় বাগডোগরা থেকে ধৃত -
দাগি নেতাদের নিরাপত্তা কাটছাঁট কতটা মানল পুলিশ? স্টেটাস রিপোর্ট চাইল নির্বাচন কমিশন -
পুর-নিয়োগ দুর্নীতি মামলায় ভোটের আগে তৃণমূলের দুই হেভিওয়েট নেতাকে ইডির তলব -
ভোটের আগেই কমিশনের কড়া নির্দেশ! অনুমতি ছাড়া জমায়েত নয়, নিয়ম ভাঙলেই গ্রেফতার, রাজ্যজুড়ে জারি কঠোর নির্দেশ -
এপ্রিলে শক্তিশালী ত্রিগ্রহী যোগ, শনি-সূর্য-মঙ্গলের বিরল মিলনে কাদের থাকতে হবে সতর্ক? -
পশ্চিম এশিয়ায় যুদ্ধ! MRI Scan-এর খরচ আকাশছোঁয়া হতে পারে, বিপাকে পড়তে পারেন রোগীরা -
অমিত শাহের রাজ্যে থাকার ঘোষণায় তীব্র কটাক্ষ মমতার, বললেন, যত বেশি থাকবে, তত ভোট কমবে -
যুদ্ধ পরিস্থিতির মাঝেই বড় রদবদল! মার্কিন সেনা প্রধানকে সরাল ট্রাম্প প্রশাসন, কারণ কী, জল্পনা তুঙ্গে -
এপ্রিলেই বাড়ছে গরমের দাপট! আগামী সপ্তাহেই ৪-৬ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা বাড়ার আশঙ্কা, কী জানাচ্ছে হাওয়া অফিস -
চিপকে হার চেন্নাই সুপার কিংসের, সহজেই জিতল শ্রেয়স আইয়ারের পাঞ্জাব কিংস -
আরও একটি মার্কিন F-35 যুদ্ধবিমান ধ্বংসের দাবি ইরানের, কী বলছে আমেরিকা?












Click it and Unblock the Notifications